"সরকার বোলে হগোলডিরে কার্ড দিবো। স্যার মোরা কার্ড চাইনা, বেড়িবাঁধ চাই। বেড়িবাঁধ দিয়া মোগো বাড়িঘর জমিজমা বাঁচান। মোর বাড়ি সাতবার ভাঙছে আর সাতবার সরাইছি। আছিলো একটা ধানক্ষ্যাত। হেইডাও ভাঙতাছে। মোর বাঁচার আর কোনো উপায় নাই।" বিলাপ করে ঠিক এই কথাগুলোই বলছিলেন উত্তর রাকুদিয়া গ্রামে ষাটোর্ধ কৃষক আইয়ুব আলী। শুধু আইয়ুব আলী একা নন, অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক তাঁর শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা, হাফেজ এরশাদ হোসাইন মসজিদ রক্ষা, যুবদল থেকে মাইনুল ইসলাম শিহাব মোল্লা ইউনিয়ন পরিষদ রক্ষার জন্য বেড়িবাঁধ নির্মাণের অভিন্ন আকুতি জানিয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের সুগন্ধা নদীর তীরে স্থানীয় ৩ গ্রামের ভুক্তভোগী মানুষের প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন উপজেলার উত্তর রাকুদিয়া, চরসাধুকাঠী এবং বাহেরচর গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ। এসময় তারা সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধসহ একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
আয়োজক কমিটির আহবায়ক কবি সুজন মুন্নার সভাপতিত্বে নদীতীরে প্রায় আড়াই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত, ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর হাফেজ মো. এরশাদ হোসাইন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক, সাবেক অধ্যক্ষ আবদুল মতিন, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, ব্যবসায়ী জসিম উদ্দিন প্রমুখ।
গত ১৫ বছরে ৯ বার নদী ভাঙনের শিকার চরসাধুকাঠী গ্রামের ভুক্তভোগী নারী ফাতেমা বেগম জানান, '১৫ বছরে ৯ বার নদী ভাঙনের শিকার হয়ে তিনি এখন মহাসড়কের পাশে টিনের ছাপড়া দিয়ে থাকেন। তিনি এখন নিজের গ্রামে নিজেই ভিটামাটিহীন এক উদ্বাস্তু হয়েছেন। অথচ একসময় তাদের জমিতে একশো মণের উপরে ধান হতো। আখের ক্ষেত থেকে মণকে মণ আখের গুড় উৎপাদন হতো। সেই জমির পুরোটাই নদীতে নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানান তিনি।
বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা বলেন, 'বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আবুল কালাম কলেজ, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, দেহেরগতি ইউনিয়ন পরিষদ ভবন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, উত্তর রাকুদিয়া বায়তুল আমান জামে মসজিদসহ বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সড়কটি এখন নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। অনতিবিলম্বে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে এসব প্রতিষ্ঠান হারিয়ে যাবে।'
চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক বলেন, 'দেহেরগতি ইউনিয়নের উত্তর রাকুদিয়া এলাকার সরকারি আবুল কালাম কলেজ থেকে বাহেরচরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত একটি বেড়িবাঁধ নির্মাণের দাবি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। একটা বেড়িবাঁধে অভাবে ৩ গ্রামের হাজার হাজার মানুষ আজ নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে।'
আয়োজক কমিটির আহবায়ক কবি সুজন মুন্না বলেন, 'একটি বেড়িবাঁধের অভাবে উত্তর রাকুদিয়া, চরসাধুকাঠী ও বাহেরচর গ্রামের হাজার হাজার পরিবার যেমন ইতোমধ্যে নিঃস্ব হয়েছে তেমনি বেড়িবাঁধ না থাকায় বন্যায় প্লাবিত হয়ে এলাকার কৃষকরাও প্রতিবছর সর্বস্বান্ত হচ্ছে। এদিকে একটি প্রভাবশালী মহল নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই শুকনো মৌসুমেও ভাঙছে সুগন্ধা নদী। তাই নিরুপায় হয়ে আজ ৩ গ্রামের হাজার হাজার মানুষ সরকারের কাছে তাদের অন্ন, বাসস্থান ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার ন্যায্য মৌলিক অধিকারের দাবি নিয়ে রাস্তায় নেমেছে।'
