আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ করলেই হবে না, দল হিসেবে বিচারের মুখোমুখি করতে হবে- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মতে, শুধুমাত্র বিচার প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের ফয়সালা সম্ভব।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নাহিদ।
এদিন তিনি মামলার ৪৭তম সাক্ষী হিসেবে জেরা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেনের প্রশ্নে।
নাহিদ বলেন, ‘নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সাময়িক সমাধান। তাদের দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। কারণ জনগণকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। সেই অপরাধের দায় পুরো দলের। তাই আদালতের কাছে আবেদন জানাবো, আওয়ামী লীগকে দ্রুত বিচারের মুখোমুখি করা হোক।’
তিনি আরও যোগ করেন, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞ ও নির্যাতন মানবতাবিরোধী অপরাধ হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।
জেরার সময় আইনজীবী আমির হোসেন নাহিদকে প্রশ্ন করেন- ৫ আগস্ট তার ওপর নির্যাতনের ঘটনায় কেন মামলা করেননি। জবাবে নাহিদ বলেন, ‘এসব অত্যাচার শুধু আমার বিরুদ্ধে হয়নি, বরং গোটা জনগণের বিরুদ্ধে হয়েছিল। তাই ব্যক্তিগত মামলা করিনি, তবে গুমের ঘটনায় গুম কমিশনে আলাদা অভিযোগ দিয়েছি।’
এদিন বেলা ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে নাহিদের জেরা শুরু হয় এবং দুপুর সাড়ে ১২টায় তা শেষ হয়। এর আগে ১৮ সেপ্টেম্বরও তিনি একই মামলায় সাক্ষ্য দেন।

২৯ জুলাই, ২০২৬ ১৭:৫৮
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি ফ্ল্যাট জব্দ ও সেখানে থাকা মালামালের তালিকা তৈরির কার্যক্রম চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ জুলাই) দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান শুরু করে। অভিযানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্তিচিত করেন।
তিনি জানান, মিরপুর ডিওএইচএসের ৩১ নম্বর সড়কের ৫৪১ নম্বর প্লটের এল-৩ নম্বর ফ্ল্যাটে অভিযান চলছে। ফ্ল্যাটটি জব্দ করার পাশাপাশি সেখানে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী ও অন্যান্য মালামালের তালিকা তৈরি করছেন দুদকের কর্মকর্তারা।
তবে অভিযান চলমান থাকায় ফ্ল্যাটটিতে কী পরিমাণ সম্পদ বা কী ধরনের মালামাল পাওয়া গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।’

২৫ জুলাই, ২০২৬ ০০:৫৭
রাজধানী ঢাকার মিরপুর ১৩ নম্বরে যুবদল নেতাসহ দুইজন গুলিবিদ্ধি হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান এবং বিএনপি কর্মী মো. ইউসুফ। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ ৭ থেকে ৮ জন ওই এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ ৩ জন অস্ত্রধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানের শরীরে ২টি গুলি লাগে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

২৪ জুলাই, ২০২৬ ১৯:০৫
শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি পদত্যাগ করেন। পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী, দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন নিজেই এ তথ্য জানিয়েছেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।’
তিনি আরও বলেন, ‘যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়।’
একইভাবে ডেপুটি স্পিকারও শপথের সময় স্পিকারের শপথ নিয়ে রাখেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২১ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৫৪
আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ করলেই হবে না, দল হিসেবে বিচারের মুখোমুখি করতে হবে- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মতে, শুধুমাত্র বিচার প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের ফয়সালা সম্ভব।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নাহিদ।
এদিন তিনি মামলার ৪৭তম সাক্ষী হিসেবে জেরা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেনের প্রশ্নে।
নাহিদ বলেন, ‘নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সাময়িক সমাধান। তাদের দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। কারণ জনগণকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। সেই অপরাধের দায় পুরো দলের। তাই আদালতের কাছে আবেদন জানাবো, আওয়ামী লীগকে দ্রুত বিচারের মুখোমুখি করা হোক।’
তিনি আরও যোগ করেন, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞ ও নির্যাতন মানবতাবিরোধী অপরাধ হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।
জেরার সময় আইনজীবী আমির হোসেন নাহিদকে প্রশ্ন করেন- ৫ আগস্ট তার ওপর নির্যাতনের ঘটনায় কেন মামলা করেননি। জবাবে নাহিদ বলেন, ‘এসব অত্যাচার শুধু আমার বিরুদ্ধে হয়নি, বরং গোটা জনগণের বিরুদ্ধে হয়েছিল। তাই ব্যক্তিগত মামলা করিনি, তবে গুমের ঘটনায় গুম কমিশনে আলাদা অভিযোগ দিয়েছি।’
এদিন বেলা ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে নাহিদের জেরা শুরু হয় এবং দুপুর সাড়ে ১২টায় তা শেষ হয়। এর আগে ১৮ সেপ্টেম্বরও তিনি একই মামলায় সাক্ষ্য দেন।
০৩ আগস্ট, ২০২৬ ২৩:৩৮
০৩ আগস্ট, ২০২৬ ২১:৫৬
০৩ আগস্ট, ২০২৬ ১৯:০৪
০৩ আগস্ট, ২০২৬ ১৮:৪৬