আওয়ামী লীগপন্থী কর্মকর্তা বিতাড়ন নিয়ে দুই পক্ষের মারামারি, ১২ নেতার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ; শৃঙ্খলাভঙ্গের দায়ে আজমাইন সাকিবের পদ স্থগিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আওয়ামী লীগপন্থী হিসেবে অভিযুক্ত এক কর্মকর্তাকে দপ্তর থেকে বের করে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের রেশ এবার পড়েছে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে। অভ্যন্তরীণ কোন্দল, সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ। এর মধ্যে ১২ জনের বিরুদ্ধে সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হয়েছে। আর যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে বহিষ্কার করা হয়েছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে।
শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত ১২ নেতা হলেন—সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন; সহসাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ; সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম; সহআইন সম্পাদক মো. রাকিব; সহতথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ। অন্যদিকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কৃত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এবং বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি মো. হুমায়ুন কবিরকে কেন্দ্র করেই ছাত্রদলের দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে আসে। আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাঁকে দপ্তর থেকে বের করে দেওয়ার উদ্যোগ নেয় ছাত্রদলের একটি পক্ষ। কিন্তু এতে বাধা দেন আরেক পক্ষের নেতাকর্মীরা। প্রথমে বাগ্বিতণ্ডা, পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের নেতাকর্মীরা। সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় হুমায়ুন কবিরকে তাঁর দপ্তর থেকে বের করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। উল্লেখ্য, হুমায়ুন কবির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ আব্দুল মালেকের ভাই।
ঘটনার একপর্যায়ে শাখা ছাত্রদলের সহসভাপতি মিনহাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী হুমায়ুন কবিরকে দপ্তর থেকে বের করে দিতে গেলে বাধা দেন যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব। এ নিয়ে দুই নেতার অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
সহসভাপতি মিনহাজুল ইসলামের দাবি, সারাদেশে আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম চালানো হচ্ছিল। হুমায়ুন কবিরকে কক্ষ ছেড়ে চলে যাওয়ার জন্য ছাত্রদলের একটি পক্ষ থেকে ফোন করা হয়েছিল। বৃহস্পতিবার কয়েকবার তাঁর কক্ষে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। পরে কক্ষের সামনে অবস্থান নেওয়ার সময় আজমাইন সাকিবকে সেখানে দেখা যায়।
মিনহাজুলের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে হুমায়ুন কবির অবৈধভাবে নিয়োগ ও পদোন্নতি পেয়েছেন। এমনকি বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এসব অভিযোগ দপ্তরের চেয়ারে লিখতে গেলে বাধা দেন আজমাইন সাকিব। এ নিয়েই প্রথমে তাঁদের মধ্যে এবং পরে নিচে আবারও হাতাহাতির ঘটনা ঘটে।
ক্ষোভ প্রকাশ করে মিনহাজুল ইসলাম বলেন, ‘আজও একজন চিহ্নিত আওয়ামী লীগের দোসরকে বাঁচাতে কোন স্বার্থে এসে মারামারি করা হলো? কত টাকার ডিল হয়েছে?’
তবে মিনহাজুল ইসলামের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন আজমাইন সাকিব। তাঁর দাবি, আগের দিনের ঘটনা নিয়ে ধাক্কাধাক্কি হয়েছে। টাকা নিয়ে সবাইকে ছেড়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। তিনি আরও দাবি করেন, তাঁরা হুমায়ুন কবিরের দপ্তরে যাননি; সেটি কালাম নামের একজনের অফিস ছিল। তবে খোঁজ নিয়ে জানা গেছে, কালাম বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের একজন প্রশাসনিক কর্মকর্তা।
এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন জানিয়েছিলেন, ছাত্রদলের কোনো নেতাকর্মী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছেন—এমন তথ্য-প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাঁর এ বক্তব্যের দুদিনের মাথায় কেন্দ্রীয় ছাত্রদল আজমাইন সাকিবসহ ১৩ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল।
কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে ১২ নেতার বিরুদ্ধে সাংগঠনিক নিষ্ক্রিয়তা এবং আজমাইনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের কথা বলা হলেও, বহিষ্কারের পেছনে সংঘর্ষের ঘটনায় তাঁদের ভূমিকা নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে সংঘর্ষের ঘটনায় আলোচিত আজমাইন সাকিবের বহিষ্কার এবং অপর ১২ নেতার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
একজন কর্মকর্তাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত ছাত্রদলের সাংগঠনিক সংকটকেই সামনে নিয়ে এসেছে। আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়ানো, পাল্টাপাল্টি অভিযোগ এবং টাকার লেনদেনের অভিযোগ—সব মিলিয়ে ববির ছাত্রদলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।’

২২ নভেম্বর, ২০২৬ ১৭:১৯
