০৫ অক্টোবর, ২০২৫ ১৭:২৩
পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত পাঁচটি দোকান। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। এর মধ্যে তিনটি দোকান সম্পূর্ণভাবে এবং দুইটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) ভোর ৫ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন। তিনি সরজমিনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত দোকানিদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এসময় স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা অনেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানগুলোর মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক হাবিবুর রহমান বলেন, আমার কাপড় ও জুতা-কসমেটিক্সের দোকানটা পুরোপুরি পুড়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব শেষ হয়ে গেল। এখন কীভাবে আবার ঘুরে দাঁড়াব জানি না। মিলন ভাই আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা অনেক খুশি।
আরেক দোকানি বাচ্চু হাওলাদার বলেন, আমার মুদি দোকানের ক্ষতি হয়েছে। অন্তত ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আতিকুর রহমান মিলন ভাই বিপদের সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন এটাই আমাদের জন্য একটি শক্তি।
মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই মানবতার পরিচয়। আমি চেষ্টা করেছি ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে থাকতে।

১৮ এপ্রিল, ২০২৬ ১৬:০০
পটুয়াখালীর মহিপুরে একটি পুকুরে বড় আকৃতির দুটি কোরাল মাছ ধরা পড়েছে, যার মোট ওজন ২৭ কেজি। মাছ দুটি স্থানীয় বাজারে ডাকের (নিলাম) মাধ্যমে ২৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামের জাকির খানের পুকুরে জাল টানার সময় এই বিশাল আকৃতির মাছ দুটি ধরা পড়ে।
পুকুরের মালিক জাকির খান মাছ দুটি বিক্রির জন্য কুয়াকাটার মেয়র মার্কেটে নিয়ে এলে সেখানে মাছগুলো এক নজর দেখতে উৎসুক জনতার ভিড় জমে। নিলামের মাধ্যমে মাছ দুটি বিক্রি হয়। ধরা পড়া কোরাল দুটির মধ্যে একটির ওজন ১৫ কেজি এবং অন্যটি ১২ কেজি।
সে হিসেবে প্রতি কেজি মাছের দাম পড়েছে প্রায় ৮৮৮ টাকা। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পুকুরে এত বড় কোরাল মাছ সচরাচর পাওয়া যায় না। খবর পেয়ে আমরা অনেকেই মাছ দুটি দেখতে এসেছি।
মাছের ক্রেতা জানিয়েছেন, বর্তমানে বাজারে বড় সাইজের কোরালের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে ঢাকার বাজারে এই সাইজের মাছ আরও বেশি দামে বিক্রি সম্ভব। তাই মাছ দুটি বরফজাত করে দ্রুত ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল মাছ সাধারণত সামুদ্রিক পরিবেশে বড় হয়। তবে উপকূলীয় এলাকার পুকুরগুলোতে জোয়ারের পানি বা পোনার সঙ্গে অনেক সময় কোরাল ঢুকে পড়ে।
পুকুরে সঠিক পরিচর্যা ও প্রাকৃতিক খাবার পেলে এগুলো দ্রুত বড় আকার ধারণ করে। এটি উপকূলীয় মৎস্য চাষিদের জন্য ইতিবাচক সংকেত। তিনি আরও জানান, স্থানীয় চাষিরা আধুনিক পদ্ধতি অনুসরণ করলে উপকূলীয় পুকুরগুলোতেও কোরাল চাষ করে লাভবান হওয়া সম্ভব।

১৭ এপ্রিল, ২০২৬ ১৬:৪৩
পটুয়াখালীর কলাপাড়ায় মানবিকতার এক ব্যতিক্রমী ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এক অসহায় ভিক্ষুকের কাছে কম দামে ওষুধ বিক্রি করায় ‘প্রগতি মেডিকেল হল’ নামের একটি ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এক ভিক্ষুক ভিটামিন সিরাপ কিনতে দোকানটিতে গেলে তার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় ফার্মেসির পরিচালক সুদীপ্ত মানবিক বিবেচনায় ৩৫০ টাকার ওষুধ মাত্র ১০০ টাকায় বিক্রি করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সমিতির সদস্যরা ওই দিন বিকেলে দোকানটি এক দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে সমিতির সভাপতি ইব্রাহিম খলিল জানান, ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে দোকানটি তাদের নিজ উদ্যোগেই বন্ধ রাখা হয়েছে।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বলছেন, মানবিক কাজে এ ধরনের বাধা ভবিষ্যতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাকে নিরুৎসাহিত করবে।
কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে বলেন, সমিতির মাধ্যমে সিন্ডিকেট করে জরিমানা ও চাপ সৃষ্টি করা হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, আগে সাধারণ মানুষ ওষুধে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পেলেও এখন সমিতির কারণে তা বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, কোনো সংগঠনের এভাবে একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার আইনগত ক্ষমতা নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৭ এপ্রিল, ২০২৬ ১৫:১৪
পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীয়তউল্লাহ সৈকত মোল্লা (৩৫) মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের মোল্লা বাড়ির মৃত লাল মোহাম্মদ লালু মোল্লার ছেলে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাউফল উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তাকে কুকুরে কামড় দিয়েছিল। সে সময় যথাযথ চিকিৎসা নেওয়া হয়নি। পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ তীব্র কাঁপুনি ও বমি শুরু হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১৮ এপ্রিল, ২০২৬ ১৯:২০
১৮ এপ্রিল, ২০২৬ ১৮:০৫
১৮ এপ্রিল, ২০২৬ ১৮:০১
১৮ এপ্রিল, ২০২৬ ১৬:৩৫