বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রথমবারের মতো চালু হলো ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) পরীক্ষা। এর ফলে মৃগী, মস্তিষ্কের টিউমার, মেনিনজাইটিস, এনসেফালাইটিস, স্ট্রোক ও অন্যান্য স্নায়বিক সমস্যায় ভুগছেন এমন রোগীরা গুরুত্বপূর্ণ এই পরীক্ষা স্বল্প খরচে শেবাচিম হাসপাতালেই করতে পারবেন।
সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় হাসপাতালের দ্বিতীয় তলায় ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রমের উদ্বোধন করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর।
হাসপাতাল সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যভিত্তিক তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) মেশিন সরবরাহ করা হয়। মেশিনটি চালু ও রক্ষণাবেক্ষণের বিষয়ে গত ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর সিলেট জিএম ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণে অংশ নেন শেবাচিম হাসপাতালের নিউরোমেডিসিন বিশেষজ্ঞসহ ২ জন মেডিকেল টেকনিশিয়ান।
উদ্বোধনী অনুষ্ঠানে নিউরোমেডিসিন ও স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডা. কাজী এম. মনিরুল ইসলাম বলেন, ইইজি পরীক্ষাটি হলো হয় মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন স্নায়বিক রোগ নির্ণয় করা হয়। বিশেষ করে মৃগী, ঘুমের ব্যাধি ও মস্তিষ্কের টিউমার, মস্তিষ্কের আঘাত, স্ট্রোক বা মস্তিষ্কের কার্যকারিতার পরিবর্তন শনাক্ত করতেও সাহায্য করে।
তিনি বলেন, মেশিনটি গরিব রোগীদের জন্য অনেকাংশে উপকার হবে। কারণ এই পরীক্ষা বেসরকারিভাবে করতে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা কিংবা এর আরও বেশি টাকা খরচ হতো। কিন্তু সরকারি হাসপাতালে খরচ হবে মাত্র ৬শ’ টাকা।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, এই মেশিনটি রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটি আমাদের হাসপাতালে আগে ছিল না। আমরা মেশিনটি ক্রয়ের উদ্যোগ গ্রহণ করি, কিন্তু এরই মাঝে বিনামূল্যে যুক্তরাজ্যভিত্তিক তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে একটি করে মেশিন বরিশাল, সিলেট ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সরবরাহ করা হয়।
ইইজি মেশিন উদ্বোধনীকালে আরও উপস্থিত ছিলেন, হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট ডা. আশিক দত্ত প্রমুখ।

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪০
বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।
রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক কাওসার হোসেন শিপন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র অনুসারী। আওয়ামী লীগ শাসনামলে তিনি রূপাতলী বাসস্ট্যান্ডে ব্যাপক প্রভাব বিস্তার করেন। এনিয়ে তার কর্মীদের সাথে স্থানীয় আরেক আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদের অনুসারীদের প্রায়শই সংঘাত-সংঘর্ষ হতো।
পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাওসার হোসেন শিপনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে একাধিক মামলা হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে তিনি অন্তর্ধানে চলে গিয়েছিলেন।
বরিশাল কোতয়ালি পুলিশের ওসি মি. মামুন জানান, বৃহস্পতিবার অপরাহ্ণে পুলিশ শহরের ২৪ নং ওয়ার্ডের রূপাতলীতে অভিযান চালিয়ে কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।’

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৩
পুলিশিং কার্যক্রম পরিচালনার অবকাঠামোগত সক্ষমতা আরো বাড়াতে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা ভবন (মেট্রো টাইপ-১) নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বন্দর থানা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, এমপি।
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্সহ বরিশাল পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং বিএমপি কমিশনার বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় তারা থানার সার্বিক কার্যক্রম ও বিদ্যমান অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে বন্দর থানার প্রশাসনিক কার্যক্রম বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৯
বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। তিনি বলেন, ‘অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে।’
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের বন্দর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে। ভবিষ্যতে কোনো কাজে যাতে অনিয়ম ও দুর্নীতি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। মাদকের বিরুদ্ধেও সরকারের অবস্থান কঠোর।’
মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে পিরোজপুর ও ঝালকাঠি জেলায় সভা হয়েছে জানিয়ে আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, পর্যায়ক্রমে দেশের সব জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করা হবে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পরে প্রতিমন্ত্রী বরিশাল বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।’

০১ ডিসেম্বর, ২০২৫ ২০:১৩
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রথমবারের মতো চালু হলো ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) পরীক্ষা। এর ফলে মৃগী, মস্তিষ্কের টিউমার, মেনিনজাইটিস, এনসেফালাইটিস, স্ট্রোক ও অন্যান্য স্নায়বিক সমস্যায় ভুগছেন এমন রোগীরা গুরুত্বপূর্ণ এই পরীক্ষা স্বল্প খরচে শেবাচিম হাসপাতালেই করতে পারবেন।
সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় হাসপাতালের দ্বিতীয় তলায় ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রমের উদ্বোধন করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর।
হাসপাতাল সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যভিত্তিক তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) মেশিন সরবরাহ করা হয়। মেশিনটি চালু ও রক্ষণাবেক্ষণের বিষয়ে গত ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর সিলেট জিএম ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণে অংশ নেন শেবাচিম হাসপাতালের নিউরোমেডিসিন বিশেষজ্ঞসহ ২ জন মেডিকেল টেকনিশিয়ান।
উদ্বোধনী অনুষ্ঠানে নিউরোমেডিসিন ও স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডা. কাজী এম. মনিরুল ইসলাম বলেন, ইইজি পরীক্ষাটি হলো হয় মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন স্নায়বিক রোগ নির্ণয় করা হয়। বিশেষ করে মৃগী, ঘুমের ব্যাধি ও মস্তিষ্কের টিউমার, মস্তিষ্কের আঘাত, স্ট্রোক বা মস্তিষ্কের কার্যকারিতার পরিবর্তন শনাক্ত করতেও সাহায্য করে।
তিনি বলেন, মেশিনটি গরিব রোগীদের জন্য অনেকাংশে উপকার হবে। কারণ এই পরীক্ষা বেসরকারিভাবে করতে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা কিংবা এর আরও বেশি টাকা খরচ হতো। কিন্তু সরকারি হাসপাতালে খরচ হবে মাত্র ৬শ’ টাকা।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, এই মেশিনটি রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটি আমাদের হাসপাতালে আগে ছিল না। আমরা মেশিনটি ক্রয়ের উদ্যোগ গ্রহণ করি, কিন্তু এরই মাঝে বিনামূল্যে যুক্তরাজ্যভিত্তিক তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে একটি করে মেশিন বরিশাল, সিলেট ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সরবরাহ করা হয়।
ইইজি মেশিন উদ্বোধনীকালে আরও উপস্থিত ছিলেন, হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট ডা. আশিক দত্ত প্রমুখ।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২১
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১০
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৭
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪০