পাঠদান বন্ধ রেখে বরিশাল-৫ (সদর ও নগর) আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সঙ্গে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা মতবিনিময় করেছেন বলে অভিযোগ উঠেছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১টার দিকে সদর উপজেলা ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে নগরের ১ নম্বর ওয়ার্ডের সাধুর বটতলা এলাকায় সরোয়ারের বাসভবনে এই মতবিনিময় সভা হয়।
সভায় ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার ইবতেদায়ি শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের জন্য উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন বলেও অভিযোগ উঠেছে।
সভায় অংশ নেওয়া একাধিক ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষক জানান, সমিতির নেতারা তাঁদের দুপুর ১২টার মধ্যে মজিবর রহমান সরোয়ারের বাসার সামনে থাকতে বলেছেন। তাই এ দিন পাঠদান নিতে পারেননি। নেতারা বলেছেন, তাঁদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সভায় থাকা দরকার।
জানতে চাইলে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মশিউর রহমান বলেন, ‘ইবতেদায়ি মাদ্রাসা বৈষম্যের শিকার। সরোয়ার ভাই বলেছেন, সরকার গঠন করলে আমাদের দেখবেন। এরপর তিনি ধানের শীষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।’
মুহাম্মদ মশিউর রহমান আরও বলেন, ‘সদর ও নগরের শতাধিক শিক্ষক মতবিনিময় সভায় ছিলেন। সব সময় বেলা দেড়টায় মাদ্রাসা ছুটি দেওয়া হয়, কিন্তু সভার কারণে আজ ১২টা পর্যন্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে।’
জানা গেছে, মাদ্রাসা বোর্ড অনুমোদিত বরিশাল সদর ও নগরের ৩১টি ইবতেদায়ি মাদ্রাসা থেকে ১১০ জন শিক্ষক এই সভায় অংশ নেন। তাঁরা সভায় বঞ্চনার কথা তুলে ধরার পাশাপাশি ধানের শীষের প্রার্থীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ প্রসঙ্গে প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের আহ্বায়ক নাসির উদ্দিন নাইস বলেন, নির্বাচনী আচরণবিধিতে শিক্ষক-কর্মচারীদের নিয়ে এভাবে মতবিনিময় সভা করা সম্পূর্ণ নিষিদ্ধ।
ধানের শীষের প্রার্থী এর আগে হাতেম আলী কলেজে গিয়ে শিক্ষার্থীদের পরিবহন বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন। আজ আবার ইবতেদায়ি মাদ্রাসা বন্ধ রেখে শিক্ষকদের বাসভবনে এনে মতবিনিময় করে ভোটে প্রভাব ফেলছেন। এসব বিষয় রিটার্নিং কর্মকর্তাকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা ধরেননি। বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘শিক্ষকেরা যদি প্রার্থীর কাছে স্বপ্রণোদিত হয়ে আসেন, তাহলে আমাদের কী করার আছে। বিএনপি তো তাঁদের ধরে আনেনি। তবে মাদ্রাসার পাঠদান বন্ধ রেখে যদি শিক্ষকেরা সভায় যোগদান করে থাকেন, তাহলে তাতে প্রশ্ন থেকে যায়।’
বরিশাল রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, ‘ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা প্রকৃতপক্ষে শিক্ষকের ব্যানারে ওখানে কোনো কিছু পাওয়ার জন্য গিয়েছেন কি না, তা জানতে হবে।
তাহলে তো এটা অবশ্যই আচরণবিধির লঙ্ঘন। আমরা নির্বাচনী তদন্ত কমিটিতে এ বিষয়ে অভিযোগ পাঠাব। দৈনিকই এমন অভিযোগ আমরা তদন্তে পাঠাই।’

১৭ নভেম্বর, ২০২৬ ২২:১৯
দুটি সম্ভাব্য রুট নিয়ে চলছে সমীক্ষা, আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দের আশা
আগামী ছয় মাসের মধ্যে ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বরিশালকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে সরকার দুটি সম্ভাব্য রুট নিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বরিশাল-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবেদীনের ৭১ বিধির আওতায় উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মন্ত্রী জানান, বরিশালকে রেল যোগাযোগের আওতায় আনতে দুটি সম্ভাব্য রুট বিবেচনায় রয়েছে। এর একটি ঢাকা-ভাঙ্গা-বরিশাল এবং অন্যটি পদ্মা সেতু হয়ে ঢাকা-বরিশাল রুট।
তিনি বলেন, সাবেক সংসদ সদস্য মিয়া মোহাম্মদ নুরউদ্দিন আহমেদ অপুর ডিও লেটার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে পাওয়ার পর শরীয়তপুর সদর, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট হয়ে বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে।
এর আগে ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে মাদারীপুর, বরিশাল, বরগুনা ও ঝালকাঠি হয়ে পায়রা বন্দর পর্যন্ত ২৪১ কিলোমিটার রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষায় ব্যয় ধরা হয়েছিল ৪১ হাজার ৭৯৭ কোটি টাকা। প্রস্তাবিত পরিকল্পনায় ১৯০ কিলোমিটার মূল রেললাইন নির্মাণের কথা রয়েছে।
