গ্রামের মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ তরুণ মোহাম্মদ আম্মার। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল প্রযুক্তি জগতে নিজেকে প্রতিষ্ঠা করার। তবে গ্রামীণ পরিবেশে থাকায় দীর্ঘদিন ধরে নিজের লক্ষ্য নিয়ে দ্বিধায় ছিলেন তিনি।
অবশেষে স্বপ্ন পূরণের জন্য চলতি বছরের ফেব্রুয়ারী মাসে ছুটে যান কুমিল্লায়। সেখানে গিয়ে ভর্তি হন আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘এক্সপার্ট আইট পার্কের’ ডিজিটাল মার্কেটিং কোর্সে। সেখান থেকে ফ্রিল্যান্সিং শিখে এখন সফল তরুণ আম্মার।
এরইমধ্যে তিনি আয় করেছেন চারশত ডলার। আম্মার ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার মো. বাবুলের ছেলে। একই সঙ্গে তিনি গজারিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থী।
আম্মার বলেন, আমি প্রত্যন্ত এলাকায় থাকি। সেখানে ফ্রিল্যান্সিং সম্পর্কে এখনো অনেকেরই ভালো কোনো ধারণা নেই। তবে আমার স্বপ্ন ছিল এই ফ্রিল্যান্সিং শিখে নিজের মতো করে প্রতিষ্ঠিত হওয়ার। সেই স্বপ্ন পূরণ করতে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে চলে যাই কুমিল্লাতে। সেখানে গিয়ে আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘এক্সপার্ট আইট পার্কের’ ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হই।
এরপরই শুরু হয় আমার নবযাত্রা। তবে প্রথম দিকে টেকনিক্যাল বিষয় শিখতে গিয়ে নানা সমস্যার সম্মুখিন হতে হয়েছে। এ নিয়ে অনেক সময় হতাশও হয়ে পড়তাম। তবে ছায়ার মতো পাশে থেকে প্রতিদিন আমাকে অনুপ্রেরণা দিয়েছেন মেন্টর মো. ওমর ফারুক।
তিনি আরো বলেন, কোর্স চলাকালীন সময়েই কাজ শুরু করি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং ‘মার্কেটপ্লেস আই আউট অব মার্কেটপ্লেস’-এ, দুই মাসের মাথায়ই আয় করি ষাট ডলার। এ পর্যন্ত মোট আয় করেছি চারশত ডলার।
বর্তমানে কোর্স চলাকালীন সময়েও প্রতি মাসে আমার শতাধিক ডলার করে আয় হচ্ছে। একজন নতুন ফ্রিল্যান্সারের জন্য এটি কেবল অর্থই নয়, বরং আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য বড়ভিত্তি। আমার স্বপ্ন এখানেই শেষ নয়।
আমি আন্তর্জাতিক পর্যায়ে বড় ক্লায়েন্টদের সঙ্গে দীর্ঘমেয়াদি কাজ করতে চাই। পাশাপাশি ভবিষ্যতে নিজেই একটি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তুলবো। যার মাধ্যমে আমার নিজেরে এলাকাসহ বিভিন্ন স্থানের নতুন প্রজন্মকে ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করে তুলবো ইনশাআল্লাহ।
এদিকে মোহাম্মদ আম্মারের গ্রামের বাড়ি দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলার সচেতন মহল মনে করছেন, এই তরুণের সাফল্য প্রমাণ করেছে, সুযোগ কাজে লাগাতে পারলে গ্রাম আর শহর নয়, যেকোনো স্থানে থেকে যে কেউ বিশ^বাজারে স্বমহিমায় নিজের জায়গা করে নিতে পারেন। আম্মারের এমন সফলতায় তিনি হয়ে উঠছেন নতুন প্রজন্মের অনুপ্রেরণা।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, বর্তমানে এই উপজেলায় ফ্রিল্যান্সিংয়ের কোনো প্রশিক্ষণ বা সহযোগিতার সুযোগ নেই। তবে সামনে কোনো সুযোগ আসলে তা আগ্রহীদের জানানো হবে।

০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৩
