০৯ নভেম্বর, ২০২৫ ১১:৩৩
টানা দুইবারের চ্যাম্পিয়ন। বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ দুই আসরে শিরোপা জেতা ফরচুন বরিশাল নেই আসন্ন আসরে। তাদের ছাড়াই হবে দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এ লিগ।
তবে বরিশাল না থাকায় হতাশ সমর্থকরা। বিপিএলে রংপুর রাইডার্স আর ফরচুন বরিশালের লড়াই মানেই ছিল বাড়তি উত্তেজনা। যা এবার মিস করবেন দর্শকরা। বিপিএলে নামীদামি তারকা দলে ভেড়াতে সিদ্ধহস্ত বরিশাল। তবে এবার তাদের না থাকা বিপিএলের কিছুটা হলেও রং হারাবে।
সময় স্বল্পতার কারণে আসন্ন আসরে খেলার আগ্রহ প্রকাশ করেনি ফরচুন বরিশাল কর্তৃপক্ষ।
বিপিএলে না থাকার কারণ জানিয়েছে তারা। ফরচুন বরিশালের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি ভিডিওতে মিজানুর রহমান বলেছেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, ২০২৬ সালে যে বিপিএল হবে তাতে আমরা অংশ নিচ্ছি না। সময়ের কারণে- এক মাসের মধ্যে বিপিএল করা আমাদের পক্ষে সম্ভব না, হয়তো বিসিবির পক্ষে সম্ভব। সে কারণে নাম প্রত্যাহার করে নিতে আমি বাধ্য হয়েছি।
তবে পরের বিপিএলে থাকার আশা প্রকাশ করেছেন মিজানুর রহমান। সেই সাথে আসন্ন বিপিএলের সাফল্যও কামনা করেছেন এ ক্রিকেট সংগঠক।
মিজানুর রহমান বলেন, ‘আমি আশা করি, পরের বছরে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। শক্তভাবে, এখন যেভাবে আছি সেভাবে। আমি আশা করছি, এই বিপিএলটা যেনো বিসিবি অত্যন্ত সুন্দরভাবে করতে পারে।

১১ মে, ২০২৬ ১৮:৫৯
তিন ম্যাচ পর অবশেষে জয়ে ফিরেছে সান্তোস। ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগে উরবানো কালদেরা মাঠে রেড বুল ব্রাগান্টিনোকে ২-০ গোলে হারিয়েছে নেইমারের দল। গোলের দেখা পেয়েছেন নেইমারের।
জয়ে ফিরে পয়েন্ট তালিকার ১৬তম স্থান থেকে ১৪তম স্থানে উঠে এসেছে দলটি।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এগিয়ে যায় সান্তোস। অতিরক্ত সময়ের পঞ্চম মিনিটে গোল করেন নেইমার। পাল্টা আক্রমণে গ্যাব্রিয়েল বোন্টেম্পোর বাড়ানো বল থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন তিনি। লিড নিয়ে বিরতিতে যায় সান্তোস।
বিরতির পর সমতায় ফেরার চেষ্টা চালায় ব্রাগান্টিনো। তবে সান্তোসের গোলরক্ষক ডিওগেনেস একের পর এক দুর্দান্ত রক্ষণে দলকে এগিয়ে রাখেন। পুরো ম্যাচে তিনি তিনটি গুরুত্বপূর্ণ বল ঠেকান।
৭০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বন্তেম্পো। তার বদলি হিসেবে নামেন রনি।
এরপর ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সান্তোস। স্থির বলের সুযোগ থেকে গোল করেন অ্যাডোনিস ফ্রিয়াস।
পুরো ম্যাচে ৫৩ দশমিক ২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল সান্তোস। তারা সাতটি কর্নারের সুযোগও পায়। অন্যদিকে ব্রাগান্টিনো ১১টি আক্রমণাত্মক শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র তিনটি।
আগামী ম্যাচে ব্রাজিল কাপের খেলায় করিতিবার মুখোমুখি হবে সান্তোস। আর ব্রাগান্তিনো খেলবে মিরাসলের বিপক্ষে।
বরিশাল টাইমস

২৯ এপ্রিল, ২০২৬ ২০:৩৩
বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। এই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশের সিরিজ হার এড়ানো নিশ্চিত হয়েছে। পরের ম্যাচে হারলেও সিরিজ ড্র হবে, আর জিতলে শিরোপা ঘরে তুলবে স্বাগতিকরা।
বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় দুপুর ২টায়। এর আগে দুপুর দেড়টায় টসের নির্ধারিত সময় ছিল। কিন্তু বৃষ্টির জন্য কিছুই হয়নি। শেষ পর্যন্ত বিকাল সোয়া চারটার দিকে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
গতকাল থেকেই চট্টগ্রামসহ দেশের অধিকাংশ অঞ্চলেই প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তা আজও অব্যহত আছে। তাই আগে থেকেই শঙ্কা ছিল আজকের ম্যাচ মাঠে গড়ানো নিয়ে। সেই শঙ্কাই সত্যি হয়েছে।
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ফলে সিরিজে ১-০তে এগিয়ে আছে টাইগাররা।

২৮ এপ্রিল, ২০২৬ ২০:২৫
সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। জাকার্তায় এই জয়ের মাধ্যমে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) জাকার্তায় খেলাটি অনুষ্ঠিত হয়।
এদিকে আন্তর্জাতিক হকিতে নিজেদের অভিষেক আসরে একের পর এক ইতিহাস তৈরি করে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালে দুর্দান্ত খেলেছেন তারা।
আইরিন আক্তার রিয়া বাংলাদেশের অন্যতম একজন খেলোয়াড়। আজ এই ফরোয়ার্ড হ্যাটট্রিক করে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন। খেলা শুরুর আট মিনিটে রিয়ার গোলে লিড নেয় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করে ১২ মিনিটে সমতায় ফেরে সিঙ্গাপুর।
১-১ গোলে সমতা চলতে থাকে ৫৬ মিনিট পর্যন্ত। ৫৭ মিনিটে দ্বিতীয়বার বাংলাদেশকে এগিয়ে দেন রিয়া। পরের মিনিটে আরেকটি গোল করেন তিনি। তার হ্যাটট্রিক পূরণের মাধ্যমে বাংলাদেশের জয়ও নিশ্চিত হয়ে যায়।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.