ভাঙনের বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, 'বাবুগঞ্জ উপজেলার প্রধান একটি সমস্যা হলো নদী ভাঙন। আমার উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আপদকালীন জরুরি কিছু ত্রাণ দেওয়া ছাড়া নদীভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই। পানি উন্নয়ন বোর্ডকে আমি নিয়মিত অবহিত করছি। আমাদের এই আসনের সংসদ সদস্য মহোদয়ও নদী ভাঙনের বিষয়ে অবগত রয়েছেন। তিনি ভাঙন প্রতিরোধে বৃহৎ প্রকল্প বরাদ্দের জন্য কাজ করছেন।'
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল বলেন, 'নদীভাঙনের স্থায়ী সমাধান বা বেড়িবাঁধ নির্মাণের জন্য দরকার মেগাপ্রকল্প। আমরা জরুরি ভাঙন প্রতিরোধে যে আপদকালীন বরাদ্দ পাই তা দিয়ে কিছু জিওব্যাগ ডাম্পিং করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করি। তবে বাবুগঞ্জ-মুলাদী এলাকার নদীশাসন, ড্রেজিং ও ব্লক পাইলিংসহ প্রায় হাজার কোটি টাকার প্রস্তাবিত একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আশাকরি এই প্রকল্প বাস্তবায়িত হলে ওই অঞ্চলের মানুষের দুর্ভোগ চিরতরে লাঘব হবে।' #

১৬ নভেম্বর, ২০২৬ ১৪:২৭
সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং তাঁর পরিবারের সদস্যদের নামে ১৪৩টি ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি ২৩ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে শুধু তাঁর মেয়ে এস. আমরীন রাখীর নামে থাকা ১০টি ব্যাংক হিসাবেই লেনদেন হয়েছে ২৩৭ কোটি ৪৮ লাখ টাকার বেশি। অন্যদিকে স্ত্রী সৈয়দা আরজুমান বানুর ১০২টি ব্যাংক হিসাবে লেনদেনের পরিমাণ ১০১ কোটি ৭৪ লাখ টাকা।
শুধু ব্যাংক লেনদেন নয়, নানক ও তাঁর স্ত্রী-সন্তানের নামে প্রায় ২৮ কোটি ১৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্যও পেয়েছে সংস্থাটি। এসব অভিযোগে তাঁদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক।
রোববার (১৫ নভেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান গণমাধ্যমকে এসব তথ্য জানান।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, জাহাঙ্গীর কবির নানকের নিজের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাবে ৪৬ কোটি ২৩ লাখ ১৮৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তাঁর নামে স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে মোট ১৭ কোটি ৮ লাখ ৬৯ হাজার ৯২৩ টাকার। এর বিপরীতে গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৪ কোটি ৮১ লাখ ৬৬ হাজার ৬৫৫ টাকা। পারিবারিক ব্যয় বাদ দিয়ে নিট আয় ও সঞ্চয়ের পরিমাণ হিসাব করার পর তাঁর ১৪ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে জানিয়েছে দুদক।
নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানুর নামেও বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তাঁর নামে থাকা ১০২টি ব্যাংক হিসাবে ১০১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪১৬ টাকা লেনদেন হয়েছে বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। পাশাপাশি তাঁর নামে ১৩ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৪২৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদের অভিযোগ রয়েছে।
