১১ জুন, ২০২৫ ১৮:১৫
ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ভারতে ঈদ উদযাপন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ঈদুল আজহার আগে জয় ভারতে আসেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র মঙ্গলবার সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ঈদুল আজহার আগে জয় ভারতে আসেন। মূলত শেখ হাসিনার সঙ্গে ঈদ উদ্যাপন করতে দেশটিতে গেছেন তিনি। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে নির্বাসনে আছেন। তিনি সেখানকার একটি সেফ হাউজে থাকছেন।
গত বছরের ৫ অক্টোবর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওই সময় পালায় নিষিদ্ধ আওয়ামী লীগের সব নেতাকর্মী। যারা এখন বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। এসবের মধ্যেই ছেলের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেছেন পলাতক শেখ হাসিনা। তবে সজিব ওয়াজেদ জয়ের ভারতে আসার ব্যাপারে কোনো মন্তব্য করেনি ভারতের সরকারী কর্মকর্তারা।
জয়ের ভারতে যাওয়ার ব্যাপারে একটি সূত্র বলেছে, হাসিনার ছেলে মূলত তার মায়ের সঙ্গে ঈদ করতে ভারতে এসেছেন। গত বছরের আগস্টে ভারতে আসার পর প্রথম দর্শনার্থী হিসেবে জয়ের সঙ্গে দেখা করেছেন তিনি।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জয় ভারতে কোনো পাবলিক অনুষ্ঠানে যোগ দেননি। এছাড়া তার ভ্রমণসূচিও এখনো প্রকাশ করা হয়নি। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে গত বছরের জুলাইয়ে বাংলাদেশে ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়েছে।
যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু এ ব্যাপারে নয়াদিল্লি এখনো কার্যকরী কোনো ব্যবস্থা নেয়নি। আদালত শেখ হাসিনাকে ১৬ জুনের মধ্যে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।
শেখ হাসিনা ভারতে পালানোর পর দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। বিশেষ করে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে ভারত পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেছে।

১০ মার্চ, ২০২৬ ২২:৫১
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কৌশলগত পদক্ষেপ জোরদার করেছে। সরকারের অনুরোধে ইরান আশ্বাস দিয়েছে যে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়া হবে না। তবে জাহাজগুলো প্রণালিতে প্রবেশের আগে তাদের তথ্য ইরানকে জানাতে বলা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এতে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে।
এদিকে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টনের বেশি ডিজেলবাহী একটি জাহাজ সোমবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চলতি সপ্তাহে আরও চারটি জাহাজে প্রায় ১ লাখ ২০ হাজার টন ডিজেল আসার কথা রয়েছে। এছাড়া এপ্রিলের চাহিদা মেটাতে বিকল্প উৎস থেকে সরাসরি ক্রয়ের মাধ্যমে প্রায় ৩ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।
চীন ও ভারতও বাংলাদেশকে জ্বালানি সরবরাহে সহায়তার আগ্রহ দেখিয়েছে। ভারত থেকে বাংলাদেশ–ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত ডিজেল আমদানির সুযোগও রয়েছে।
বর্তমানে দেশে প্রায় ১ লাখ ২৯ হাজার টন ডিজেল মজুত আছে, যা প্রায় ১৬ দিনের চাহিদা পূরণে সক্ষম। সম্ভাব্য কৃত্রিম সংকট ঠেকাতে সরকার সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে এবং জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে মনিটরিং সেল গঠন করা হয়েছে।
বরিশাল টাইমস

১০ মার্চ, ২০২৬ ২১:৩২
কানাডায় মার্কিন দূতাবাসে গোলাগুলি হয়েছে। টরেন্টোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে এ হামলা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টরন্টো পুলিশ অপারেশনস জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টার দিকে গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ঘটনাস্থল পরিদর্শনে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো সন্দেহভাজনকেও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় তদন্তের জন্য পুলিশ দূতাবাসের আশপাশের কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
এদিকে নরওয়ের রাজধানী অসলোতে গত রোববার যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে একটি বিস্ফোরণের ঘটনাও তদন্ত করছে দেশটির পুলিশ। কর্মকর্তারা বলছেন, এটি একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা হতে পারে। হামলায় তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সঙ্গে এসব ঘটনার সম্ভাব্য কোনো যোগসূত্র থাকতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার পর পর টরন্টোতে কয়েকটি স্থাপনায় গুলির ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহে শহরের ৩টি ইহুদি সিনাগগেও গুলি চালানোর ঘটনা ঘটেছে। এছাড়া ইরান সরকারের সমালোচক একজন ইরানিয়ান-কানাডিয়ানের মালিকানাধীন একটি বক্সিং জিমেও গত সোমবার গুলি চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়ের পুলিশ ইতোমধ্যে অসলোতে দূতাবাসের বাইরে হওয়া বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে। ওই বিস্ফোরণে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।

১০ মার্চ, ২০২৬ ১৩:৩০
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে তাসনিম নিউজের প্রতিবেদনে।
প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্সপোস্টের বরাত ছাড়া আর কোনো প্রমাণ হাজির করা হয়নি। এক্সে গতকাল সোমবার স্কট রিটার বলেছিলেন, ‘ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন-গিভর। তিনি আহত হয়েছেন।’
তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে, সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কি না, কিংবা অ্যাকাউন্টটি ভুয়া কি না —এখনও নিশ্চিত নয়।
ফার্সি ভাষার সংবাদমাদ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলার প্রমাণ বা কোনো ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। তার পরিবর্তে, বেশ কয়েকটি পরিস্থিতিগত বিষয় একত্রিত করা হয়েছে। যার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপগুলির অনুপস্থিতি, ইসরায়েলি মিডিয়ায় তার বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথিত সফর স্থগিত করা এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি।
বিজ্ঞাপন
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রীর দপ্তরের রেকর্ড বলছে, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতিটি দেওয়া হয়েছিল গত ৭ মার্চ। সেদিন ইসরায়েলের বিরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত কয়েকজনকে দেখতে গিয়েছিলেন নেতানিয়াহু।
ইরানের সংবাদমাধ্যমে অবশ্য নেতানিয়াহুর নিহত হওয়ার খবর প্রকাশ নতুন কিছু নয়। এর আগে ২ মার্চ কয়েকটি ইরানি সংবাদাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছিল, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়ে গেছে এবং তিনি নিহত হয়েছেন।
তবে পরে চীনা সংবাদমাধ্যম সিনহুয়াসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য ‘নিছকই গুজব’।
সূত্র : জেরুজালেম পোস্ট

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১১ মার্চ, ২০২৬ ১৭:১৭
১১ মার্চ, ২০২৬ ১৬:৪৪
১১ মার্চ, ২০২৬ ১৬:২৯
১১ মার্চ, ২০২৬ ১৫:৫৩