২৩ অক্টোবর, ২০২৫ ১২:৫৬
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
বুধবার ফেসবুক লাইভে এসে তিনি নিজেই এই ঘোষণা দেন।
ফয়জুল করিম এর আগে কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ-দফতর সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ছিলেন। তিনি গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটিরও সদস্য ছিলেন।
বিএনপি থেকে সরে এসে আওয়ামী লীগে যোগ দেওয়ার কারণ জানতে চাইলে ফয়জুল করিম বলেন,‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতীক। ৫ আগস্টের পর রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগের চেষ্টা ও স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আনার প্রচেষ্টা চলছে। সেই প্রবণতা রোধ করতেই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক এবং জনগণের একমাত্র আশ্রয়স্থল।’
তবে তিনি কীভাবে বা কার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘ফয়জুল করিমের এখন বিএনপিতে কোনো পদ নেই। তার মানসিক অবস্থাও স্বাভাবিক নয়। তাই তার আওয়ামী লীগে যোগদানের কোনো রাজনৈতিক গুরুত্ব নেই।’

১১ এপ্রিল, ২০২৬ ১৭:২৮
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি। শনিবার (১১ এপ্রিল) সকালে নয়াপল্টনে দলটির কার্যালয় থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফারজানা সিঁথি বলেন, ‘আমি অফিসিয়ালি একটি ব্রিফ করবো, তখন বিস্তারিত জানাবো। নড়াইল-২ আসন থেকে ফরম নিয়েছি। আমি আশাবাদী, চূড়ান্তভাবে মনোনয়ন পাবো।’
যশোরের বাসিন্দা ফারজানা সিঁথি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এর আগে ২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ থানার একটি ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা তাকে আলোচনায় নিয়ে আসে।
তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন। গানটির শিরোনাম ‘ইচ্ছেরা’ (বাংলা সংস্করণ) এবং হিন্দি সংস্করণের শিরোনাম ‘বেপানা দিল’। বর্তমানে তাকে অনেকেই অ্যাক্টিভিস্ট ও মডেল উভয় পরিচয়েই চেনেন।

০৮ এপ্রিল, ২০২৬ ১৪:০০
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল ২০২৬ পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে বিলটি পাস হয়।

০৩ এপ্রিল, ২০২৬ ১৭:১৭
বগুড়ার শিবগঞ্জে জানাজায় অংশ নিতে গিয়ে চুরির কবলে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া বালা বত্রিশ গ্রামে জানাজা চলাকালীন তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি চুরি হয়।
ভুক্তভোগী ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার আহ্বায়ক। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ তার দুলাভাই ফারুক হোসেনের একটি কালো রঙের ‘পালসার ডাবল ডিস্ক’ মোটরসাইকেল নিয়ে বালা বত্রিশ গ্রামে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যান। মসজিদের পাশে মোটরসাইকেলটি রেখে তিনি নামাজে দাঁড়ান। নামাজ শেষ করে এসে দেখেন নির্ধারিত স্থানে মোটরসাইকেলটি নেই। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও সেটির কোনো সন্ধান মেলেনি।
এ বিষয়ে এনসিপি নেতা ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ বলেন, এটি একটি পরিকল্পিত চুরি বলে আমার ধারণা। চোর চক্র সম্ভবত আগে থেকেই আমাকে লক্ষ করছিল। দিনের আলোতে জনসমাগমের মধ্যে এমন চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীন জানান, মোটরসাইকেল চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং মোটরসাইকেলটি উদ্ধারসহ চোর চক্রকে শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.