পরিবারের মধ্যে সবচেয়ে বেশি সন্দেহজনক ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া গেছে নানকের মেয়ে এস. আমরীন রাখীর নামে। তাঁর ১০টি ব্যাংক হিসাবে ২৩৭ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৯০৫ টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক। তবে তাঁর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিমাণ ১১ লাখ ৯৯ হাজার ১০৪ টাকা।
দুদকের হিসাব অনুযায়ী, নানক ও তাঁর স্ত্রী-মেয়ের নামে থাকা মোট ১৪৩টি ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি ২৩ লাখ ৪৩ হাজার ৫০৬ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। অন্যদিকে তাঁদের তিনজনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিমাণ ২৮ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ২৭৮ টাকা।
দুদক সূত্রে জানা গেছে, এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন, সম্পদ ভোগদখলে রাখা এবং সন্দেহজনক আর্থিক লেনদেন।
আওয়ামী লীগ সরকারের সময়ে পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর কবির নানক। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর দুদক অনুসন্ধান শুরু করে। সেই অনুসন্ধানের ধারাবাহিকতায় এবার তাঁর স্ত্রী ও মেয়ের আর্থিক লেনদেন এবং সম্পদের হিসাবও তদন্তের আওতায় আসে।
এদিকে শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আতিউর রহমান আতিক এবং তাঁর স্ত্রী শান্তনা বেগমের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা করেছে দুদক।
দুদকের অনুসন্ধানে আতিউর রহমান আতিকের নামে ৮ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ৯৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। তাঁর স্ত্রী শান্তনা বেগমের নামে একই ধরনের সম্পদের পরিমাণ ৭১ লাখ ৬১ হাজার ৮৮০ টাকা।
দুদকের অভিযোগ, সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন করেন আতিক। পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্ত্রীকে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনে সহায়তা করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
দুদক সচিব সাইদুর রহমান খান আরও জানান, দুর্নীতির মামলায় পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে কমিশন।'

১৬ নভেম্বর, ২০২৬ ০০:১৫
আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৫টি দেশ ও অঞ্চলে প্রবেশের সুযোগ রয়েছে। তবে এই সুবিধার অর্থ সব দেশে সরাসরি প্রবেশ কিংবা দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি নয়। কোথাও ভিসামুক্ত প্রবেশ, কোথাও বিমানবন্দরে পৌঁছে ভিসা এবং কোথাও নির্দিষ্ট অনুমোদনের মাধ্যমে ভ্রমণের সুযোগ রয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের ২০২৬ সালের পাসপোর্ট সূচকের জুলাই সংস্করণে বাংলাদেশের অবস্থান ৯৭তম। ওই সংস্করণে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য আগাম ভিসা ছাড়াই ৩৫টি গন্তব্যে প্রবেশের সুযোগের কথা উল্লেখ করা হয়েছে। এর আগে জানুয়ারির সংস্করণে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম এবং প্রবেশযোগ্য গন্তব্যের সংখ্যা ছিল ৩৭টি। অর্থাৎ সময় ও সূচকের সংস্করণভেদে সংখ্যার পরিবর্তন হয়েছে।
হেনলি পাসপোর্ট ইনডেক্সে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্য ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের ভ্রমণসক্ষমতা মূল্যায়ন করা হয়। এতে ভিসামুক্ত প্রবেশের পাশাপাশি ভিসা অন অ্যারাইভাল ও নির্দিষ্ট ক্ষেত্রে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের সুবিধাও বিবেচনায় নেওয়া হয়।
২০২৬ সালের জুলাই সংস্করণ অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ থাকা ৩৫টি দেশ ও অঞ্চল হলো—
১. বার্বাডোস (Barbados)
২. ভুটান (Bhutan)
৩. ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস (British Virgin Islands)
