সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশে করা রাজধানীর চকবাজার থানার মামলায় বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আজ বুধবার এ আদেশ দেন।
আজ শ্রীশান্তকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তিন দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ২২ অক্টোবর ওনার কাছ থেকে আইপ্যাড, ল্যাপটপ ও বাটন ফোন জব্দ করেছে পুলিশ। এসবের ফরেনসিক করে জানার কথা এটা কে করেছে। ২৩ ও ২৫ সালে ওনার দুটি মোবাইল হারিয়েছে। সেসবের জিডিও করা হয়েছে। সেই মোবাইলগুলো হয়তো কারও হাতে পড়েছে। তারা এ কাজ করেছে। শ্রীশান্ত ১৪ দিন ধরে কারাগারে। এ সময়ের মধ্যে ফরেনসিক করলে পুলিশ সব তথ্য পেতে পারত।
রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড আবেদনের বিরোধিতা করে শুনানিতে বলা হয়, ‘শ্রীশান্ত বিভিন্ন পেজে ফেক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে লেখালেখি করেছেন। তাঁকে রিমান্ডে নেওয়া হলে এসবের সঙ্গে আর কে কে জড়িত, কেন এসব করেছেন, সে তথ্যগুলো জানা যাবে। আমরা তিন দিনের রিমান্ডের প্রার্থনা করছি।’
উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর শ্রীশান্তকে আদালত থেকে হাজতখানার দিকে নেওয়া হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিরাপত্তাকর্মী মো. আফগান হোসেন ২১ অক্টোবর চকবাজার থানায় সাইবার অধ্যাদেশ অনুযায়ী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় অভিযোগ আনা হয়েছে, আসামি বুয়েটের আহসান উল্লাহ হলে অবস্থান করে ছদ্মনাম ‘উইকলি সার্ভিস’ আইডি ব্যবহার করে মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে গত ৮ জুন থেকে ৭ সেপ্টেম্বর বিভিন্ন লেখা লেখেন। আসামি মুসলিম নারীসংক্রান্ত অশ্লীল মন্তব্য এবং ধর্মীয় ঘৃণা ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন, যা বুয়েটের অন্যান্য শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে।

২৯ জুলাই, ২০২৬ ১৭:৫৮
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি ফ্ল্যাট জব্দ ও সেখানে থাকা মালামালের তালিকা তৈরির কার্যক্রম চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ জুলাই) দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান শুরু করে। অভিযানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্তিচিত করেন।
তিনি জানান, মিরপুর ডিওএইচএসের ৩১ নম্বর সড়কের ৫৪১ নম্বর প্লটের এল-৩ নম্বর ফ্ল্যাটে অভিযান চলছে। ফ্ল্যাটটি জব্দ করার পাশাপাশি সেখানে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী ও অন্যান্য মালামালের তালিকা তৈরি করছেন দুদকের কর্মকর্তারা।
তবে অভিযান চলমান থাকায় ফ্ল্যাটটিতে কী পরিমাণ সম্পদ বা কী ধরনের মালামাল পাওয়া গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।’

২৫ জুলাই, ২০২৬ ০০:৫৭
রাজধানী ঢাকার মিরপুর ১৩ নম্বরে যুবদল নেতাসহ দুইজন গুলিবিদ্ধি হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান এবং বিএনপি কর্মী মো. ইউসুফ। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ ৭ থেকে ৮ জন ওই এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ ৩ জন অস্ত্রধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানের শরীরে ২টি গুলি লাগে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

২৪ জুলাই, ২০২৬ ১৯:০৫
শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি পদত্যাগ করেন। পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী, দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন নিজেই এ তথ্য জানিয়েছেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।’
তিনি আরও বলেন, ‘যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়।’
একইভাবে ডেপুটি স্পিকারও শপথের সময় স্পিকারের শপথ নিয়ে রাখেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০৬ নভেম্বর, ২০২৫ ১৯:৪৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশে করা রাজধানীর চকবাজার থানার মামলায় বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আজ বুধবার এ আদেশ দেন।
আজ শ্রীশান্তকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তিন দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ২২ অক্টোবর ওনার কাছ থেকে আইপ্যাড, ল্যাপটপ ও বাটন ফোন জব্দ করেছে পুলিশ। এসবের ফরেনসিক করে জানার কথা এটা কে করেছে। ২৩ ও ২৫ সালে ওনার দুটি মোবাইল হারিয়েছে। সেসবের জিডিও করা হয়েছে। সেই মোবাইলগুলো হয়তো কারও হাতে পড়েছে। তারা এ কাজ করেছে। শ্রীশান্ত ১৪ দিন ধরে কারাগারে। এ সময়ের মধ্যে ফরেনসিক করলে পুলিশ সব তথ্য পেতে পারত।
রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড আবেদনের বিরোধিতা করে শুনানিতে বলা হয়, ‘শ্রীশান্ত বিভিন্ন পেজে ফেক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে লেখালেখি করেছেন। তাঁকে রিমান্ডে নেওয়া হলে এসবের সঙ্গে আর কে কে জড়িত, কেন এসব করেছেন, সে তথ্যগুলো জানা যাবে। আমরা তিন দিনের রিমান্ডের প্রার্থনা করছি।’
উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর শ্রীশান্তকে আদালত থেকে হাজতখানার দিকে নেওয়া হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিরাপত্তাকর্মী মো. আফগান হোসেন ২১ অক্টোবর চকবাজার থানায় সাইবার অধ্যাদেশ অনুযায়ী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় অভিযোগ আনা হয়েছে, আসামি বুয়েটের আহসান উল্লাহ হলে অবস্থান করে ছদ্মনাম ‘উইকলি সার্ভিস’ আইডি ব্যবহার করে মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে গত ৮ জুন থেকে ৭ সেপ্টেম্বর বিভিন্ন লেখা লেখেন। আসামি মুসলিম নারীসংক্রান্ত অশ্লীল মন্তব্য এবং ধর্মীয় ঘৃণা ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন, যা বুয়েটের অন্যান্য শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে।
০৩ আগস্ট, ২০২৬ ২৩:৩৮
০৩ আগস্ট, ২০২৬ ২১:৫৬
০৩ আগস্ট, ২০২৬ ১৯:০৪
০৩ আগস্ট, ২০২৬ ১৮:৪৬