বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, অনেক ত্যাগের ফলে অন্তর্বর্তীকালিন সরকার এসেছে।
আমরা বিএনপিসহ সব রাজনৈতিক দল তাদের সমর্থন দিয়েছি। কিন্তু আমরা এ সরকারের কাছে যা আশা করেছি তা পাইনি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।
নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেও না। বর্তমান উপদেষ্টা পরিষদ নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তারা ৫ বছর ক্ষমতায় থাকতে চায়। শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌরসভা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপিসহ সমমনা দলগুলো ড. ইউনূছকে প্রধান উপদেষ্টা করেছিল।
কিন্তু ড. ইউনূছ ও উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র করতে এবং জনগণের আশা-আকাক্সক্ষা পূরণ করতে পুরোপুরো ব্যর্থ হয়েছেন। এমনকি যারা জুলাই-আগস্টে আহত হয়েছে তাদেরও কোনো খোঁজ-খবর নিচ্ছে না।
তাদের মূল্যায়নও করতে পারেনি। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) আরো বলেন, যত দ্রæত সম্ভব নির্বাচন দিতে হবে, সর্বোচ্চ ফেব্রæয়ারি মাসের মধ্যে। জনগণ যাকে ভোট দেবেন তিনিই ক্ষমতা আসবেন।
তবে যারা দেশের গ্রামাঞ্চল সম্পর্কে জানেনা তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। তার একটি হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। যারা ভোট পাবে না তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। লালমোহন উপজেলা বিএনপির আহŸায়ক তাহারাত হাফিজ অর্কের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক আ.ক.ন কুদ্দুসুর রহমান। এছাড়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলার সমন্বয়ক আবু নাসের রহমত উল্যাহ উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।
লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- ভোলা জেলা বিএনপির আহŸায়ক গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম-আহŸায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব রাইসুল আলমসহ জেলা-উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত এ সম্মেলনের মাধ্যমে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হন মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন শফিকুল ইসলাম বাবুল। এ ছাড়া পৌরসভা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন ছাদেক মিয়া জান্টু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।

০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৩
ভোলার লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লার লাঙ্গলকোট থানার বাঙ্গটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাদবা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. ফারুক হোসেন (৩২) এবং তার স্ত্রী মোসা. সিমা বেগম (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই কামরুল ইসলাম ও এসআই আছাদুজ্জামান খান অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে কালমা ডাওরী বাজারের বাস স্টান থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে ৪ কেজি গাঁজাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