৪. বুরুন্ডি (Burundi)
৫. কম্বোডিয়া (Cambodia)
৬. কোমোরো দ্বীপপুঞ্জ (Comoro Islands)
৭. কুক আইল্যান্ডস (Cook Islands)
৮. জিবুতি (Djibouti)
৯. ডোমিনিকা (Dominica)
১০. ফিজি (Fiji)
১১. গ্রেনাডা (Grenada)
১২. গিনি-বিসাউ (Guinea-Bissau)
১৩. হাইতি (Haiti)
১৪. জ্যামাইকা (Jamaica)
১৫. কেনিয়া (Kenya)
১৬. কিরিবাতি (Kiribati)
১৭. মাদাগাস্কার (Madagascar)
১৮. মালদ্বীপ (Maldives)
১৯. মাইক্রোনেশিয়া (Micronesia)
২০. মন্টসেরাট (Montserrat)
২১. নেপাল (Nepal)
২২. নিয়ুয়ে (Niue)
২৩. রুয়ান্ডা (Rwanda)
২৪. সামোয়া (Samoa)
২৫. সেশেলস (Seychelles)
২৬. সিয়েরা লিওন (Sierra Leone)
২৭. শ্রীলঙ্কা (Sri Lanka)
২৮. সেন্ট কিটস অ্যান্ড নেভিস (St. Kitts and Nevis)
২৯. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস (St. Vincent and the Grenadines)
৩০. বাহামা (The Bahamas)
৩১. গাম্বিয়া (The Gambia)
৩২. তিমুর-লেস্তে (Timor-Leste)
৩৩. ত্রিনিদাদ ও টোবাগো (Trinidad and Tobago)
৩৪. টুভালু (Tuvalu)
৩৫. ভানুয়াতু (Vanuatu)
তালিকার সব গন্তব্য স্বাধীন রাষ্ট্র নয়। কয়েকটি দ্বীপ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও ব্রিটিশ অধীনস্থ অঞ্চলও রয়েছে। আবার সব গন্তব্যে প্রবেশের নিয়ম এক নয়। যেমন ভুটানে বাংলাদেশিদের ভিসা অন অ্যারাইভাল সুবিধা রয়েছে। ফলে ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের প্রবেশনীতি যাচাই করা জরুরি।
বিদেশে ভ্রমণের ক্ষেত্রে ভিসামুক্ত সুবিধা পাওয়া আর স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। কোনো দেশে পর্যটক হিসেবে প্রবেশ করলেই সেখানে চাকরি, ব্যবসা কিংবা স্থায়ীভাবে বসবাসের অধিকার তৈরি হয় না।
স্থায়ী বসবাসের জন্য সংশ্লিষ্ট দেশের অভিবাসন আইন অনুযায়ী আলাদা আবেদন করতে হয়। সাধারণত দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা, ব্যবসায়িক বিনিয়োগ অথবা পারিবারিক সম্পর্কের ভিত্তিতে আবাসনের অনুমতি পাওয়া যায়।
১. বার্বাডোস: চাকরি, ব্যবসা, পারিবারিক সম্পর্ক ও দীর্ঘমেয়াদি বৈধ বসবাসের ভিত্তিতে আবাসনের অনুমতি পাওয়ার সুযোগ রয়েছে। স্থায়ী বসবাসের জন্য নির্ধারিত অভিবাসন শর্ত পূরণ করতে হয়।
২. ভুটান: দেশটির অভিবাসননীতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত। চাকরি, পারিবারিক সম্পর্ক ও বিশেষ অনুমোদনের ভিত্তিতে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ থাকতে পারে। পর্যটন ভিসা দিয়ে স্থায়ী বসবাস করা যায় না।
৩. বুরুন্ডি: বৈধ চাকরি, ব্যবসা ও অন্যান্য অনুমোদিত অভিবাসন ব্যবস্থার মাধ্যমে বসবাসের অনুমতি নেওয়া যায়। দীর্ঘমেয়াদি আবাসনের ক্ষেত্রে দেশটির নির্ধারিত শর্ত প্রযোজ্য।
৪. কম্বোডিয়া: কর্মসংস্থান, ব্যবসা ও বিনিয়োগের ভিত্তিতে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ রয়েছে। তবে দীর্ঘমেয়াদি ভিসা এবং স্থায়ী বসবাসের অনুমতি এক বিষয় নয়।
৫. ফিজি: চাকরি, ব্যবসা, বিনিয়োগ ও পারিবারিক সম্পর্কের ভিত্তিতে আবাসনের অনুমতি পাওয়া যেতে পারে। স্থায়ী বসবাসের জন্য আলাদা যোগ্যতা ও অনুমোদন প্রয়োজন।
৬. গ্রেনাডা: চাকরি, ব্যবসা, বিনিয়োগ ও পারিবারিক সম্পর্কের ভিত্তিতে আবাসনের সুযোগ রয়েছে। নির্দিষ্ট সময় বৈধভাবে বসবাস এবং অন্যান্য শর্ত পূরণের পর স্থায়ী আবাসনের আবেদন করা যেতে পারে।
৭. জ্যামাইকা: কর্মসংস্থান, ব্যবসা, পারিবারিক সম্পর্ক ও নির্ধারিত সময়ের বৈধ বসবাসের ভিত্তিতে আবাসনের সুযোগ রয়েছে।
৮. কেনিয়া: দক্ষ কর্মী, চাকরি, ব্যবসা ও বিনিয়োগের ভিত্তিতে দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি পাওয়া যায়। নির্দিষ্ট শ্রেণিতে প্রয়োজনীয় সময় বসবাসের পর স্থায়ী বসবাসের আবেদন করা সম্ভব।
