Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

২৩ নভেম্বর, ২০২৫ ১২:৩৯
এক মায়ের কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম নেওয়ার ঘটনাটি আলোচিত ছিল দেশজুড়ে। সোহেল-লামিয়া দম্পতির পাঁচ সন্তান জন্মের খবর আনন্দের ঢেউ তোলে তার পরিবারসহ চারপাশে। কিন্তু তাদের জন্মের পরের বাস্তবতা আরও গভীর এবং মানবিক হয়ে দাঁড়ায়। সংসারে অসচ্ছলতার কারণে পাঁচ সন্তানের ভরণপোষণ নিয়ে চিন্তিত হয়ে পড়েন পটুয়াখালীর বাউফল উপজেলার সোহেল-লামিয়া দম্পতি।
দম্পতির পাশে দাঁড়িয়েছেন বরিশালের মানবিক সংগঠন ‘ইভেন্ট-৮৪’-এর সদস্যরা। পরিবারটিতে আর্থিক নিরাপত্তার জোগান দিতে একটি গাভি উপহার দিয়েছেন তারা। এতে কিছুটা হলেও হাসি ফুটেছে পাঁচ সন্তানের জন্ম নেওয়া পরিবারটিতে।
ইভেন্ট-৮৪-এর আহ্বায়ক বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, বরিশাল ডায়াবেটিক হাসপাতালে বাউফলের সোহেল-লামিয়া দম্পতির পাঁচ সন্তান জন্ম নেওয়ার খবরটি বেশ ফলাওভাবে প্রকাশ করে গণমাধ্যম। সন্তান জন্ম দেওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। তবে এই সন্তানদের ভরণপোষণ নিয়ে বাবা-মায়ের চোখেমুখে যে হতাশার ছাপ অনেকের চোখেই পড়েনি।
তিনি আরও বলেন, বিষয়টি আমরা অনুধাবন করেছি। শেষ পর্যন্ত আনন্দঘন এক মুহূর্তে লামিয়ার পরিবারের জন্য আমরা ‘ইভেন্ট-৮৪’-এর পক্ষ থেকে একটি গরু উপহার দিয়েছি। ভবিষ্যতেও পাঁচ সন্তানের পাশে থাকার কথা জানান তিনি।
এর আগে গত ৬ অক্টোবর অস্ত্রোপচার ছাড়াই শহরের একটি হাসপাতালে স্বাভাবিকভাবে পাঁচ সন্তান জন্ম দেন বাউফলের চাঁদকাঠি গ্রামের গৃহবধূ লামিয়া। যার মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে। ওই সময় হাসপাতালের খরচ, বাচ্চাদের জন্য দুধ এবং অ্যাম্বুলেন্স ভাড়ার ব্যবস্থাও করে দিয়েছিল ‘ইভেন্ট ৮৪’-এর সদস্যরা।

০৯ এপ্রিল, ২০২৬ ১৯:৪১
পটুয়াখালীর বাউফলে বাসে হামলা ও চালককে মারধরের মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আবদুল মালেক শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। বাউফল উপজেলার বগা এলাকার নিজ বাড়ি থেকে (৮ এপ্রিল) বুধবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহারের জানা যায়, ২৬ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘কিংস পরিবহন’ এর যাত্রীবাহী বাস দুমকি-বাউফল সড়কের বোর্ড অফিস ব্রিজ অতিক্রমের সময় একটি প্রাইভেটকারকে ওভারটেকিং করে দ্রুত বেগে চরগরবদি ফেরিতে ওঠে।
পরে প্রাইভেটকারটি পেছনে পেছনে ফেরিতে উঠে চালকের সঙ্গে তর্কে জড়ান। ফেরিটি বগা প্রান্তের পন্টুনে ভিড়লে মালেক শরীফসহ ছয় যুবক প্রাইভেটকারের পক্ষ নিয়ে পরিবহন চালক সোহেলকে লোহার (জিআই) পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহত বাস চালককে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এঘটনায় ওইদিন রাতে আহত চালক সোহেল মোল্লার মা ফিরোজা বেগম বাদী হয়ে মালেক শরীফের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ছয় জনকে আসামি করে দুমকি থানায় মামলা দায়ের করেন। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, গ্রেফতার আসামিকে (০৯ এপ্রিল) বৃহস্পতিবার পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

০৯ এপ্রিল, ২০২৬ ১৯:১০
পটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৮ এপ্রিল) রাত দেড় টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের সুন্দর আলী খান বাড়িতে এ ঘটনা ঘটেছে।
অগ্নি কান্ডে আব্দুস সালাম খান, জালাল খান ও খলিল খানের বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিক ভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।
প্রত্যক্ষ দর্শীরা জানান, রাত দেড় টার দিকে জালাল খানের ঘরে আগুনের সূত্র পাত হলে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করেন।তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলেযায়।
এ সময় পাশা পাশি তিনটি বসত ঘর পুড়ে যায়। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের একটি দল রাত দুই টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশ পাশের অন্য ঘর বাড়ি রক্ষা পায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাউফল ষ্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো.সাব্বির হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জালাল খানের ঘরে একটি পুরনো সিলিং ফ্যান শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্র পাত হয়েছে। সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

০৮ এপ্রিল, ২০২৬ ১২:০২
পটুয়াখালীর পায়রা সেতু টোলপ্লাজায় ঘুষ নিয়ে ওভারলোডেড ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগে টোল কালেক্টর মো. নুরুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে যশোর–ট–১১–৩১৩৬ নম্বরের একটি ট্রাক থেকে ৫০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ওই টাকা নেওয়ার পর অতিরিক্ত বোঝাই ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে ওজন স্কেলে তুললে দেখা যায়, ২২ টন ধারণক্ষমতার ট্রাকটিতে অতিরিক্ত ২২ টন ৭০০ কেজি পণ্য বহন করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
পরে টোলপ্লাজার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
রাত নয়টার দিকে টোলপ্লাজার ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘মেসার্স বেস্ট ইস্টার্ন’-এর অপারেশন ডিরেক্টর সজল বিশ্বাসের সই করা চিঠিতে মো. নুরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, এর আগেও তাঁর বিরুদ্ধে চালকদের কাছ থেকে ঘুষ নিয়ে ওভারলোডেড যানবাহন ছেড়ে দেওয়ার অভিযোগ ছিল।

০৯ এপ্রিল, ২০২৬ ১৯:২১
০৯ এপ্রিল, ২০২৬ ১৯:১০
০৯ এপ্রিল, ২০২৬ ১৯:০৬