বরিশালের হিজলায় মেঘনা নদীতে আক্তার হাওলাদার নামে চল্লিশোর্ধ্ব এক জেলেকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়া এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে বেলা ১টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আক্তার হাওলাদার চরমেমানিয়া এলাকার সুলতান হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্তার হাওলাদার অন্য জেলেদের সঙ্গে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় অন্য একটি ট্রলার থেকে তাদের ট্রলার লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে আক্তার গুলিবিদ্ধ হন। পরে সঙ্গে থাকা জেলেরা তাকে জীবিত অবস্থায় নদীর তীরে নিয়ে আসেন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খবর দেন। মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পুলিশকে জানান। পরে পুলিশ তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, অন্য একটি ট্রলার থেকে গুলি ছোড়ার ঘটনায় আকতার গুলিবিদ্ধ হন বলে তার সঙ্গে থাকা জেলেরা জানিয়েছেন। তবে কারা এবং কী কারণে গুলি ছুড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা আরও জানান, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে কথা বলা হয়েছে। ঘটনার সময় নদীতে কোনো বাহিনীর অভিযান চলছিল না। কীভাবে ওই জেলে গুলিবিদ্ধ হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সাংবাদিকদের বলেন, কয়েকজন জেলে তাকে মেঘনা নদীতে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকার খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে জানান। জেলেদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, একটি ট্রলার থেকে তাদের ট্রলার লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। তবে কারা গুলি করেছে, সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।’

০৮ নভেম্বর, ২০২৬ ১২:৫৬
বরিশালের উজিরপুরে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উজিরপুর পৌর সদরের চৌরাস্তা টেম্পু স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বায়েজিদ মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বায়েজিদ মিঠু তাঁর এক প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি ওই নারী দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে আটক করেন। পরে তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিক নারীর গোপন ভিডিও সংরক্ষিত রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
এ ঘটনায় উত্তেজিত জনতা তাঁকে মারধর করেন। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

০৮ নভেম্বর, ২০২৬ ১১:১৯
দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী চার দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

০৭ নভেম্বর, ২০২৬ ২৩:৩৩
সারি সারি প্রদীপের আলো, ফুলে সাজানো সমাধি আর স্বজন হারানোর গভীর আবেগে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী মহাশ্মশানে। প্রয়াত মা-বাবা, আত্মীয়স্বজন ও পূর্বপুরুষদের স্মরণে প্রদীপ প্রজ্বালন, ফুলেল শ্রদ্ধা আর প্রার্থনায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। ধর্মীয় আচার ছাপিয়ে এ আয়োজন পরিণত হয়েছে স্মৃতি, ভালোবাসা ও শেকড়ের টানে মানুষের এক আবেগঘন মিলনমেলায়।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা নামতেই প্রদীপের আলোয় বদলে যায় বরিশাল মহাশ্মশানের চিরচেনা দৃশ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ প্রিয়জনদের সমাধিতে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানান। কেউ ফুল দিয়ে সাজান সমাধি, কেউ নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন হারিয়ে যাওয়া স্বজনদের। আলো-আঁধারির মায়াবী পরিবেশে যেন জীবিতদের ভালোবাসায় আবারও ফিরে আসে প্রয়াতদের স্মৃতি।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস ও ঐতিহ্য অনুসারে ভূত চতুর্দশী উপলক্ষে প্রয়াত স্বজনদের স্মরণে এই শ্মশান দীপাবলির আয়োজন করা হয়। প্রতিবছর কালীপূজার আগে বরিশাল মহাশ্মশানে এ উৎসব ঘিরে মানুষের ব্যাপক সমাগম ঘটে।
বরিশালের মহাশ্মশান শুধু একটি সমাধিস্থল নয়, এটি ইতিহাস, ঐতিহ্য ও অসংখ্য পরিবারের স্মৃতির ধারক। প্রায় শতবর্ষের ঐতিহ্য নিয়ে এই আয়োজন আজও মানুষের মধ্যে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও পারিবারিক বন্ধনের অনুভূতি জাগিয়ে রাখছে।
এ আয়োজনের অন্যতম মানবিক দিক হলো, যেসব সমাধিতে প্রদীপ জ্বালানোর মতো কোনো স্বজন আর বেঁচে নেই, সেসব সমাধিতেও প্রদীপ প্রজ্বালনের ব্যবস্থা করা হয়। ফলে কোনো সমাধিই যেন স্মৃতির আলো থেকে বঞ্চিত না থাকে।
প্রদীপের প্রতিটি শিখা যেন বলে যায়—মানুষের মৃত্যু হয়, কিন্তু ভালোবাসা ও স্মৃতির মৃত্যু হয় না। সময়ের ব্যবধানে প্রিয়জনেরা হারিয়ে গেলেও তাঁদের রেখে যাওয়া স্মৃতি বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে।
বরিশালের ঐতিহ্যবাহী এই আয়োজন তাই কেবল আলোর উৎসব নয়; এটি শেকড়ের কাছে ফিরে যাওয়া, হারানো স্বজনদের স্মরণ করা এবং ভালোবাসার চিরন্তন বন্ধনকে নতুন করে অনুভব করার এক অনন্য উপলক্ষ।

২৯ অক্টোবর, ২০২৬ ১৫:৫৭
বরিশালের হিজলায় মেঘনা নদীতে আক্তার হাওলাদার নামে চল্লিশোর্ধ্ব এক জেলেকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়া এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে বেলা ১টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আক্তার হাওলাদার চরমেমানিয়া এলাকার সুলতান হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্তার হাওলাদার অন্য জেলেদের সঙ্গে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় অন্য একটি ট্রলার থেকে তাদের ট্রলার লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে আক্তার গুলিবিদ্ধ হন। পরে সঙ্গে থাকা জেলেরা তাকে জীবিত অবস্থায় নদীর তীরে নিয়ে আসেন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খবর দেন। মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পুলিশকে জানান। পরে পুলিশ তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, অন্য একটি ট্রলার থেকে গুলি ছোড়ার ঘটনায় আকতার গুলিবিদ্ধ হন বলে তার সঙ্গে থাকা জেলেরা জানিয়েছেন। তবে কারা এবং কী কারণে গুলি ছুড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা আরও জানান, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে কথা বলা হয়েছে। ঘটনার সময় নদীতে কোনো বাহিনীর অভিযান চলছিল না। কীভাবে ওই জেলে গুলিবিদ্ধ হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সাংবাদিকদের বলেন, কয়েকজন জেলে তাকে মেঘনা নদীতে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকার খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে জানান। জেলেদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, একটি ট্রলার থেকে তাদের ট্রলার লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। তবে কারা গুলি করেছে, সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।’
১০ নভেম্বর, ২০২৬ ১৮:৫৭
১০ নভেম্বর, ২০২৬ ১৭:৩৯
১০ নভেম্বর, ২০২৬ ১৫:৫২
১০ নভেম্বর, ২০২৬ ১৫:১৩