ভোলার লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লার লাঙ্গলকোট থানার বাঙ্গটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাদবা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. ফারুক হোসেন (৩২) এবং তার স্ত্রী মোসা. সিমা বেগম (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই কামরুল ইসলাম ও এসআই আছাদুজ্জামান খান অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে কালমা ডাওরী বাজারের বাস স্টান থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে ৪ কেজি গাঁজাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

০৪ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৫
ভোলায় অটোরিকশা ও নছিমনের সংঘর্ষে রাশেদ হাওলাদার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা শহরের পিটিআই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের শাহাজামাল হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।
দুপুরে ভোলার পিটিআই এলাকায় অটোরিকশা ও নছিমনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় রাশেদ নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৩
আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) দুপুরে ভোলায় নতুন বাজার চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আন্দালিব রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। এ সংকট থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভোলা-বরিশাল সেতু ভোলার প্রত্যেক মানুষের দাবি। এ দাবিতে আমরা সবাই আন্দোলন করেছি এবং সংসদেও সেতুর দাবি তুলেছি। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। তারা বলতে চাচ্ছেন, আমরা সেতু চাই না। বাস্তবতা তা নয়। ভোলার মানুষকে বিভ্রান্ত করবেন না, বিভক্তি সৃষ্টি করবেন না।’
তিনি আরও বলেন, ‘সরকার হিজলা-মুলাদী হয়ে শরীয়তপুর দিয়ে সরাসরি ঢাকা যাওয়ার বিকল্প পথটিও বিবেচনা করছে। এতে প্রায় ৪০ মিনিট সময় কম লাগতে পারে। ভোলার জন্য কোনটি ভালো হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেবেন। তবে ভোলার মানুষের দাবিও আমরা তুলে ধরতে থাকবো।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিকল্প সড়ক নির্মাণেও প্রায় ৮ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। শুধু ভোলার জন্যই প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হচ্ছে। গত ছয় মাসে ৩০০ আসনের মধ্যে এমন একটি আসন দেখান, যেখানে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ আনা সম্ভব হয়েছে।’
নিজের দায়িত্ব প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সততার সঙ্গে সেই দায়িত্ব পালন করবো, ইনশা আল্লাহ।’
গণসংবর্ধনায় মন্ত্রী জানান, গত ১৮ বছরে তিনি কীভাবে রাজনীতি করেছেন, তা ভোলার মানুষ দেখেছেন। চাইলেও তিনি অনেক সুযোগ-সুবিধা নিতে পারতেন, কিন্তু কোনো লোভ-লালসায় পা দেননি। জীবনের প্রতিটি বিপদে ভোলার মানুষ তার পাশে ছিলেন।
তিনি বলেন, ‘বিগত নির্বাচনে অনেকে আমাকে ভোট দিয়েছেন, অনেকে দেননি। সবকিছুর ঊর্ধ্বে উঠে ভোলার উন্নয়নে আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন। সবাইকে সঙ্গে নিয়ে ভোলার উন্নয়ন এগিয়ে নিতে হবে।’
অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পার্থ বলেন, ‘এমপি হিসেবে গত ছয় মাসে তিনি কোনো অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেননি এবং ভবিষ্যতেও দেবেন না।’
তিনি বলেন, ‘আমার দল বা আমার নাম ব্যবহার করে কেউ অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বা অনিয়ম করলে তারা আমার দলের লোক নয়। আমি টেন্ডারবাজি করি না, করার প্রশ্নই আসে না। টিআর-কাবিখা নিয়ে কেউ অনিয়ম করলে ইউএনও অফিসে লিখিত অভিযোগ করবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এসময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