তবে ওই সমীক্ষা প্রতিবেদনে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণকে অর্থনৈতিকভাবে লাভজনক নয় বলে উল্লেখ করা হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, বর্তমানে চলমান সম্ভাব্যতা সমীক্ষার কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এরপর আগের ও বর্তমান সমীক্ষার ফলাফল সমন্বয় করে আরও দুই মাসের মধ্যে রুট চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে আশা করছে সরকার।
তিনি আরও বলেন, সর্বাধিকসংখ্যক মানুষের যাতায়াতের সুবিধা বিবেচনায় নিয়ে রেলপথের চূড়ান্ত রুট নির্ধারণ করা হবে।
মন্ত্রী জানান, বর্তমানে দেশের ৫০টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় রয়েছে। আরও ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এ পরিকল্পনায় বরিশালসহ প্রস্তাবিত রেলপথের আওতাভুক্ত জেলাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
আগামী অর্থবছরের বাজেটে ঢাকা-বরিশাল রেলপথ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের সম্ভাবনার কথাও জানান মন্ত্রী। এ লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ এগিয়ে নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

১৭ নভেম্বর, ২০২৬ ১৬:২৯
বরিশালের বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও দামের ক্ষেত্রে এখনো স্বস্তি ফেরেনি। অন্যদিকে নদ-নদীতে দেশি মাছের সরবরাহ কম থাকায় চাষের মাছের দামও বেড়েছে। এতে মাছ ও সবজি কিনতে গিয়ে বাড়তি খরচের মুখে পড়ছেন সাধারণ ক্রেতারা। তবে মুরগি এবং গরু-খাসির মাংসের বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
সোমবার (১৬ নভেম্বর) নগরের পোর্ট রোড মাছ বাজার ও বহুমুখী সিটি মার্কেটের পাইকারি সবজির বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
বহুমুখী সিটি মার্কেটের পাইকারি বাজারে কাঁচামরিচ প্রতি কেজি ৬০ টাকা, পটল, ঢেঁড়স, চিচিঙ্গা, ঝিঙা ও করলা ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। ধুন্দল ৫০, ফুলকপি ৪৫, বাঁধাকপি ৬০ এবং গাজর বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। এ ছাড়া পেঁপে ৬ থেকে ১০ টাকা, লাউ ৪০ টাকা এবং লেবু প্রতি হালি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন মৌসুমের শিমের দাম কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকা।
তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা পর্যায়ে সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেশি। ফলে বাজারে সরবরাহ বাড়তে শুরু করলেও সাধারণ ক্রেতাদের কেনাকাটায় তার প্রভাব এখনো খুব একটা পড়েনি।
মাছের বাজারে তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে দেশি প্রজাতির মাছ। প্রতি কেজি পাবদা ৩০০ থেকে ৩২০ টাকা, রুই ২৮০ থেকে ৪৫০ টাকা এবং কাতলা ২৮০ থেকে ৫০০ টাকা। তেলাপিয়া ১৬০ থেকে ১৮০, পাঙাশ ১৮০ থেকে ২০০ এবং চাষের কৈ ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি কৈ কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা।
এ ছাড়া চাষের শিং ৪০০ থেকে ৫০০ টাকা, টেংরা ৫৫০ থেকে ৬৫০, বোয়াল ৬০০ থেকে ৮০০ এবং চিংড়ি ৭৫০ থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কোরালের দাম ৫০০ থেকে ৯৫০ টাকা। আকারভেদে ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে।
মাছের এমন দামে ক্ষোভ জানিয়েছেন বাজার করতে আসা ক্রেতারা। নগরের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আসমা খাতুন বলেন, মাছের পাশাপাশি সবজির দামও বেড়েছে। চিংড়ি, বোয়াল ও দেশি মাছের দাম এতটাই বেশি যে সাধারণ ক্রেতাদের পক্ষে এসব মাছ কেনা কঠিন হয়ে পড়েছে। এ কারণে অনেকে তুলনামূলক কম দামের তেলাপিয়া ও পাঙাশের দিকে ঝুঁকছেন।
মাছ ব্যবসায়ী আলামিনের ভাষ্য, নদ-নদীতে দেশি মাছের সরবরাহ কম থাকায় বাজারে চাষের মাছের চাহিদা বেড়েছে। এর প্রভাব পড়েছে দামে। তাঁর দাবি, গত এক সপ্তাহে বিভিন্ন প্রজাতির মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।
অন্যদিকে সবজির বাজারে আগামী দিনে কিছুটা স্বস্তির সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। বহুমুখী সিটি মার্কেটের পাইকারি সবজি ব্যবসায়ী শুভ বলেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। সরবরাহ আরও বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে পরিবহন ব্যয়সহ অন্যান্য খরচের কারণে পাইকারি ও খুচরা বাজারের দামে পার্থক্য থাকছে।
