১১ জুন, ২০২৫ ১৩:১৪
সকালে ঘুম ভাঙার পর চোখে পড়ে একটি হোয়াটসঅ্যাপ বার্তা—যাতে লেখা ছিল ‘নো ওয়ান স্টে হিয়ার’। পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্তার অর্থ বুঝতে সময় লাগেনি—এটি ছিল দেশ ত্যাগের চূড়ান্ত নির্দেশ।
এর আগে ৩ আগস্ট, শেখ হাসিনা ঘনিষ্ঠ আত্মীয়দের মৌখিকভাবে একই নির্দেশ দেন। এবার নিজেই মেসেজ করে তা নিশ্চিত করেন। সম্প্রতি তার এক আত্মীয় ঘনিষ্ঠজনদের এসব তথ্য জানান। তিনি বাংলাদেশি এক গণমাধ্যমকে বলেন, “যদি সময়মতো দেশ না ছাড়তেন, তাহলে এখন হয়তো জেলে থাকতে হতো।”
অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া শেখ হাসিনার ওই আত্মীয় ছিলেন সাবেক এমপি এবং সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা এক ব্যক্তি। শেখ লুৎফুর রহমানের পক্ষের আত্মীয়। কারফিউয়ের মধ্যেই ৪ আগস্ট তিনি পরিবারসহ দেশ ছাড়েন।
জানা যায়, শেখ হাসিনা শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের দেশ ছাড়ার নির্দেশ দেন। আওয়ামী লীগের কোনো নেতা বা অন্য কারও প্রতি এমন বার্তা পাঠাননি। আত্মীয়দের নিরাপদে বিদেশে পৌঁছানো নিশ্চিত হওয়ার পর ৫ আগস্ট শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারত চলে যান। পরে শেখ রেহানা লন্ডন যান, যেখানে তার সন্তানরাও আগে থেকেই ছিলেন।
হত্যা, গুম, দুর্নীতি ও অর্থপাচারের মতো অভিযোগে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা, মন্ত্রী ও এমপি এখন কারাগারে। তবে শেখ হাসিনার অধিকাংশ আত্মীয় নিরাপদে বিদেশে অবস্থান করছেন—যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং প্রতিবেশী ভারতে।
তবে বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্য সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহ গ্রেপ্তার হয়েছেন। তিনি শেখ হাসিনার ফুপাত ভাই, সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে। ধারণা ছিল, প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের পারিবারিক ঘনিষ্ঠতা থাকায় তিনি গ্রেপ্তার হবেন না। কিন্তু গত বছরের অক্টোবরেই তাকে আটক করা হয়।
ওই সাবেক এমপি জানান, শেখ হাসিনা ৩ আগস্ট বিকেলেই বুঝতে পেরেছিলেন সরকার টিকছে না। তিনি আত্মীয়দের বলেন, “পরিস্থিতি ভালো না, জীবন বাঁচাতে দেশ ছাড়তে হবে।” এরপর একে একে আত্মীয়-স্বজন দেশ ছাড়েন।
তিনি আরও দাবি করেন, ৩ আগস্ট সিঙ্গাপুর থেকে ফিরে আসা ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসকেও বিমানবন্দরে শেখ হাসিনার মৌখিক নির্দেশ জানানো হয়। এরপর তাপস সিঙ্গাপুরেই ফিরে যান।
এসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেখ হাসিনা নিশ্চিত হন, আন্দোলন দমন আর সম্ভব নয়। তাই আত্মীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইলে পাঠান সেই বিখ্যাত চার শব্দের বার্তা—‘নো ওয়ান স্টে হিয়ার’।

১১ মার্চ, ২০২৬ ১৫:৪২
আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ঈদ উদযাপন নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সভায় সিদ্ধান্ত হয়, আবহাওয়া অনুকূলে থাকলে হাইকোর্ট প্রাঙ্গণে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে তাৎক্ষণিকভাবে বায়তুল মোকাররম মসজিদে স্থানান্তর করা হবে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি প্রধান জামাতের স্থান পরিবর্তন সিদ্ধান্ত নিতে দায়িত্বে থাকবে।
এছাড়া প্রধান জামাতের ইমাম, ক্বারী ও উপস্থাপক মনোনয়ন করার জন্য ইসলামিক ফাউন্ডেশন তিনজন বিশিষ্ট আলেম, তিনজন ক্বারী ও তিনজন উপস্থাপকের তালিকা ধর্মমন্ত্রণালয়ে পাঠাবে। ধর্মমন্ত্রণালয় সেই তালিকা থেকে একজন ইমাম ও বিকল্প ইমাম, একজন ক্বারী ও বিকল্প ক্বারী এবং একজন উপস্থাপক ও বিকল্প উপস্থাপক মনোনয়ন দেবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মূলত প্রধান জামাতের আয়োজনের দায়িত্বে রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করবেন। ঈদের দিন রাজধানীতে ঈদগাহ ও বিভিন্ন মসজিদে দুই রাকাত ওয়াজিব নামাজ অনুষ্ঠিত হবে।

১১ মার্চ, ২০২৬ ১৫:৩২
দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার (১১ মার্চ) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন।
আদালতে এ বি এম খাইরুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। আপাতত কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
এর আগে রায় জালিয়াতির অভিযোগে করা মামলা ও দুর্নীতি দমন কমিশনের করা মামলাসহ পৃথক পাঁচ মামলায় খায়রুল হকের জামিন প্রশ্নে গত বছরের ২৬ অক্টোবর হাইকোর্ট রুল দেন। মামলাগুলোতে কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। দুদক ও রাষ্ট্রপক্ষকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। ৫টির মধ্যে দুদকের করা মামলাটি ছাড়া অপর চার মামলায় খায়রুল হকের করা জামিন আদেশের জন্য নির্ধারিত ছিল আজ।
খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন। এই রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয়। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় এক বছর পর ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

১০ মার্চ, ২০২৬ ১২:২৬
স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবার মাসিক ভাতা পাবেন।
সরকারের তথ্য অনুযায়ী, পাইলটিং কর্মসূচির আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন বা ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক পাওয়া যায়।
এর মধ্যে ডাবল ডিপিং (একই ব্যক্তির একাধিক ভাতা গ্রহণ), সরকারি চাকরি বা পেনশনসহ বিভিন্ন কারণে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি নারীপ্রধান পরিবার একটি করে আধুনিক ‘ফ্যামিলি কার্ড’ পাবে। স্পর্শবিহীন (কন্ট্যাক্টলেস) চিপযুক্ত এ কার্ডে কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি থাকবে। একটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ পাঁচ সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। সদস্য সংখ্যা পাঁচজনের বেশি হলে প্রয়োজন অনুযায়ী একাধিক কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
প্রতিটি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবে। সুবিধাভোগী নারীর পছন্দ অনুযায়ী ভাতা মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তথ্য সংগ্রহের সময়ই এসব হিসাবের তথ্য সংগ্রহ করা হয়েছে।
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১১ মার্চ, ২০২৬ ১৭:১৭
১১ মার্চ, ২০২৬ ১৬:৪৪
১১ মার্চ, ২০২৬ ১৬:২৯
১১ মার্চ, ২০২৬ ১৫:৫৩