Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

০৫ মে, ২০২৬ ১২:৪৮
বীর মুক্তিযোদ্ধা পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম facebook পেইজ (ICDA Barishal) নামে একটি প্রতিষ্ঠানের পেইজে তিনি প্রতিনিয়ত লিখেছেন বীর মুক্তিযোদ্ধা, এবং ওই পরিচয় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে আনোয়ার জাহিদ নামে এক ব্যক্তি বিরুদ্ধে।
তিনি সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)'র প্রধান উপদেষ্টা প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক। আনোয়ার জাহিদ ঝালকাঠির কৃত্তিপাশা গ্রামের মৃত নোয়াব আলী ব্যাপারী ছেলে।
জেলার মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা এবং গেজেটে তাঁর নাম নেই। অথচ তিনি সব খানে নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে সব ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করছেন।
সরকারি গেজেটসহ বীর মুক্তিযোদ্ধাদের কোনো তালিকায় নাম না থাকা প্রসঙ্গে আনোয়ার জাহিদ এর সাথে যোগাযোগ করা হয়। তিনি দাবি করেন, বরিশালের নয় নম্বর সেক্টরে দায়িত্বে ছিলেন এবং তাঁর ঢাকায় নিয়মিত যোগাযোগ ছিলো। তিনি আরও বলেন মুক্তিযুদ্ধ সনদের জন্য করেননি তিনি।

০৫ মে, ২০২৬ ১৩:০০

০৫ মে, ২০২৬ ১২:১৫
রাজশাহীর পুঠিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আকরাম নামের এক দোকানির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা সড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে আগুন দেয়। মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আকরাম (প্রায় ৬০) রাজশাহীর সরদা থানাপাড়া এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন দরজি ছিলেন। পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় তার একটি টেইলারের দোকান ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে নাশতা শেষে রাস্তা পার হচ্ছিলেন আকরাম। এ সময় পুঠিয়াবাজার থেকে নাটোরগামী বালুবাহী দুটি ডাম্প ট্রাকের একটি তাকে চাপা দেয় এবং বেশ কিছু দূর হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে এবং সংশ্লিষ্ট দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত কিছু ব্যক্তির মুঠোফোন কেড়ে নিয়ে ভাঙচুর করা হয় এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছালে শুরুতে উত্তেজিত জনতা পুলিশের ওপরও চড়াও হয়। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় স্থানীয়রা দিনের বেলায় ওই সড়কে ডাম্প ট্রাক চলাচল বন্ধ এবং স্পিডব্রেকার স্থাপনের দাবি জানান। ওসি এসব দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
এদিকে ফায়ার সার্ভিস রাজশাহীর উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে শুরুতে ঘটনাস্থলে যেতে তারা শঙ্কা বোধ করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হবে।

০৫ মে, ২০২৬ ১২:০১
নরসিংদী জেলা ছাত্রদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদে এক নেতার নাম অন্তর্ভুক্তির পর তার স্ত্রীর দেওয়া একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
গত ১ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এতে ২ নম্বর সহসভাপতি হিসেবে সজীব পাল জুম্মনের নাম রয়েছে।
কমিটি ঘোষণার পর সজীবের স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী-স্ত্রীর একটি ছবি এবং কমিটির তালিকা শেয়ার করে লেখেন, প্রাণঢালা অভিনন্দন জামাই। নরসিংদী জেলা ছাত্রদলের ২ নম্বর সহসভাপতি।
পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা। অনেকেই মন্তব্য করছেন, ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের পদ পাওয়ার সুযোগ না থাকলেও এই কমিটিতে তা মানা হয়নি। কেউ কেউ রসিকতা করে লিখেছেন, খুশিতে সত্য বলে দিয়েছেন; তিনি যে সত্যবাদী স্ত্রী পেয়েছেন, সেটাই ভাগ্য।
এ ঘটনায় কমিটিতে স্থান না পাওয়া পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, এই পোস্টই প্রমাণ করে যে ঘোষিত কমিটিতে রাজপথে সক্রিয় কর্মীদের যথাযথ মূল্যায়ন হয়নি। অভিযোগ রয়েছে, ত্যাগীদের বাদ দিয়ে বিবাহিত এবং দীর্ঘদিন প্রবাসে থাকা ১৫ থেকে ২০ জনকেও কমিটিতে পদ দেওয়া হয়েছে।
নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাঈনউদ্দিন ভূঁইয়া বলেন, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, আন্দোলনে পেছনের সারির কর্মীরাও মূল্যায়িত হবেন। কিন্তু এই কমিটিতে রাজপথের অগ্রভাগে থাকা নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।
স্ত্রীর অধিকার পেতে থানা পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের কাছে ধর্না দিয়েও বিচার না পেয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন জান্নাতুন বাবলি (২৯) নামের এক গৃহবধূ। সোমবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গৌরনদী বন্দরে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের বাসার সামনের খালপাড়ে বসে তিনি বিষপান করেন।
এসময় তিনি গৌরনদী থানার ওসিসহ পুলিশেরও বিচার দাবি করেন। পরে মুমূর্ষু অবস্থায় এক নারী নেত্রী এবং স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাবলি দিনাজপুর সদর থানার গোবরাপাড়া এলাকার জিয়াউর রহমানের কন্যা। তিনি বাবলি শঙ্কা মুক্ত নন বলে জানিয়ে চিকিৎসক।
গৃহবধূর থানায় দায়ের করা সাধারণ ডায়েরি সূত্রে জানাগেছে, জান্নাতুন বাবলির সাথে মোবাইল ফোনে পরিচয় হয় বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম বাদলের ছেলে তৌহিদুল ইসলাম আশিকের। পরিচয়ের সূত্রধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাধে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর তৌহিদুল ইসলাম আশিকের বাড়িতে আসে জান্নাতুন বাবলি। ওইদিনই তাদের বিবাহ হয়। বিবাহের পর থেকেই যৌতুকের জন্য বাবলির স্বামী তৌহিদুল, ননদ তামিমা ইসলাম, শাশুড়ি ফাহমিদা খানম, শ্বশুর তরিকুল ইসলাম তাকে (বাবলি) শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।
নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী বাবলি ২০২৬ সালের ১৩ জানুয়ারি গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং- ১৩/২৬)। পরে পুলিশ এবং স্থানীয়দের মধ্যস্ততায় সালিশ মিমাংসার পর নির্যাতন না করার শর্তে স্বামীসহ মামলার অন্য আসামিদের জামিন করান বাবলি। জামিনে এসে ফের বাবলির ওপর অমানুসিক নির্যাতন চালায় স্বামী তৌহিদুল ও তার পরিবারের লোকেরা।
এতে হতাশাগ্রস্থ হয়ে গত ১৪ মার্চ স্বামী তৌহিদুল ও তার পরিবারের লোকজনকে অভিযুক্ত করে গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন জান্নাতুন বাবলি। কিন্তু রহস্যজনক কারণে থানা পুলিশ থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে স্ত্রীর অধিকার এবং নির্যাতন থেকে মুক্তি পেতে অসহায় বাবলি অসংখ্যবার ধর্না দিয়েও ন্যায় বিচার থেকে বঞ্চিত হন।
সর্বশেষ সোমবার (৪ মে) বাবলি বিচারের আশায় বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের গৌরনদী বন্দরের বাসার সামনে খালপাড়ে বসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে বাবলি।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক টিপু সুলতান বলেন, বর্তমানে ওই যুবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নন। তাকে ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রাতে এ বিষয়ে বক্তব্য জানতে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল ও গৌরনদী থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাকিবকে কল করা হলেও তারা রিসিভ করেননি।