২৫ মার্চ, ২০২৬ ১৩:৪৮
দেশের বাজারে সবশেষ টানা ৬ দফা সমন্বয়ে মোট ২৮ হাজার ৯৮৫ টাকা কমানো হয়েছে স্বর্ণের দাম।
বুধবার (২৫ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তি দিয়ে টানা ৬ষ্ঠ দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, সবশেষ গত ১৯ মার্চ বিকেলে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন বিকেল ৩টা ৪৫ মিনিট থেকেই।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৬ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২০ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

ছবি: সংগৃহীত

২৪ মার্চ, ২০২৬ ২২:২৯
সুস্থ জীবনযাপনের জন্য দিনের শুরুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই শুরু হয় সকালের খাবার দিয়ে। অনেকেই ব্যস্ততার কারণে নাশতা এড়িয়ে যান বা যেটুকু পান হাতে, সেটাই খেয়ে নেন। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, সঠিক খাবার দিয়ে দিন শুরু করলে শরীর পায় প্রয়োজনীয় শক্তি, মন থাকে সতেজ আর রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ে। তাই সকালের নাশতায় কোন খাবারগুলো বেছে নিলে সারাদিন সুস্থ ও প্রাণবন্ত থাকা যায়, তা আপনাকে জানতে হবে।
আসুন জেনে নিন, সকালে খাদ্যতালিকায় কী কী রাখবেন-
১. প্রোটিনের সবচেয়ে ভালো উৎস হচ্ছে ডিম। তাই সকালের নাশতায় ডিম খেতে পারেন। ডিমের সঙ্গে কলা রাখতে পারেন। ডিম ও কলায় প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে।
২. সকালের নাশতায় বিভিন্ন ধরনের ফল বিশেষ করে ১টি করে মৌসুমি ফল রাখুন। ফল শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করবে।
৩. সকালের নাশতায় কাঠবাদাম খাওয়া ভীষণ উপকারী। ভিটামিন ও খনিজে ভরপুর কাঠবাদাম পানিতে ভেজালে পুষ্টিগুণ অনেক বেড়ে যায়।
৪. সকালে টক দই বা চর্বিহীন হাঁস-মুরগির মাংস রাখতে পারেন। কম চর্বিযুক্ত মাছ ভালো প্রোটিনের উৎস। প্রোটিন পেশির ক্ষয় রোধ করতে সহায়তা করে।
৫. পানির অপর নাম জীবন। সকালে প্রতিদিন নিয়ম করে পানি পান করুন। পানি আমাদের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৬. সকালের খাদ্য তালিকা থেকে অতিরিক্ত চিনি এবং উচ্চ চর্বি ও উচ্চ লবণযুক্ত প্রক্রিয়াজাত খাবার বাদ দিন।
৭. শাকসবজির উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। সকালে আটার রুটির সঙ্গে বিভিন্ন রকমের সবজি সেদ্ধ করে খেতে পারেন। এ ক্ষেত্রে বিভিন্ন রঙের শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। যা শরীরে বেশি ভিটামিন, খনিজ এবং ফাইবারের জোগান দেবে।
৮. চেষ্টা করুন সকালে তাড়াহুড়ো করে না খেয়ে একটু সময় নিয়ে খাওয়ার পর্ব শেষ করতে। এতে আপনার হজম প্রক্রিয়া ঠিক থাকবে।
বরিশাল টাইমস

২৪ মার্চ, ২০২৬ ২০:৪৭
তিনতলার ছাদের কার্নিশ থেকে পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে বন্যা কস্তা (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাজধানীর শাহজাদপুরে এ ঘটনা ঘটে।
নিহত বন্যা কস্তা (৩৬) নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর শাহজাদপুরে একটি ভাড়া বাসায় থাকতেন।
জানা যায়, স্বামী শোভন পালমাসহ বন্যা তিনতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে প্রিয় বিড়ালকে ঘরে না পেয়ে খুঁজতে খুঁজতে তিনি ছাদে উঠে যান। বিড়ালটিকে ছাদের কার্নিশে দেখতে পান। ঝুঁকিপূর্ণ ওই জায়গা থেকে বিড়ালটিকে উদ্ধার করতে গিয়ে তিনি পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্যা কস্তার ফুফু লাভলী কস্তা বলেন, ‘বন্যার কোনো সন্তান ছিল না। বিড়ালটিকে তিনি সন্তানের মতো ভালোবাসতেন। প্রিয় বিড়ালকে বাঁচাতে গিয়ে নিজেই মারা গেলেন।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ছালাম জানান, ‘ঢাকায় বন্যা কস্তার দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ শুনেছি। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে বড়াইগ্রামের নিজ বাড়িতে আনা হবে ও স্থানীয় খ্রিষ্টান কবরস্থানে সমাহিত করা হবে।’

২১ মার্চ, ২০২৬ ১২:১৪
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাবা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সপরিবারে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করবেন তিনি।
জানা গেছে, বাবা-মায়ের কবর জিয়ারত ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া শেষে গুলশানের বাসভবনে ফিরবেন প্রধানমন্ত্রী।
এর আগে আজ শনিবার সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার পর তিনি সরাসরি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরে আসেন।
সকাল থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঢল নামে যমুনা প্রাঙ্গণে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যক্তিদের জন্য সকাল সাড়ে আটটায় মূল ফটক উন্মুক্ত করে দেওয়া হলে মুহূর্তেই পুরো এলাকা জনস্রোতে রূপ নেয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন, তার সহধর্মিণী ড. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। পরিবারের সদস্যদের নিয়ে অত্যন্ত হাসিমুখে আগত অতিথিদের সঙ্গে হাত মেলান এবং ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।