Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১১ জুন, ২০২৫ ১৭:৪০
পাবনার ঈশ্বরদীতে একটি সালিশি বৈঠকে অংশ নিতে থানায় গিয়ে আকমল হোসেন (৪২) নামে এক আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর।
এর আগে মঙ্গলবার রাতে ঈশ্বরদী থানা ভবন থেকে তাকে আটকের পর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত আকমল হোসেন উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এবং কামালপুর গ্রামের মৃত আনার আলীর ছেলে।
এদিকে এলাকাবাসী জানিয়েছেন, ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের দাদপুর ও খারজানি গ্রামবাসীর মধ্যে একটি গোরস্থানের নামকরণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে সম্প্রতি ওই এলাকায় কয়েকদিন ধরে ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনা মীমাংসার জন্য দুই পক্ষের লোকজনকে থানায় ডাকা হয়। সেখানে সালিশি বৈঠকে অংশ নিতে থানায় গিয়ে আওয়ামী লীগ নেতা আকমল হোসেন গ্রেপ্তার হয়েছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, আওয়ামী লীগ নেতা আকমল হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় তদন্তেপ্রাপ্ত আসামির তালিকায় ছিলেন।
গত রাতে তিনি অন্য একটি বিষয়ে থানায় এসেছেন এমন খবর পাওয়ার পর তাকে আটক করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও আকমল হোসেনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের আরেকটি মামলা রয়েছে। তবে ওই মামলায় তিনি জামিনে রয়েছেন।

১১ মার্চ, ২০২৬ ১৪:৪১
সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে।
বুধবার (১১ মার্চ) মধ্যরাতে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন বলেন, চোরেরা ‘মায়ের বাড়ি’ মন্দিরের কালীমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিমার বিভিন্ন স্বর্ণালংকার ও দানবাক্সের অর্থ চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে চার ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের বালা, এক ভরি ওজনের দুই জোড়া শাঁখা, চার আনা ওজনের এক জোড়া কানের দুল, আট আনা ওজনের একটি ‘মায়ের জিভ’, আট আনা ওজনের একটি চেন, দশ আনা ওজনের একটি নথ, চার আনা ওজনের দুই জোড়া পেটি, প্রায় পাঁচ ভরি রুপা, দানবাক্সের নগদ সাত হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী।
মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য শিক্ষক দীপাসিন্ধু তরফদার বলেন, দুই দিন আগে শহরের কাটিয়া মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে। বারবার মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানাই।
মন্দিরের কর্মকর্তা অসীম দাশ সোনা বলেন, মন্দিরের সিসিটিভি ফুটেজে কিছু তথ্য পাওয়া গেছে। প্রশাসনের কাছে দ্রুত চোরদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

১১ মার্চ, ২০২৬ ১৪:০৫
ইরানে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর হামলার গতি বাড়িয়েছে তেহরান। ব্যবহার করছে আগের চেয়ে ভয়ংকর ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। দফায় দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলে। ফলে যুদ্ধ থেকে ‘পালানোর রাস্তা খুঁজতে’ শুরু করেছে তেল আবিব।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার মঙ্গলবার (১০ মার্চ) বলেছেন, ইরানের সঙ্গে ‘অনন্তকাল যুদ্ধ’ চায় না তেল আবিব। তিনি বলেন, ইসরায়েল ইরানের সঙ্গে কোনো ‘অনন্তকালব্যাপী যুদ্ধ’ করতে চাইছে না। এই সংঘাত কখন শেষ করা হবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করবে তারা।
জেরুজালেমে সাংবাদিকদের গিডিয়ন বলেন, ‘যখন আমরা মনে করব এটি (যুদ্ধ বন্ধ করার) সঠিক সময়, তখন আমরা আমাদের আমেরিকান বন্ধুদের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করব।’
এদিকে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর মধ্যপ্রাচ্য থেকে পালিয়েছে ৪৩ হাজারের বেশি মার্কিন সেনা। মঙ্গলবার (১০ মার্চ) এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এ তথ্য নিশ্চিত করেন।
টমি পিগট বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে প্রায় ৩০ হাজার জনকে সহায়তা করেছে এ উদ্দেশ্যে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স।
পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিতে দুই ডজনের বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে এসব ফ্লাইট গড়ে ৪০ শতাংশের কম আসন পূর্ণ ছিল, কারণ অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে নিজ উদ্যোগেই দেশে ফিরেছে।

১১ মার্চ, ২০২৬ ১৩:৩৮
মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধভাবে বাড়িতে ডিজেল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক ব্যক্তিকে জরিমানা করেছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি বাড়িতে ২০টিরও বেশি তেলের ড্রাম পাওয়া গেলেও সেখানে ৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় রাজার কলতা এলাকার নয়ন (২৮) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নয়ন জানান, তার শ্বশুর রফিকুল ইসলাম বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা বাজারের একজন তেলের ডিলার। শ্বশুরের দেওয়া তেল তিনি নিজের বাড়িতে রেখে বিক্রি করছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অবৈধভাবে তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১১ মার্চ, ২০২৬ ১৭:১৭
১১ মার্চ, ২০২৬ ১৬:৪৪
১১ মার্চ, ২০২৬ ১৬:২৯
১১ মার্চ, ২০২৬ ১৫:৫৩