পেন্টাগনের একটি অতি গোপনীয় মূল্যায়নে ইঙ্গিত মিলেছে যে, যদি যুক্তরাষ্ট্র তাইওয়ানে কোনো সামরিক হস্তক্ষেপ করে, তাহলে চীনের সঙ্গে সংঘাতে তারা পরাজিত হতে পারে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই মূল্যায়নের নাম ‘ওভারম্যাচ ব্রিফ’। এতে বলা হয়েছে, মার্কিন বাহিনী তাদের ব্যয়বহুল উন্নত অস্ত্রের ওপর বেশি নির্ভরশীল হওয়ায় চীনের সস্তা ও দ্রুত তৈরি করা অস্ত্রের মুখে ঝুঁকিতে আছে।
প্রতিবেদনে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, সংঘাত শুরু হলে চীন সহজেই মার্কিন ফাইটার স্কোয়াড্রন, বড় যুদ্ধজাহাজ এবং এমনকি উপগ্রহ নেটওয়ার্কও অচল করতে পারবে। এ ধরনের পরিস্থিতি মহড়া চলাকালীনই লক্ষ্য করা গেছে।
চীন তাইওয়ানকে নিজ দেশের অংশ মনে করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও দ্বীপটি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চায়। অন্যদিকে, তাইওয়ান নিজেকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বিবেচনা করে এবং তাদের জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্ত ছাড়া অবস্থার পরিবর্তন চায় না।
পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী, চীন সম্ভবত ২০২৭ সালের দিকে তাইওয়ান দখলের চেষ্টা করতে পারে। চীনের বিপুল ক্ষেপণাস্ত্র মজুত এবং সামরিক আধুনিকীকরণ মার্কিন রণতরী ও অন্যান্য উন্নত অস্ত্রের ওপর বড় চ্যালেঞ্জ তৈরি করছে। প্রতিবেদনে বলা হয়েছে, এমনকি নতুনতম ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরীও চীনের হামলা থেকে রক্ষা পেতে সক্ষম নাও হতে পারে।
প্রতিবেদনটি ইউক্রেনে চলমান যুদ্ধের উদাহরণ তুলে ধরে দেখায়, মার্কিন ও পশ্চিমা অস্ত্রশক্তি দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য যথেষ্ট নয় এবং দ্রুত অস্ত্র উৎপাদনের ক্ষমতায় তারা চীনের সঙ্গে পিছিয়ে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র খুব দ্রুত মার্কিন রণতরী ধ্বংস করতে সক্ষম।
সবশেষে বলা হয়েছে, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্রের থেকে অনেক এগিয়ে। পূর্ববর্তী বিদেশি সহায়তায় মার্কিন গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ঝুঁকি আরও বেড়েছে।

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫১
বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ গ্রেপ্তার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায়কে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রদল। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম ইমরান ও সদস্য সচিব মো. আল আমিন মৃধার সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ছাত্রদলের গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়ম লঙ্ঘনের দায়ে এ্যাসেন্ট রায়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশের একটি দল জোবারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায়কে ৫টি ইয়াবা বড়িসহ আটক করা হয়।
এ ঘটনায় পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরদিন সোমবার তাকে আদালতে হাজির করা হলে বিচারিক প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২১
বরিশালের মুলাদীতে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধঘোষিত যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত জামিন আবেদন প্রত্যাখ্যান করে তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো তিনজন হলেন—মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলামিন শিকদার, জাকির হাওলাদার ও আরিফ হাওলাদার।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ নাজিরপুর ইউনিয়নের একটি স্থানে কেক কেটে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করেন নিষিদ্ধঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ওই রাতেই মুলাদী থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ১৭ মার্চ কেক কাটার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। মামলার অধিকাংশ আসামিই বর্তমানে পলাতক। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করা আসামিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৬
কয়েকজনের নাম উল্লেখ করে চাঁদাবাজির সঙ্গে জড়িত ‘বিএনপির দোসরদের’ তালিকা করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।
পাটওয়ারী লিখেছেন, ‘সময় এসেছে, চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপির দোসরদের তালিকা করার।’
চাঁদাবাজি বন্ধ না হলে সরকারকে ‘আসসালামু আলাইকুম’: পাটওয়ারী
তিনি যাদের নাম উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বাকিদের নাম কমেন্টে জানানোর আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা।
এর আগে গতকাল এক পোস্টে চাঁদাবাজি বন্ধ না হলে সরকারকে ‘আসসালামু আলাইকুম’ জানাবেন বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

১৫ ডিসেম্বর, ২০২৫ ১৯:০৬
পেন্টাগনের একটি অতি গোপনীয় মূল্যায়নে ইঙ্গিত মিলেছে যে, যদি যুক্তরাষ্ট্র তাইওয়ানে কোনো সামরিক হস্তক্ষেপ করে, তাহলে চীনের সঙ্গে সংঘাতে তারা পরাজিত হতে পারে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই মূল্যায়নের নাম ‘ওভারম্যাচ ব্রিফ’। এতে বলা হয়েছে, মার্কিন বাহিনী তাদের ব্যয়বহুল উন্নত অস্ত্রের ওপর বেশি নির্ভরশীল হওয়ায় চীনের সস্তা ও দ্রুত তৈরি করা অস্ত্রের মুখে ঝুঁকিতে আছে।
প্রতিবেদনে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, সংঘাত শুরু হলে চীন সহজেই মার্কিন ফাইটার স্কোয়াড্রন, বড় যুদ্ধজাহাজ এবং এমনকি উপগ্রহ নেটওয়ার্কও অচল করতে পারবে। এ ধরনের পরিস্থিতি মহড়া চলাকালীনই লক্ষ্য করা গেছে।
চীন তাইওয়ানকে নিজ দেশের অংশ মনে করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও দ্বীপটি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চায়। অন্যদিকে, তাইওয়ান নিজেকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বিবেচনা করে এবং তাদের জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্ত ছাড়া অবস্থার পরিবর্তন চায় না।
পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী, চীন সম্ভবত ২০২৭ সালের দিকে তাইওয়ান দখলের চেষ্টা করতে পারে। চীনের বিপুল ক্ষেপণাস্ত্র মজুত এবং সামরিক আধুনিকীকরণ মার্কিন রণতরী ও অন্যান্য উন্নত অস্ত্রের ওপর বড় চ্যালেঞ্জ তৈরি করছে। প্রতিবেদনে বলা হয়েছে, এমনকি নতুনতম ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরীও চীনের হামলা থেকে রক্ষা পেতে সক্ষম নাও হতে পারে।
প্রতিবেদনটি ইউক্রেনে চলমান যুদ্ধের উদাহরণ তুলে ধরে দেখায়, মার্কিন ও পশ্চিমা অস্ত্রশক্তি দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য যথেষ্ট নয় এবং দ্রুত অস্ত্র উৎপাদনের ক্ষমতায় তারা চীনের সঙ্গে পিছিয়ে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র খুব দ্রুত মার্কিন রণতরী ধ্বংস করতে সক্ষম।
সবশেষে বলা হয়েছে, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্রের থেকে অনেক এগিয়ে। পূর্ববর্তী বিদেশি সহায়তায় মার্কিন গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ঝুঁকি আরও বেড়েছে।
০২ অক্টোবর, ২০২৬ ১১:১৬
০২ অক্টোবর, ২০২৬ ১০:০১
০২ অক্টোবর, ২০২৬ ০২:৩১
০২ অক্টোবর, ২০২৬ ০১:৫২