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের সম্মানসূচক নামকরণ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার প্রস্তাব উঠেছে। এ লক্ষ্যে শিকাগো সিটি কাউন্সিলে একটি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটি পাস হলে শহরের একটি সড়কের নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।
প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী, শিকাগোর আপার ওয়াকার ড্রাইভের ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী পূর্ব পাশের অংশটির নামকরণ করা হবে। অধ্যাদেশটি সিটি কাউন্সিলে পাস ও প্রকাশের পরপরই কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবনায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, জনসেবা এবং সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। এসব অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘মাদার অব ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্রের মাতা’ হিসেবে অভিহিত করা হয়েছে।
বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বাধীন সরকারের সময় সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরে আসে বাংলাদেশ। তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এই রাজনীতিকের শাসনামলে মেয়েদের শিক্ষা বিস্তারে উপবৃত্তি, অবৈতনিক শিক্ষা এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের মতো উদ্যোগ নেওয়া হয়।
এ ছাড়া নারী শিক্ষার প্রসার, তৈরি পোশাকশিল্পে নারীদের কর্মসংস্থান এবং দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর দীর্ঘ ভূমিকা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
শিকাগো সিটি কাউন্সিলের অনুমোদন পেলে যুক্তরাষ্ট্রের একটি সড়ক তাঁর নামে সম্মানসূচক পরিচিতি পাবে। তবে অধ্যাদেশটি পাস না হওয়া পর্যন্ত প্রস্তাবিত নামকরণ কার্যকর হচ্ছে না।’

২২ নভেম্বর, ২০২৬ ১৫:৪১
বরিশালের মুলাদীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত আরেকটি ককটেল। পরে সেটি নিষ্ক্রিয় করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপি নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. কামাল সরদার বাদামতলা এলাকায় ওয়ার্ড বিএনপির কার্যালয়টি উদ্বোধন করেন। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে দুই থেকে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্য একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
কামাল সরদার বলেন, এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে রাতের আঁধারে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
চরকমিশনার গ্রামের বাসিন্দা আনিচুর রহমান ঘরামী জানান, রাত দেড়টার দিকে ওই এলাকায় একটি মোটরসাইকেল যেতে দেখেন তিনি। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও ফরিদ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বরিশালটাইমসকে বলেন, বাদামতলা এলাকায় ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

২১ নভেম্বর, ২০২৬ ২১:১৫
বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও পরিবীক্ষণের দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই নেতা এইচ এম তসলিম উদ্দিন এবং নাসির উদ্দিন রুমন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁরা বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রম তদারকি করবেন।
জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে দেশের ১১টি বিভাগ ও সাংগঠনিক ইউনিটে কেন্দ্রীয় কমিটির ২২ নেতাকে দায়িত্ব দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
শনিবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দায়িত্ব বণ্টনের তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ তালিকা প্রকাশ করা হয়েছে।
এ-সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয়ক করা হয়েছে সহ-সভাপতি রেজাউল কবীর পলকে। সহসমন্বয়কের দায়িত্ব পেয়েছেন সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। ঢাকা বিভাগের সমন্বয়ক হয়েছেন রফিক আহমেদ ডলার এবং সহসমন্বয়ক মঈনুদ্দীন রুবেল।
চট্টগ্রাম বিভাগে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল ও আরিফুর রহমান সোহেল। রাজশাহী বিভাগে দায়িত্ব পালন করবেন জিয়াউর রহমান জিয়া ও আবু আতিক আল হাসান মিন্টু। খুলনা বিভাগে দায়িত্ব পেয়েছেন বিল্লাল হোসেন, তারেক মিঞা ও মোহাম্মদ রাসেল।
সিলেট বিভাগে দায়িত্ব পালন করবেন মাহফুজুর রহমান মাহফুজ ও শফিকুল ইসলাম শফিক। রংপুর বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে কামাল আনোয়ার, আহাম্মদ ও আবুল মনছুর খান দিপককে।
এ ছাড়া ফরিদপুর বিভাগে দায়িত্ব পালন করবেন সাব্বির আহমেদ দিপু ও মনিরুল ইসলাম সোহাগ। ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পেয়েছেন সাইদ ইকবাল মাহমুদ টিটু। কুমিল্লা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে আবদুল করিম সরকার, মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ ও এজমল হোসেন পাইলটকে।
তালিকা অনুযায়ী, ২১ নভেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজ নিজ বিভাগের জেলা ও মহানগর পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবেন।

২১ নভেম্বর, ২০২৬ ১৬:৫১