৯. মালদ্বীপ: কর্মসংস্থান ও পারিবারিক সম্পর্কের ভিত্তিতে বসবাসের অনুমতি পাওয়া যেতে পারে। তবে বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ সীমিত এবং পর্যটন প্রবেশের সঙ্গে এর কোনো সরাসরি সম্পর্ক নেই।
১০. নেপাল: চাকরি, ব্যবসা, বিনিয়োগ ও পারিবারিক সম্পর্কের ভিত্তিতে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ রয়েছে। স্থায়ী বসবাসের জন্য দেশটির আইন অনুযায়ী যোগ্যতা অর্জন করতে হয়।
১১. সেশেলস: চাকরি, ব্যবসা ও বিনিয়োগের ভিত্তিতে আবাসনের অনুমতি পাওয়া যায়। দীর্ঘমেয়াদি বসবাসের ক্ষেত্রে আলাদা শর্ত রয়েছে।
১২. সেন্ট কিটস অ্যান্ড নেভিস: নির্দিষ্ট বিনিয়োগভিত্তিক নাগরিকত্ব কর্মসূচি রয়েছে। তবে এটি সাধারণ স্থায়ী বসবাসের অনুমতির সঙ্গে এক নয় এবং এর জন্য কঠোর আর্থিক ও যাচাইসংক্রান্ত শর্ত রয়েছে।
১৩. বাহামা: কর্মসংস্থান, ব্যবসা, পারিবারিক সম্পর্ক ও নির্ধারিত বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদি আবাসনের সুযোগ রয়েছে। স্থায়ী বসবাসের জন্য আলাদা অনুমোদন প্রয়োজন।
১৪. ত্রিনিদাদ ও টোবাগো: চাকরি, ব্যবসা, পারিবারিক সম্পর্ক এবং দীর্ঘমেয়াদি বৈধ বসবাসের ভিত্তিতে আবাসনের সুযোগ রয়েছে।
১৫. ভানুয়াতু: কর্মসংস্থান, ব্যবসা, বিনিয়োগ ও পারিবারিক সম্পর্কের ভিত্তিতে আবাসনের অনুমতি পাওয়া যেতে পারে।
এ ছাড়া ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, কোমোরো, কুক আইল্যান্ডস, ডোমিনিকা, জিবুতি, গিনি-বিসাউ, হাইতি, কিরিবাতি, মাদাগাস্কার, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নিয়ুয়ে, রুয়ান্ডা, সামোয়া, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, গাম্বিয়া, তিমুর-লেস্তে ও টুভালুতেও নিজ নিজ দেশের আইন অনুযায়ী চাকরি, ব্যবসা, বিনিয়োগ, পারিবারিক সম্পর্ক কিংবা অন্যান্য অভিবাসন ব্যবস্থার মাধ্যমে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ থাকতে পারে।
তবে এসব দেশের প্রতিটির স্থায়ী বসবাসের যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও অনুমোদনের নিয়ম আলাদা। কোথাও দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি থাকলেও সরাসরি স্থায়ী বসবাসের সুযোগ নেই।
বিদেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করলে সাধারণত কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হয়।
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: অনেক দেশ দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেয়। এ ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাগত সনদ, পেশাগত অভিজ্ঞতা ও ভাষাগত দক্ষতা গুরুত্বপূর্ণ।
চাকরির প্রস্তাব: কোনো দেশের নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব পাওয়া গেলে কর্মভিসা ও পরবর্তী আবাসনের সুযোগ তৈরি হতে পারে।
আর্থিক সক্ষমতা: কিছু দেশে ব্যবসা বা বিনিয়োগের মাধ্যমে আবাসনের সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে নির্ধারিত অর্থের উৎস, ব্যবসায়িক পরিকল্পনা ও আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হয়।
পারিবারিক সম্পর্ক: সংশ্লিষ্ট দেশের নাগরিক অথবা স্থায়ী বাসিন্দার স্বামী-স্ত্রী, সন্তান কিংবা যোগ্য পরিবারের সদস্যরা নির্দিষ্ট শর্তে আবাসনের আবেদন করতে পারেন।
আইন মেনে বসবাস: বৈধ ভিসা বা আবাসন অনুমতি নিয়ে নির্ধারিত সময় বসবাস, অপরাধমুক্ত রেকর্ড এবং স্বাস্থ্যসংক্রান্ত শর্ত পূরণ অনেক দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
