Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১৭ জানুয়ারি, ২০২৬ ২০:৫১
জাতীয় পার্টি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ও কাজীরহাট থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এ কমিটির সব নেতাকর্মী ও তাদের সমর্থক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।
এ উপলক্ষে শনিবার দুপুর ১২টায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী রাজিব আহসানের বাড়িতে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই রাজিব আহসানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন। একই এসময় জাতীয় পার্টির মেহেন্দিগঞ্জ উপজেলা ও কাজীরহাট থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিএনপিতে যোগদান করা মিজানুর রহমান বলেন, জাতীয় পার্টি সাংগঠনিকভাবে ভঙ্গুর অবস্থায় রয়েছেন। দলের কোনো কার্যক্রম না থাকায় আমরা সংগঠন থেকে সরে দাঁড়িয়েছি।
তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের আদর্শ ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বের প্রতি ভালোলাগা থেকেই আজকে মেহেন্দিগঞ্জ উপজেলার প্রায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছি।’
জাতীয় পার্টির নেতাকর্মীদের বরণ করে নিয়ে রাজিব আহসান বলেন, ‘আমাদের এই আসন (হিজলা-মেহেন্দিগঞ্জ) বিশেষ করে এই মেহেন্দিগঞ্জ উপজেলায় আমরা সবাই সবার পরিচিত। এখানে ভিন্ন মত থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু একটা জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। সেটি হলো মেহেন্দিগঞ্জ এর নামের আগে যে অবহেলিত শব্দটা বলা হয় সেটি বাদ দিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া প্রমুখ।

২০ মার্চ, ২০২৬ ১৫:০৪
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন ১০ হাজারের বেশি পরিবার। আজ শুক্রবার (২০ মার্চ) চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহসূফী মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা এই ঈদ উদযাপন করেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে শাহসূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ৭০টি মসজিদে প্রায় ১০ হাজার পরিবার আজ ঈদ উদযাপন করছে।
তারা জানিয়েছেন, পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিলিয়ে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন।’

১৯ মার্চ, ২০২৬ ২২:৩৬
ইসলাম ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২১ মার্চ)। ঈদের দিন বরিশালসহ দেশের আট বিভাগেই কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি এবং সঙ্গে কালবৈশাখী ঝড় হতে পারে।বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২ ধরে সারাদেশে কম-বেশি বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে কালবৈশাখি ঝড়। এ ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময়ে সাবাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময়েও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছাড়া সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা বেশি ছিল ঢাকা বিভাগে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আরিচায়, ৫৮ মিলিমিটার। ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটিতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’

১৯ মার্চ, ২০২৬ ১৮:৫৯
বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। প্রথমবারে মতো এবারে এখানে মেয়েদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
এজন্য কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল সিটি করপোরেশন। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন প্রধান ঈদগাহ পরিদর্শন শেষে কাজের অগ্রগতি দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় সিটি প্রশাসক বলেন, বরিশালের সব থেকে বড় ঈদের জামায়াত হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এখানে ৫-৭ হাজার লোকের সমাগম হবে। সরকারি কর্মকর্তাসহ সামাজিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নগরীর প্রধান ঈদের জামাতে অংশ নেবেন। সুষ্ঠুভাবে নামাজ অনুষ্ঠিত করার লক্ষ্যে খাবার পানি, টয়লেট ও মেডিক্যাল টিমের ব্যবস্থা রাখা হচ্ছে।
এ ছাড়া জেলায় হাজারের বেশি মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ ও উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে হবে সকাল আটটায়।
নগরীর কেন্দ্রীয় জামে কসাই মসজিদে প্রথম জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত সকাল ১০টায়, জামে এবায়েদুল্লাহ মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে আটটায় ও দ্বিতীয় জামাত ১০টায়, বায়তুল মোকাররম মসজিদে প্রথম সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টায়। মডেল মসজিদে সকাল আটটায়।
পোর্ট রোডের কেরামতিয়া জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়, পুলিশ রাইন্স জামে মসজিদে প্রথম জামাত সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায়, নুরিয়া স্কুল ঈদগাহ ময়দানে প্রথম জামাত ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং আঞ্জুমানে হেমায়েত ইসলাম (গোরস্থান) ঈদগা ময়দানে সকাল সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে।