২৩ আগস্ট, ২০২৫ ২০:৩৭
এক বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রুহুল আমিনের বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী সনদ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে দুই শিশু গৃহপরিচারিকাকে অমানবিক অত্যাচার করায় বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী ওমর শোয়েবের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্তের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী কাউন্সিল সভায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার কাউন্সিলের জরুরি এক সভায় এ দুই সিদ্ধান্ত নেওয়া হয়। বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রাজজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বার কাউন্সিল স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দুটির বিষয়ে জরুরি সভায় মিলিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মো. রুহুল কুদ্দুস (কাজল), ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ. এস এম বদরুল আনোয়ার, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট এ.এম. মাহবুব উদ্দিন খোকন, হাউজ কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আব্দুল্লাহ-আল-মামুন, ল’ রিফর্ম কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাইনুল আহসান, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, কমপ্লেইন অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুল মতিন, বার কাউন্সিলের সদস্য সিনিয়র অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান ও অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান।
পটুয়াখালীর কলাপাড়ায় সংঘটিত একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামির জামিন নিশ্চিত করতে অ্যাডভোকেট রুহুল আমিন বিচারকের বাসায় ৫০ হাজার টাকা ও মামলার নথি পাঠান। এর আগে, হোয়াটসঅ্যাপে তিনি বিচারকের কাছে আসামির জামিনের জন্য তদবির করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বিচারক নিলুফার শিরিন বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর লিখিত অভিযোগ করেন।’

০৩ জুলাই, ২০২৬ ১৮:৩৯
পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে ঘরের সিল-পাটা দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করেছে মাদকাশক্ত ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে তাপস দেবনাথকে (৩৪) আটক করেছে পুলিশ।শুক্রবার (৩ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত উত্তম দেবনাথ (৬০) পূর্ব সুবিদখালী গ্রামের বাসিন্দা এবং মৃত মহেন্দ্র দেবনাথের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। উত্তম দেবনাথ ও তার ছেলে তাপস দেবনাথ ঘরের ভেতরে এবং স্ত্রী কানন দেবনাথ ঘরের পেছনের বারান্দায় ঘুমাচ্ছিলেন।
অভিযোগ রয়েছে, শুক্রবার ভোরে তাপস দেবনাথ ঘুম থেকে উঠে ঘরে থাকা শিল-পাটা দিয়ে বাবার মাথার ডান পাশে সজোরে আঘাত করেন। উত্তম দেবনাথের চিৎকার শুনে তার স্ত্রী ঘরে এসে স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি প্রতিবেশীদের ডাকলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে উত্তম দেবনাথকে মৃত অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন।
স্বজন ও স্থানীয়দের দাবি, তাপস দেবনাথ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক ভারসাম্যহীন আচরণ করতেন।
খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মির্জাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বরিশালটাইমসকে জানান, এ ঘটনায় নিহতের ছেলে তাপস দেবনাথকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে।’

০২ জুলাই, ২০২৬ ২২:২৮
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের ঘোষিত জাতীয় বাজেট বাস্তবায়ন সম্পর্কিত বিষয়ে বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠন সমূহের নেতাবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২ জুলাই) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল আমিন সুজনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক স্বরাস্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
সভায় প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী বলেন, ২০২৬-২৭ অর্থ বছরের ঘোষিত জাতীয় বাজেট সর্বোউচ্চ বাজেট। এ বাজেট দেশের উন্নয়নে ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। এ বাজেট দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে কাজ করবে। এতে দেশের উন্নয়ন যেমন হবে, তেমনি মানুষের কল্যাণ হবে।
তাই বিএনপি সরকারের জাতীয় বাজেট বাস্তবায়নে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠন সমূহের সর্বস্তরের নেতা-কর্মীদেরকে আন্তরিকভাবে সহযোগীতা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় যারা ভোট দিয়েছেন, যারা দেননি এবং যারা বিরোধীতা করেছেন আমি এখন সবার এমপি। বিএনপি সরকার দেশের ২০ কোটি মানুষকেই দেখভাল করছে এবং করবে। এ সময় বিএনপির শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা বারের সাবেক সভাপতি অ্যাভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল আজম রঞ্জু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম কিবরিয়া মৃধা, জেলা মহিলা দলের সাবেক সভাপতি একেএম কলেজের সহকারী অধ্যাপক রাস্ট্রবিজ্ঞান বিভাগ এর প্রধান লায়লা ইয়াসমিন তালুকদার, সাধারণ সম্পাদক জেসমিন জাফর, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান ও লাউকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো. হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
বরিশাল টাইমস

০২ জুলাই, ২০২৬ ১৮:৩৪
পটুয়াখালীর বাউফল ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (১ জুলাই) রাত সারে ১০টার দিকে উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নুর হোসেনের পান ও বিস্কুটের দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের হানিফ ওজার ট্রেইলার দোকান, আনিছ হাওলাদারের মাছ ও চালের আড়তে, আলম সিকদারের মুদি দোকান এবং বিধবা নারী তুলসী রানির মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া বাবুল মৃধার বসতবাড়িটিও আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ৫টি দোকান ও একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষাধিক টাকা
বাউফল ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সোরহাব হোসেন বলেছেন, ‘সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি এবং পরবর্তীতে সম্পূর্ণভাবে আগুন নিভিয়ে ফেলি।’

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

০৪ জুলাই, ২০২৬ ০০:৪৯
০৩ জুলাই, ২০২৬ ১৮:৩৯
০৩ জুলাই, ২০২৬ ১৭:০৬
০৩ জুলাই, ২০২৬ ১৭:০৪