০৪ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৫
ভোলায় অটোরিকশা ও নছিমনের সংঘর্ষে রাশেদ হাওলাদার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা শহরের পিটিআই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের শাহাজামাল হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।
দুপুরে ভোলার পিটিআই এলাকায় অটোরিকশা ও নছিমনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় রাশেদ নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৩
আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) দুপুরে ভোলায় নতুন বাজার চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আন্দালিব রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। এ সংকট থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভোলা-বরিশাল সেতু ভোলার প্রত্যেক মানুষের দাবি। এ দাবিতে আমরা সবাই আন্দোলন করেছি এবং সংসদেও সেতুর দাবি তুলেছি। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। তারা বলতে চাচ্ছেন, আমরা সেতু চাই না। বাস্তবতা তা নয়। ভোলার মানুষকে বিভ্রান্ত করবেন না, বিভক্তি সৃষ্টি করবেন না।’
তিনি আরও বলেন, ‘সরকার হিজলা-মুলাদী হয়ে শরীয়তপুর দিয়ে সরাসরি ঢাকা যাওয়ার বিকল্প পথটিও বিবেচনা করছে। এতে প্রায় ৪০ মিনিট সময় কম লাগতে পারে। ভোলার জন্য কোনটি ভালো হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেবেন। তবে ভোলার মানুষের দাবিও আমরা তুলে ধরতে থাকবো।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিকল্প সড়ক নির্মাণেও প্রায় ৮ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। শুধু ভোলার জন্যই প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হচ্ছে। গত ছয় মাসে ৩০০ আসনের মধ্যে এমন একটি আসন দেখান, যেখানে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ আনা সম্ভব হয়েছে।’
নিজের দায়িত্ব প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সততার সঙ্গে সেই দায়িত্ব পালন করবো, ইনশা আল্লাহ।’
গণসংবর্ধনায় মন্ত্রী জানান, গত ১৮ বছরে তিনি কীভাবে রাজনীতি করেছেন, তা ভোলার মানুষ দেখেছেন। চাইলেও তিনি অনেক সুযোগ-সুবিধা নিতে পারতেন, কিন্তু কোনো লোভ-লালসায় পা দেননি। জীবনের প্রতিটি বিপদে ভোলার মানুষ তার পাশে ছিলেন।
তিনি বলেন, ‘বিগত নির্বাচনে অনেকে আমাকে ভোট দিয়েছেন, অনেকে দেননি। সবকিছুর ঊর্ধ্বে উঠে ভোলার উন্নয়নে আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন। সবাইকে সঙ্গে নিয়ে ভোলার উন্নয়ন এগিয়ে নিতে হবে।’
অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পার্থ বলেন, ‘এমপি হিসেবে গত ছয় মাসে তিনি কোনো অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেননি এবং ভবিষ্যতেও দেবেন না।’
তিনি বলেন, ‘আমার দল বা আমার নাম ব্যবহার করে কেউ অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বা অনিয়ম করলে তারা আমার দলের লোক নয়। আমি টেন্ডারবাজি করি না, করার প্রশ্নই আসে না। টিআর-কাবিখা নিয়ে কেউ অনিয়ম করলে ইউএনও অফিসে লিখিত অভিযোগ করবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এসময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

২৬ জুলাই, ২০২৫ ১৮:৩০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, অনেক ত্যাগের ফলে অন্তর্বর্তীকালিন সরকার এসেছে।
আমরা বিএনপিসহ সব রাজনৈতিক দল তাদের সমর্থন দিয়েছি। কিন্তু আমরা এ সরকারের কাছে যা আশা করেছি তা পাইনি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।
নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেও না। বর্তমান উপদেষ্টা পরিষদ নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তারা ৫ বছর ক্ষমতায় থাকতে চায়। শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌরসভা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপিসহ সমমনা দলগুলো ড. ইউনূছকে প্রধান উপদেষ্টা করেছিল।
কিন্তু ড. ইউনূছ ও উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র করতে এবং জনগণের আশা-আকাক্সক্ষা পূরণ করতে পুরোপুরো ব্যর্থ হয়েছেন। এমনকি যারা জুলাই-আগস্টে আহত হয়েছে তাদেরও কোনো খোঁজ-খবর নিচ্ছে না।
তাদের মূল্যায়নও করতে পারেনি। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) আরো বলেন, যত দ্রæত সম্ভব নির্বাচন দিতে হবে, সর্বোচ্চ ফেব্রæয়ারি মাসের মধ্যে। জনগণ যাকে ভোট দেবেন তিনিই ক্ষমতা আসবেন।
তবে যারা দেশের গ্রামাঞ্চল সম্পর্কে জানেনা তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। তার একটি হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। যারা ভোট পাবে না তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। লালমোহন উপজেলা বিএনপির আহŸায়ক তাহারাত হাফিজ অর্কের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক আ.ক.ন কুদ্দুসুর রহমান। এছাড়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলার সমন্বয়ক আবু নাসের রহমত উল্যাহ উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।
লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- ভোলা জেলা বিএনপির আহŸায়ক গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম-আহŸায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব রাইসুল আলমসহ জেলা-উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত এ সম্মেলনের মাধ্যমে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হন মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন শফিকুল ইসলাম বাবুল। এ ছাড়া পৌরসভা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন ছাদেক মিয়া জান্টু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৪
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৫
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২২