বরিশাল-৫ আসনের বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মনোনীত প্রার্থী মনিষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন এ সিদ্বান্ত নেন।
হলফনামায় স্বাক্ষর না থাকা ও অঙ্গীকারনামায় অসংগতি থাকায় বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন রিটানিং কর্মকর্তা।
এ বিষয়ে বাসদ প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী অভিযোগ করে বলেন, মূল হলফনামায় আমার স্বাক্ষর রয়েছে। নোটারির একটি কপিতে স্বাক্ষর নেই, যা বড় কোনো ভুল নয়। অঙ্গীকারনামার স্ট্যাম্পে স্বাক্ষরও রয়েছে। রাজনৈতিক ষড়যন্ত্র ও পক্ষপাতদুষ্ট আচরণের কারণেই আমার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, একজন প্রার্থীর বিরুদ্ধে আয়কর বিভাগের মামলা থাকা সত্ত্বেও এবং আরেকজন প্রার্থী অনুপস্থিত থাকলেও তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এতে স্পষ্টভাবে রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণ প্রমাণিত হয়।
এ বিষয়ে জানতে রিটানিং কর্মকর্তা খায়রুল আলম সুমনকে কল করা হলে তিনি রিসিভ করেননি।
তবে জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, আগামী রবিবার পর্যন্ত সময় রয়েছে। রিটার্নিং কর্মকর্তা যদি মনে করেন মনোনয়নপত্র বৈধ ঘোষণার সুযোগ আছে, তাহলে তা করা হবে। অন্যথায় প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
এদিকে আয়কর রিটার্ন সনদ ও ১০-বি ফরম সংযুক্ত এবং ছবি সত্যায়িত না থাকায় বরিশাল-৬ আসনে মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়নপত্রও স্থগিত রাখা হয়েছে।
শুক্রবার বরিশালের ছয়টি সংসদীয় আসনের মধ্যে বরিশাল-৪, ৫ ও ৬ আসনের মনোনয়নপত্র যাচাই করা হয়। শনিবার বরিশাল-১, ২ ও ৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫১
বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ গ্রেপ্তার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায়কে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রদল। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম ইমরান ও সদস্য সচিব মো. আল আমিন মৃধার সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ছাত্রদলের গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়ম লঙ্ঘনের দায়ে এ্যাসেন্ট রায়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশের একটি দল জোবারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায়কে ৫টি ইয়াবা বড়িসহ আটক করা হয়।
এ ঘটনায় পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরদিন সোমবার তাকে আদালতে হাজির করা হলে বিচারিক প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২১
বরিশালের মুলাদীতে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধঘোষিত যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত জামিন আবেদন প্রত্যাখ্যান করে তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো তিনজন হলেন—মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলামিন শিকদার, জাকির হাওলাদার ও আরিফ হাওলাদার।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ নাজিরপুর ইউনিয়নের একটি স্থানে কেক কেটে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করেন নিষিদ্ধঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ওই রাতেই মুলাদী থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ১৭ মার্চ কেক কাটার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। মামলার অধিকাংশ আসামিই বর্তমানে পলাতক। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করা আসামিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৪
বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন ডিআইজি মো. হুমায়ুন কবিরের তদন্ত সংস্থায় দেওয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে জবানবন্দিটি সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন করা হলে তা মঞ্জুর করা হয়। একই দিনে মামলায় ২৩ নম্বর সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণও সম্পন্ন হয়েছে।
ট্রাইব্যুনালে দাখিল করা জবানবন্দিতে সাবেক ডিআইজি মো. হুমায়ুন কবির দাবি করেন, তৎকালীন বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক নির্দেশ ও প্রভাবের কারণে তৎকালীন পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ আগৈলঝাড়ায় দুই বিএনপি নেতাকে ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনায় জড়িত হন।