আওয়ামী লীগপন্থী কর্মকর্তা বিতাড়ন নিয়ে দুই পক্ষের মারামারি, ১২ নেতার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ; শৃঙ্খলাভঙ্গের দায়ে আজমাইন সাকিবের পদ স্থগিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আওয়ামী লীগপন্থী হিসেবে অভিযুক্ত এক কর্মকর্তাকে দপ্তর থেকে বের করে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের রেশ এবার পড়েছে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে। অভ্যন্তরীণ কোন্দল, সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ। এর মধ্যে ১২ জনের বিরুদ্ধে সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হয়েছে। আর যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে বহিষ্কার করা হয়েছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে।
শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত ১২ নেতা হলেন—সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন; সহসাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ; সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম; সহআইন সম্পাদক মো. রাকিব; সহতথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ। অন্যদিকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কৃত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এবং বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি মো. হুমায়ুন কবিরকে কেন্দ্র করেই ছাত্রদলের দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে আসে। আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাঁকে দপ্তর থেকে বের করে দেওয়ার উদ্যোগ নেয় ছাত্রদলের একটি পক্ষ। কিন্তু এতে বাধা দেন আরেক পক্ষের নেতাকর্মীরা। প্রথমে বাগ্বিতণ্ডা, পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের নেতাকর্মীরা। সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় হুমায়ুন কবিরকে তাঁর দপ্তর থেকে বের করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। উল্লেখ্য, হুমায়ুন কবির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ আব্দুল মালেকের ভাই।
ঘটনার একপর্যায়ে শাখা ছাত্রদলের সহসভাপতি মিনহাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী হুমায়ুন কবিরকে দপ্তর থেকে বের করে দিতে গেলে বাধা দেন যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব। এ নিয়ে দুই নেতার অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
সহসভাপতি মিনহাজুল ইসলামের দাবি, সারাদেশে আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম চালানো হচ্ছিল। হুমায়ুন কবিরকে কক্ষ ছেড়ে চলে যাওয়ার জন্য ছাত্রদলের একটি পক্ষ থেকে ফোন করা হয়েছিল। বৃহস্পতিবার কয়েকবার তাঁর কক্ষে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। পরে কক্ষের সামনে অবস্থান নেওয়ার সময় আজমাইন সাকিবকে সেখানে দেখা যায়।
মিনহাজুলের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে হুমায়ুন কবির অবৈধভাবে নিয়োগ ও পদোন্নতি পেয়েছেন। এমনকি বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এসব অভিযোগ দপ্তরের চেয়ারে লিখতে গেলে বাধা দেন আজমাইন সাকিব। এ নিয়েই প্রথমে তাঁদের মধ্যে এবং পরে নিচে আবারও হাতাহাতির ঘটনা ঘটে।
ক্ষোভ প্রকাশ করে মিনহাজুল ইসলাম বলেন, ‘আজও একজন চিহ্নিত আওয়ামী লীগের দোসরকে বাঁচাতে কোন স্বার্থে এসে মারামারি করা হলো? কত টাকার ডিল হয়েছে?’
তবে মিনহাজুল ইসলামের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন আজমাইন সাকিব। তাঁর দাবি, আগের দিনের ঘটনা নিয়ে ধাক্কাধাক্কি হয়েছে। টাকা নিয়ে সবাইকে ছেড়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। তিনি আরও দাবি করেন, তাঁরা হুমায়ুন কবিরের দপ্তরে যাননি; সেটি কালাম নামের একজনের অফিস ছিল। তবে খোঁজ নিয়ে জানা গেছে, কালাম বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের একজন প্রশাসনিক কর্মকর্তা।
এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন জানিয়েছিলেন, ছাত্রদলের কোনো নেতাকর্মী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছেন—এমন তথ্য-প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাঁর এ বক্তব্যের দুদিনের মাথায় কেন্দ্রীয় ছাত্রদল আজমাইন সাকিবসহ ১৩ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল।
কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে ১২ নেতার বিরুদ্ধে সাংগঠনিক নিষ্ক্রিয়তা এবং আজমাইনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের কথা বলা হলেও, বহিষ্কারের পেছনে সংঘর্ষের ঘটনায় তাঁদের ভূমিকা নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে সংঘর্ষের ঘটনায় আলোচিত আজমাইন সাকিবের বহিষ্কার এবং অপর ১২ নেতার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
একজন কর্মকর্তাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত ছাত্রদলের সাংগঠনিক সংকটকেই সামনে নিয়ে এসেছে। আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়ানো, পাল্টাপাল্টি অভিযোগ এবং টাকার লেনদেনের অভিযোগ—সব মিলিয়ে ববির ছাত্রদলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।’
২২ নভেম্বর, ২০২৬ ১৭:৩০
২২ নভেম্বর, ২০২৬ ১৭:২৪
২২ নভেম্বর, ২০২৬ ১৭:১৯
২২ নভেম্বর, ২০২৬ ১৫:৫২