১০ মার্চ, ২০২৬ ২০:২৮
নারায়ণগঞ্জে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) গভীর রাতে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গুলি ভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়।
এর আগে সোমবার সন্ধ্যা ও রাতে পৃথক অভিযানে জড়িতদের গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. বিশাল (৩১), দেওভোগ পানির ট্যাংক এলাকা, ফরহাদ আহম্মেদ (২৩), ফতুল্লা কাশীপুর ব্যাংক কলোনি, হাসান (২১)।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে জেলা পুলিশ, থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল মাঠে নামে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়।
এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় বন্দর উপজেলার সোনাকান্দা বেপারীপাড়া এলাকা থেকে প্রথমে বিশালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে ফতুল্লার কাশীপুর এলাকা থেকে ফরহাদ ও হাসানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে রাত আড়াইটার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার আশঙ্কা রয়েছে। গ্রেপ্তার বিশাল ইতোমধ্যে ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন, অন্য দুইজনের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে।
উল্লেখ্য, গত সোমবার সকালে শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে টহলরত অবস্থায় এসআই লুৎফর রহমানের পথরোধ করে তিন দুর্বৃত্ত। তারা ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করলে তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। এ সময় তার মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয় এবং দুর্বৃত্তরা তার কাছ থেকে সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

২১ জুন, ২০২৬ ১৭:০১
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে।রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
গত বছরের ২১ আগস্ট সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছিলেন সারওয়ার আলম। মাজারগুলোতে যেন মদ-গাঁজার আসর না বসে: সিলেটের ডিসি সারওয়ার
২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচিত ছিলেন। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত ছিলেন তিনি। ভেজাল, অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আলোচিত এবং মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
হঠাৎ ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।তিনবার বঞ্চিত হওয়ার পর ২০২৪ সালের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি। এর আগে তিনি বঞ্চিত হলে নিজের ক্ষোভ জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন।
স্ট্যাটাস দেওয়ার বিষয়টিকে অসদাচরণ হিসেবে গণ্য করে আওয়ামী লীগ সরকার তাকে লঘুদণ্ড হিসেবে ‘তিরস্কার’র শাস্তি দেয়। ২০২২ সালের মে মাসে তাকে শাস্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২১ জুন, ২০২৬ ১৬:১৫
পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো বিপিনপুর গ্রামের মো. আলম হাওলাদারের মেয়ে মেহেরিমা (৮) এবং একই এলাকার ভাড়াটিয়া আল-আমিনের মেয়ে নাজিয়া (৭)। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে দুই শিশু মাছ ধরার বড়শি নিয়ে বাড়ি থেকে বের হয়।
দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পূর্বপাশে একটি ডোবার পানিতে মাছ ধরার ছিপ ভাসতে দেখে সন্দেহ হয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় ডোবায় তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় অসাবধানতাবশত তারা ডোবার পানিতে পড়ে যায়। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন জানান, দুপুর ২টার দিকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়।
পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

২১ জুন, ২০২৬ ১৫:০২
সম্প্রতি নারী কেলেঙ্কারির অভিযোগে গাইবান্ধায় ট্রাফিক বিভাগের সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করা হয়েছে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা হচ্ছে। এরপর সংশ্লিষ্ট বিভাগ থেকে তাকে ক্লোজ করা হয়।
শনিবার (২০ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে গাইবান্ধার ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন। গত ১৭ জুন রাতের একটি ঘটনায় গতকাল শুক্রবার (১৯ জুন) তাকে ক্লোজ করা হয়।
স্থানীয় ও ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি ট্রাফিকের দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ে ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছিলেন সার্জেন্ট জাহাঙ্গীর।
এর সূত্র ধরে নিঝুম নামের এক নারী কন্টেন্ট ক্রিয়েটরের সাথে তার সখ্যতা তৈরি হয়। গত ১৭ জুন রাতে পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় নিঝুম নামের ওই নারী কন্টেন্ট ক্রিয়েটরসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হয়েছিলেন বলে অভিযোগ উঠে।
সেই রাতে, ওই বাসায় সার্জেন্ট জাহাঙ্গীর ও নিঝুমের অবস্থান টের পেয়ে, স্থানীয় লোকজন বাসাটি ঘিরে ফেলেন এবং তাদের বের হতে বাধা দেন। পরে তাদের কাছ থেকে মাদক (ইয়াবা) উদ্ধার হয়েছে বলেও জানা যায়।
ঘটনার পর পরই মোটা অঙ্কের আর্থিক লেনদেন ও একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ওই রাতেই অভিযুক্তদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।
এসব বিষয় ঘটনার দিন প্রকাশ না পেলেও গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরবভাবে ঘুরে বেড়াচ্ছে। এর পরেই তাকে ক্লোজ করে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন বলেন, পলাশবাড়ির ওই ঘটনায় সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সাথে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ বিভাগ।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

২১ জুন, ২০২৬ ১৭:৫০
২১ জুন, ২০২৬ ১৭:০৯
২১ জুন, ২০২৬ ১৭:০১
২১ জুন, ২০২৬ ১৬:১৫