বাংলাদেশি পাসপোর্টধারীদের বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস, অভিবাসন বিভাগ ও সরকারি ওয়েবসাইট থেকে প্রবেশের সর্বশেষ নিয়ম যাচাই করা উচিত। বিশেষ করে ভিসামুক্ত প্রবেশের মেয়াদ, ফেরত টিকিট, হোটেল বুকিং, ভ্রমণ ব্যয় বহনের সামর্থ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নিশ্চিত হতে হবে।
অন্যদিকে, যারা বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে চান, তাদের পর্যটন ভ্রমণের পরিবর্তে দক্ষ কর্মী, চাকরি, ব্যবসা, বিনিয়োগ কিংবা পারিবারিক অভিবাসনের বৈধ পথ বেছে নেওয়া প্রয়োজন।
সব মিলিয়ে, বাংলাদেশি পাসপোর্টে ৩৫টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ আন্তর্জাতিক চলাচলের ক্ষেত্রে ইতিবাচক একটি দিক। তবে স্থায়ী বসবাসের ক্ষেত্রে শুধু পাসপোর্টের শক্তি নয়, বরং সংশ্লিষ্ট দেশের অভিবাসন আইন, ব্যক্তিগত যোগ্যতা ও আর্থিক সক্ষমতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: হেনলি অ্যান্ড পার্টনার্স, হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬; প্রথম আলো, ২২ জুলাই ২০২৬; সংশ্লিষ্ট দেশগুলোর অভিবাসননীতি।

০৬ নভেম্বর, ২০২৬ ১৫:০০
২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার। দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে পৃথিবীর ধ্বংস বা মহাপ্রলয়ের নানা আলোচনা। এর সূত্রপাত ১৯৬০ সালে প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণাপত্র থেকে।
ওই বছরের ৪ নভেম্বর বিজ্ঞান সাময়িকী Science-এ প্রকাশিত গবেষণাটিতে জনসংখ্যা বৃদ্ধির গাণিতিক প্রবণতা বিশ্লেষণ করে ২০২৬ সালের ১৩ নভেম্বরকে একটি বিশেষ তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
তবে গবেষকেরা ওই দিন পৃথিবী ধ্বংস হওয়ার কোনো ভবিষ্যদ্বাণী করেননি। তাঁদের হিসাব ছিল, জনসংখ্যা বৃদ্ধির অতীত প্রবণতা একইভাবে চলতে থাকলে একপর্যায়ে তা গাণিতিকভাবে অসীমের দিকে ধাবিত হবে।
পরবর্তী সময়ে জন্মহার ও জনসংখ্যা বৃদ্ধির গতিতে পরিবর্তন আসায় সেই পূর্বাভাস বাস্তবতার সঙ্গে মেলেনি।
অর্থাৎ, ১৩ নভেম্বর পৃথিবীর শেষ দিন নয়। পুরোনো একটি গাণিতিক গবেষণার ফলকে ভুলভাবে ব্যাখ্যা করেই নতুন করে ছড়াচ্ছে মহাপ্রলয়ের আলোচনা।

১৫ নভেম্বর, ২০২৬ ১৫:৩১
"সরকার বোলে হগোলডিরে কার্ড দিবো। স্যার মোরা কার্ড চাইনা, বেড়িবাঁধ চাই। বেড়িবাঁধ দিয়া মোগো বাড়িঘর জমিজমা বাঁচান। মোর বাড়ি সাতবার ভাঙছে আর সাতবার সরাইছি। আছিলো একটা ধানক্ষ্যাত। হেইডাও ভাঙতাছে। মোর বাঁচার আর কোনো উপায় নাই।" বিলাপ করে ঠিক এই কথাগুলোই বলছিলেন উত্তর রাকুদিয়া গ্রামে ষাটোর্ধ কৃষক আইয়ুব আলী। শুধু আইয়ুব আলী একা নন, অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক তাঁর শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা, হাফেজ এরশাদ হোসাইন মসজিদ রক্ষা, যুবদল থেকে মাইনুল ইসলাম শিহাব মোল্লা ইউনিয়ন পরিষদ রক্ষার জন্য বেড়িবাঁধ নির্মাণের অভিন্ন আকুতি জানিয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের সুগন্ধা নদীর তীরে স্থানীয় ৩ গ্রামের ভুক্তভোগী মানুষের প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন উপজেলার উত্তর রাকুদিয়া, চরসাধুকাঠী এবং বাহেরচর গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ। এসময় তারা সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধসহ একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
আয়োজক কমিটির আহবায়ক কবি সুজন মুন্নার সভাপতিত্বে নদীতীরে প্রায় আড়াই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত, ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর হাফেজ মো. এরশাদ হোসাইন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক, সাবেক অধ্যক্ষ আবদুল মতিন, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, ব্যবসায়ী জসিম উদ্দিন প্রমুখ।