এদিকে মুরগির বাজারে ব্রয়লার প্রতি কেজি ১৭০ টাকা, লেয়ার ৩২০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। গরু ও খাসির মাংসের দামেও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

১৭ নভেম্বর, ২০২৬ ১৬:২২
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। এর প্রভাবে বরিশালসহ দেশের উপকূলীয় অঞ্চলের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি শক্তি বাড়িয়ে আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। উপকূলে পৌঁছানোর সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। পরে আরও শক্তি সঞ্চয় করে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী কোনো স্থানে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ছাড়াও ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোর আবহাওয়াতেও পরিবর্তন আসার আশঙ্কা রয়েছে।
এদিকে, সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বরিশাল বিভাগের উপকূলীয় এলাকার জেলেদেরও আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখা এবং সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে পায়রা সমুদ্রবন্দর ও আশপাশের উপকূলীয় এলাকায় সতর্কতা বজায় রাখা জরুরি।

২৯ জানুয়ারি, ২০২৬ ১২:৪৩
পাঠদান বন্ধ রেখে বরিশাল-৫ (সদর ও নগর) আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সঙ্গে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা মতবিনিময় করেছেন বলে অভিযোগ উঠেছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১টার দিকে সদর উপজেলা ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে নগরের ১ নম্বর ওয়ার্ডের সাধুর বটতলা এলাকায় সরোয়ারের বাসভবনে এই মতবিনিময় সভা হয়।
সভায় ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার ইবতেদায়ি শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের জন্য উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন বলেও অভিযোগ উঠেছে।
সভায় অংশ নেওয়া একাধিক ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষক জানান, সমিতির নেতারা তাঁদের দুপুর ১২টার মধ্যে মজিবর রহমান সরোয়ারের বাসার সামনে থাকতে বলেছেন। তাই এ দিন পাঠদান নিতে পারেননি। নেতারা বলেছেন, তাঁদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সভায় থাকা দরকার।
জানতে চাইলে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মশিউর রহমান বলেন, ‘ইবতেদায়ি মাদ্রাসা বৈষম্যের শিকার। সরোয়ার ভাই বলেছেন, সরকার গঠন করলে আমাদের দেখবেন। এরপর তিনি ধানের শীষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।’
মুহাম্মদ মশিউর রহমান আরও বলেন, ‘সদর ও নগরের শতাধিক শিক্ষক মতবিনিময় সভায় ছিলেন। সব সময় বেলা দেড়টায় মাদ্রাসা ছুটি দেওয়া হয়, কিন্তু সভার কারণে আজ ১২টা পর্যন্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে।’
জানা গেছে, মাদ্রাসা বোর্ড অনুমোদিত বরিশাল সদর ও নগরের ৩১টি ইবতেদায়ি মাদ্রাসা থেকে ১১০ জন শিক্ষক এই সভায় অংশ নেন। তাঁরা সভায় বঞ্চনার কথা তুলে ধরার পাশাপাশি ধানের শীষের প্রার্থীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ প্রসঙ্গে প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের আহ্বায়ক নাসির উদ্দিন নাইস বলেন, নির্বাচনী আচরণবিধিতে শিক্ষক-কর্মচারীদের নিয়ে এভাবে মতবিনিময় সভা করা সম্পূর্ণ নিষিদ্ধ।
ধানের শীষের প্রার্থী এর আগে হাতেম আলী কলেজে গিয়ে শিক্ষার্থীদের পরিবহন বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন। আজ আবার ইবতেদায়ি মাদ্রাসা বন্ধ রেখে শিক্ষকদের বাসভবনে এনে মতবিনিময় করে ভোটে প্রভাব ফেলছেন। এসব বিষয় রিটার্নিং কর্মকর্তাকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা ধরেননি। বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘শিক্ষকেরা যদি প্রার্থীর কাছে স্বপ্রণোদিত হয়ে আসেন, তাহলে আমাদের কী করার আছে। বিএনপি তো তাঁদের ধরে আনেনি। তবে মাদ্রাসার পাঠদান বন্ধ রেখে যদি শিক্ষকেরা সভায় যোগদান করে থাকেন, তাহলে তাতে প্রশ্ন থেকে যায়।’
বরিশাল রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, ‘ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা প্রকৃতপক্ষে শিক্ষকের ব্যানারে ওখানে কোনো কিছু পাওয়ার জন্য গিয়েছেন কি না, তা জানতে হবে।
তাহলে তো এটা অবশ্যই আচরণবিধির লঙ্ঘন। আমরা নির্বাচনী তদন্ত কমিটিতে এ বিষয়ে অভিযোগ পাঠাব। দৈনিকই এমন অভিযোগ আমরা তদন্তে পাঠাই।’
১৮ নভেম্বর, ২০২৬ ১৫:১৩
১৮ নভেম্বর, ২০২৬ ১৪:১৫
১৮ নভেম্বর, ২০২৬ ০৯:৪৭
১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৯