২২ আগস্ট, ২০২৫ ১৮:৩১
গ্রামের মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ তরুণ মোহাম্মদ আম্মার। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল প্রযুক্তি জগতে নিজেকে প্রতিষ্ঠা করার। তবে গ্রামীণ পরিবেশে থাকায় দীর্ঘদিন ধরে নিজের লক্ষ্য নিয়ে দ্বিধায় ছিলেন তিনি।
অবশেষে স্বপ্ন পূরণের জন্য চলতি বছরের ফেব্রুয়ারী মাসে ছুটে যান কুমিল্লায়। সেখানে গিয়ে ভর্তি হন আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘এক্সপার্ট আইট পার্কের’ ডিজিটাল মার্কেটিং কোর্সে। সেখান থেকে ফ্রিল্যান্সিং শিখে এখন সফল তরুণ আম্মার।
এরইমধ্যে তিনি আয় করেছেন চারশত ডলার। আম্মার ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার মো. বাবুলের ছেলে। একই সঙ্গে তিনি গজারিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থী।
আম্মার বলেন, আমি প্রত্যন্ত এলাকায় থাকি। সেখানে ফ্রিল্যান্সিং সম্পর্কে এখনো অনেকেরই ভালো কোনো ধারণা নেই। তবে আমার স্বপ্ন ছিল এই ফ্রিল্যান্সিং শিখে নিজের মতো করে প্রতিষ্ঠিত হওয়ার। সেই স্বপ্ন পূরণ করতে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে চলে যাই কুমিল্লাতে। সেখানে গিয়ে আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘এক্সপার্ট আইট পার্কের’ ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হই।
এরপরই শুরু হয় আমার নবযাত্রা। তবে প্রথম দিকে টেকনিক্যাল বিষয় শিখতে গিয়ে নানা সমস্যার সম্মুখিন হতে হয়েছে। এ নিয়ে অনেক সময় হতাশও হয়ে পড়তাম। তবে ছায়ার মতো পাশে থেকে প্রতিদিন আমাকে অনুপ্রেরণা দিয়েছেন মেন্টর মো. ওমর ফারুক।
তিনি আরো বলেন, কোর্স চলাকালীন সময়েই কাজ শুরু করি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং ‘মার্কেটপ্লেস আই আউট অব মার্কেটপ্লেস’-এ, দুই মাসের মাথায়ই আয় করি ষাট ডলার। এ পর্যন্ত মোট আয় করেছি চারশত ডলার।
বর্তমানে কোর্স চলাকালীন সময়েও প্রতি মাসে আমার শতাধিক ডলার করে আয় হচ্ছে। একজন নতুন ফ্রিল্যান্সারের জন্য এটি কেবল অর্থই নয়, বরং আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য বড়ভিত্তি। আমার স্বপ্ন এখানেই শেষ নয়।
আমি আন্তর্জাতিক পর্যায়ে বড় ক্লায়েন্টদের সঙ্গে দীর্ঘমেয়াদি কাজ করতে চাই। পাশাপাশি ভবিষ্যতে নিজেই একটি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তুলবো। যার মাধ্যমে আমার নিজেরে এলাকাসহ বিভিন্ন স্থানের নতুন প্রজন্মকে ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করে তুলবো ইনশাআল্লাহ।
এদিকে মোহাম্মদ আম্মারের গ্রামের বাড়ি দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলার সচেতন মহল মনে করছেন, এই তরুণের সাফল্য প্রমাণ করেছে, সুযোগ কাজে লাগাতে পারলে গ্রাম আর শহর নয়, যেকোনো স্থানে থেকে যে কেউ বিশ^বাজারে স্বমহিমায় নিজের জায়গা করে নিতে পারেন। আম্মারের এমন সফলতায় তিনি হয়ে উঠছেন নতুন প্রজন্মের অনুপ্রেরণা।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, বর্তমানে এই উপজেলায় ফ্রিল্যান্সিংয়ের কোনো প্রশিক্ষণ বা সহযোগিতার সুযোগ নেই। তবে সামনে কোনো সুযোগ আসলে তা আগ্রহীদের জানানো হবে।
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৪
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৫
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২২