গত ১৫ বছরে ৯ বার নদী ভাঙনের শিকার চরসাধুকাঠী গ্রামের ভুক্তভোগী নারী ফাতেমা বেগম জানান, '১৫ বছরে ৯ বার নদী ভাঙনের শিকার হয়ে তিনি এখন মহাসড়কের পাশে টিনের ছাপড়া দিয়ে থাকেন। তিনি এখন নিজের গ্রামে নিজেই ভিটামাটিহীন এক উদ্বাস্তু হয়েছেন। অথচ একসময় তাদের জমিতে একশো মণের উপরে ধান হতো। আখের ক্ষেত থেকে মণকে মণ আখের গুড় উৎপাদন হতো। সেই জমির পুরোটাই নদীতে নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানান তিনি।
বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা বলেন, 'বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আবুল কালাম কলেজ, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, দেহেরগতি ইউনিয়ন পরিষদ ভবন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, উত্তর রাকুদিয়া বায়তুল আমান জামে মসজিদসহ বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সড়কটি এখন নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। অনতিবিলম্বে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে এসব প্রতিষ্ঠান হারিয়ে যাবে।'
চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক বলেন, 'দেহেরগতি ইউনিয়নের উত্তর রাকুদিয়া এলাকার সরকারি আবুল কালাম কলেজ থেকে বাহেরচরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত একটি বেড়িবাঁধ নির্মাণের দাবি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। একটা বেড়িবাঁধে অভাবে ৩ গ্রামের হাজার হাজার মানুষ আজ নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে।'
আয়োজক কমিটির আহবায়ক কবি সুজন মুন্না বলেন, 'একটি বেড়িবাঁধের অভাবে উত্তর রাকুদিয়া, চরসাধুকাঠী ও বাহেরচর গ্রামের হাজার হাজার পরিবার যেমন ইতোমধ্যে নিঃস্ব হয়েছে তেমনি বেড়িবাঁধ না থাকায় বন্যায় প্লাবিত হয়ে এলাকার কৃষকরাও প্রতিবছর সর্বস্বান্ত হচ্ছে। এদিকে একটি প্রভাবশালী মহল নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই শুকনো মৌসুমেও ভাঙছে সুগন্ধা নদী। তাই নিরুপায় হয়ে আজ ৩ গ্রামের হাজার হাজার মানুষ সরকারের কাছে তাদের অন্ন, বাসস্থান ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার ন্যায্য মৌলিক অধিকারের দাবি নিয়ে রাস্তায় নেমেছে।'
ভাঙনের বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, 'বাবুগঞ্জ উপজেলার প্রধান একটি সমস্যা হলো নদী ভাঙন। আমার উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আপদকালীন জরুরি কিছু ত্রাণ দেওয়া ছাড়া নদীভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই। পানি উন্নয়ন বোর্ডকে আমি নিয়মিত অবহিত করছি। আমাদের এই আসনের সংসদ সদস্য মহোদয়ও নদী ভাঙনের বিষয়ে অবগত রয়েছেন। তিনি ভাঙন প্রতিরোধে বৃহৎ প্রকল্প বরাদ্দের জন্য কাজ করছেন।'
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল বলেন, 'নদীভাঙনের স্থায়ী সমাধান বা বেড়িবাঁধ নির্মাণের জন্য দরকার মেগাপ্রকল্প। আমরা জরুরি ভাঙন প্রতিরোধে যে আপদকালীন বরাদ্দ পাই তা দিয়ে কিছু জিওব্যাগ ডাম্পিং করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করি। তবে বাবুগঞ্জ-মুলাদী এলাকার নদীশাসন, ড্রেজিং ও ব্লক পাইলিংসহ প্রায় হাজার কোটি টাকার প্রস্তাবিত একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আশাকরি এই প্রকল্প বাস্তবায়িত হলে ওই অঞ্চলের মানুষের দুর্ভোগ চিরতরে লাঘব হবে।' #
১৭ নভেম্বর, ২০২৬ ০১:৪৭
১৬ নভেম্বর, ২০২৬ ১৭:১৭
১৬ নভেম্বর, ২০২৬ ১৫:২৯
১৬ নভেম্বর, ২০২৬ ১৫:২২