২৯ মে, ২০২৫ ১৬:৪৫
বরিশালের ইলেকট্রনিক্স শোরুমে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি
বরিশাল শহরের সাধুর বটতলা নামক এলাকার স্বনামধন্য একটি ইলেকট্রনিক্স শোরুমে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে। বিসমিল্লাহ ইলেকট্রনিক্স নামক এ শোরুমে নারী-পুরুষ যে কেউ এতে আবেদন করতে পারবেন।
পদবি: সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার।
পদের সংখ্যা- ৪
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি।
বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়াও সেলস ইন্সেন্টিভ আরও অনেক সুযোগ-সুবিধা রয়েছে। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল।’
ঠিকানা
শাহজাহান প্লাজা, পশ্চিম কাউনিয়া, সাধুর বটতলা, লাকুটিয়া সড়ক, বরিশাল।
মোবাইল
০১৭৯২-৩১৩৭৯৮
০১৮১৩-৯৪১০৪৪

০৭ মার্চ, ২০২৬ ২১:৩২
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ট্রেড-২-এর (বিশেষ পেশা) অধীনে এই নিয়োগ দেওয়া হবে। ট্রেড-২ (বিশেষ পেশা)-এর পেশাসমূহ হলো কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার ও টিন স্মিথ।
৮ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম : সৈনিক
পদসংখ্যা : অনির্দিষ্ট
ট্রেড-২ (বিশেষ পেশা)-এর পেশাসমূহ : কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার ও টিন স্মিথ।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ। জিপিএ-৩.০০ ও ততোধিক জিপিএপ্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড-১-এ স্থানান্তরের সুযোগ রয়েছে।
পেশাগত যোগ্যতা : ১. কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে। ২. ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রামপেট ইত্যাদি) পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ৩. পেইন্টার/পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজের ওপর পারদর্শী হতে হবে। ৪. কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে। ৫. টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের ঝালাই কাজে পারদর্শী হতে হবে।
আবেদন ফি : ৩০০ টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা)
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

০৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:০৩
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে অবস্থিত ইসলামি শিক্ষাকেন্দ্র দারুল উলূম হোসাইনিয়া কওমিয়া কেরাতিয়া মাদরাসা। স্থানীয়ভাবে মাদরাসাটি সলিয়াবাকপুর কেরাতিয়া মাদরাসা নামে অধিক পরিচিত। ১৯৪৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মাদরাসাটি সম্প্রতি প্রতিষ্ঠার ৭৭ বছর পূর্ণ করেছে। বিংশ শতাব্দীর বিশিষ্ট সংস্কারক, ইসলামী শিক্ষা সংগঠক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব শাহ সুফী আরেফ আলী মুনশী রহ. (মৃত্যু ১৯৭৮ খ্রি.) মাদরাসাটি প্রতিষ্ঠা করেন।
১৮৬৬ খ্রিস্টাব্দে বৃটিশ ভারতের নিপীড়িত মুসলিম সমাজের প্রতিবাদী কণ্ঠস্বর রূপে ভারতের উত্তর প্রদেশে প্রতিষ্ঠিত হয় বিশ্বখ্যাত দারুল উলূম দেওবন্দ। তৎকালীন বৃটিশ ভারতের মুসলিম জনগোষ্ঠী ছিল সামাজিক ও ধর্মীয় আগ্রাসনের শিকার। মুসলমানদের দুর্দশা লাঘবের পাশাপাশি উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে দারুল উলূম দেওবন্দ অসামান্য অবদান রাখে। ১৯৪৮ খ্রিস্টাব্দে দেওবন্দী আদর্শ ও চেতনাকে ধারণ করে সলিয়াবাকপুর গ্রামে প্রতিষ্ঠিত হয় দারুল উলূম হোসাইনিয়া কওমিয়া কেরাতিয়া মাদরাসা। এটি বরিশাল বিভাগের অন্যতম ঐতিহ্যাবাহী কওমি মাদরাসা। এর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল তৎকালীন সমাজে ইসলামী শিক্ষা ও সংস্কৃতির বিস্তার, তরুণদের নৈতিক ও আধ্যাত্মিক চেতনায় গড়ে তোলা এবং ইসলামী মূল্যবোধের প্রসার ঘটানো।
২০২৩ সালে মাদরাসাটি প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্ণ করে। এ উপলক্ষ্যে ‘দারুল উলূম হোসাইনিয়া কওমিয়া কেরাতিয়া মাদরাসা: ইতিহাস ঐতিহ্যের পঁচাত্তর বছর’ শিরোনামে একটি বই প্রকাশিত হয়।
প্রাথমিক পর্যায়ে কেরাত বিভাগ দিয়ে এর যাত্রা শুরু হলেও বর্তমানে এখানে নূরানী তথা প্রাথমিক শিক্ষা, মকতব, হিফজ বিভাগ ও কিতাব বিভাগ (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর) চালু আছে।’

০২ জুলাই, ২০২৫ ১৮:১৭
আগামী তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি কর্মী নিয়োগ দেবে ইতালি। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত স্থায়ী ও অস্থায়ীভাবে শ্রমিক নিয়োগের লক্ষ্যে দেশটির সরকার সম্প্রতি একটি রোডম্যাপ প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশসহ ৩৪টি দেশের নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘোষণাকে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
ইতালির কৃষি, শিল্প ও পর্যটন খাতে প্রতি বছরই বিপুলসংখ্যক নতুন শ্রমিকের প্রয়োজন হয়, যার বড় একটি অংশ আসে বিদেশ থেকে। ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ বিদেশি শ্রমিক নেবে ইতালি- এমনটাই জানানো হয়েছে সরকারি গেজেটে।
এই তিন বছরের মধ্যে প্রথম বছর, অর্থাৎ ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ কর্মী নেবে দেশটি। শ্রমিকদের জন্য আবেদন গ্রহণের সম্ভাব্য তারিখও জানানো হয়েছে।
আগামী বছর ১২ জানুয়ারি কৃষি, ৯ ফেব্রুয়ারি পর্যটন ও ১৬ ফেব্রুয়ারি স্থায়ী ও স্ব কর্মসংস্থান, ১৮ ফেব্রুয়ারি দক্ষ ও উচ্চমান অভিজ্ঞতাসম্পন্ন শ্রমিকদের আবেদন গ্রহণ করা হবে বলে জানা গেছে।
এই চারটি ক্যাটাগরির প্রতিটিতেই বাংলাদেশিদের জন্য সুযোগ থাকছে বলে জানা গেছে এবং অনেকে সফল হবেন বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। ইতালি সরকারে এমন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা।
উন্নত জীবনের আশায় গত কয়েক বছরে অনেক বাংলাদেশি স্পন্সর ভিসার মাধ্যমে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছেন। যদিও কিছু সংখ্যক সফল হয়েছেন, অনেকেই পড়েছেন প্রতারণা ও নানা ভোগান্তির ফাঁদে। তাই সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আগামী বছর আবেদনকারীদের সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
ইতালির এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে। যারা অভিবাসনের সুযোগ খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একটি বড় সুযোগ।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১১ মার্চ, ২০২৬ ১৩:৩৮
১১ মার্চ, ২০২৬ ১৩:১০
১১ মার্চ, ২০২৬ ১২:৫৪
১১ মার্চ, ২০২৬ ১২:৪৫