জবানবন্দির বরাত দিয়ে মামলার নথিতে বলা হয়েছে, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি আগৈলঝাড়ায় ফলবাহী একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়। ওই মামলায় এসপি এহসানউল্লাহর তদারকিতে ঢাকা ও কেরানীগঞ্জ থেকে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
পরে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে আগৈলঝাড়া এলাকায় গুলি করে তাঁদের হত্যা করা হয় বলে মামলার অভিযোগ।
সাবেক ডিআইজি হুমায়ুন কবিরের জবানবন্দি অনুযায়ী, ঘটনার পর তিনি আগৈলঝাড়া থানার তৎকালীন ওসি মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন। ওসি তাকে জানান, এসপি এহসানউল্লাহ গ্রেপ্তার দুই আসামিকে ‘ক্রসফায়ার’ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে আগৈলঝাড়া থানার পুলিশ সদস্যরা এতে রাজি না হওয়ায় উজিরপুর থানা থেকে পুলিশ সদস্য এনে হত্যাকাণ্ডটি কার্যকর করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।
জবানবন্দিতে আরও বলা হয়, ঘটনার পর এসপি নিজে থানায় গিয়ে জিডিতে এ বিষয়ে নোট দেওয়ার নির্দেশ দেন।
হুমায়ুন কবির আরও দাবি করেন, এহসানউল্লাহর ওই ভূমিকার কারণে ২০১৫ সালে তাঁর বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) বিরূপ মন্তব্য লিখে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছিলেন তিনি। পরে এহসানউল্লাহকে বরিশাল থেকে মাগুরায় বদলি করা হয়।
তবে মামলার নথিতে সাবেক ডিআইজির জবানবন্দির বরাতে আরও দাবি করা হয়েছে, আবুল হাসানাত আবদুল্লাহর ঘনিষ্ঠ ও আস্থাভাজন হওয়ায় বিরূপ মন্তব্য থাকা সত্ত্বেও এহসানউল্লাহ পরবর্তীতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান এবং পুনরায় বরিশাল রেঞ্জে পদায়ন পান।
এ মামলায় আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশালের তৎকালীন এসপি এ কে এম এহসানউল্লাহ এবং উজিরপুর থানার সাবেক দুই এএসআই মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিনকে।
আসামিদের মধ্যে হাসানাত আবদুল্লাহ ও এহসানউল্লাহ পলাতক রয়েছেন। মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মঙ্গলবার তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জেরে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয়। অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে গৌরনদী–গোপালগঞ্জ হাইওয়ের আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় ব্রিজের পশ্চিম পাশে অধস্তন পুলিশ সদস্যদের দিয়ে তাঁদের গুলি করে হত্যা করা হয়।

০৩ জানুয়ারি, ২০২৬ ১২:৩১
বরিশাল-৫ আসনের বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মনোনীত প্রার্থী মনিষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন এ সিদ্বান্ত নেন।
হলফনামায় স্বাক্ষর না থাকা ও অঙ্গীকারনামায় অসংগতি থাকায় বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন রিটানিং কর্মকর্তা।
এ বিষয়ে বাসদ প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী অভিযোগ করে বলেন, মূল হলফনামায় আমার স্বাক্ষর রয়েছে। নোটারির একটি কপিতে স্বাক্ষর নেই, যা বড় কোনো ভুল নয়। অঙ্গীকারনামার স্ট্যাম্পে স্বাক্ষরও রয়েছে। রাজনৈতিক ষড়যন্ত্র ও পক্ষপাতদুষ্ট আচরণের কারণেই আমার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, একজন প্রার্থীর বিরুদ্ধে আয়কর বিভাগের মামলা থাকা সত্ত্বেও এবং আরেকজন প্রার্থী অনুপস্থিত থাকলেও তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এতে স্পষ্টভাবে রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণ প্রমাণিত হয়।
এ বিষয়ে জানতে রিটানিং কর্মকর্তা খায়রুল আলম সুমনকে কল করা হলে তিনি রিসিভ করেননি।
তবে জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, আগামী রবিবার পর্যন্ত সময় রয়েছে। রিটার্নিং কর্মকর্তা যদি মনে করেন মনোনয়নপত্র বৈধ ঘোষণার সুযোগ আছে, তাহলে তা করা হবে। অন্যথায় প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
এদিকে আয়কর রিটার্ন সনদ ও ১০-বি ফরম সংযুক্ত এবং ছবি সত্যায়িত না থাকায় বরিশাল-৬ আসনে মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়নপত্রও স্থগিত রাখা হয়েছে।
শুক্রবার বরিশালের ছয়টি সংসদীয় আসনের মধ্যে বরিশাল-৪, ৫ ও ৬ আসনের মনোনয়নপত্র যাচাই করা হয়। শনিবার বরিশাল-১, ২ ও ৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
০২ অক্টোবর, ২০২৬ ১১:১৬
০২ অক্টোবর, ২০২৬ ১০:০১
০২ অক্টোবর, ২০২৬ ০২:৩১
০২ অক্টোবর, ২০২৬ ০১:৫২