গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহর থামিয়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানিয়েছে দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, পয়লা বৈশাখ উপলক্ষে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিন সকাল পৌনে ১০টার দিকে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি পৌঁছায়। এর আগে সকাল থেকেই প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা উড়াল সড়কের দুই পাশে অবস্থান নেয়। পরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নানা স্লোগান দিতে থাকেন। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর গাড়ির গতিরোধ করে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান।
এ বিষয়ে নূরুল ইসলামের ছেলে সরকার শাহনূর ইসলাম রনি বলেন, তার বাবা সম্পূর্ণ নির্দোষ এবং তাকে মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি রাখা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হলে তাকে মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নূরুল ইসলাম সরকারকে আসামি করা হয়। একই বছরে তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে মামলার রায়ে হাইকোর্ট কয়েকজন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং অন্যদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। নূরুল ইসলাম সরকার প্রথমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও আপিলের পর তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

১৫ নভেম্বর, ২০২৬ ২৩:৫৩
আসন্ন বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে দল ও সহযোগী সংগঠনগুলোকে পৃথক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির উচ্চপর্যায়ের এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। তারেক রহমানের সভাপতিত্বে প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে দলের কেন্দ্রীয় নেতা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পাঁচ যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সম্ভাব্য তৎপরতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই বিএনপি এই সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করেছে। তবে বৈঠকে স্পষ্ট করা হয়েছে, এসব কর্মসূচি কোনো দলের পাল্টা কর্মসূচি কিংবা সংঘাতমূলক রাজনৈতিক অবস্থান নয়।
বিএনপি অতীতের মতো পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে কিংবা কোনো পক্ষের কর্মসূচি প্রতিহত করার কৌশলে যেতে চায় না। বরং নিয়মতান্ত্রিক ও সৃজনশীল রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সক্রিয় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, বিজয়ের মাসজুড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো পৃথকভাবে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। একই সঙ্গে বিএনপিপন্থী বিভিন্ন পেশাজীবী সংগঠনকেও নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
দীর্ঘদিন বিরোধী দলে থেকে আন্দোলন-সংগ্রামের রাজনীতি করার পর রাষ্ট্রক্ষমতায় আসীন বিএনপি এখন সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে চায়। বিশেষ করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমে গতি ফিরিয়ে আনা এবং নেতাকর্মীদের মাঠপর্যায়ে সম্পৃক্ত রাখাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, এটি বিশেষ বা অস্বাভাবিক কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়। প্রতিবছর বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিএনপি নিয়মিত কর্মসূচি পালন করে। এবারও সেই ধারাবাহিকতায় মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।'

১৪ নভেম্বর, ২০২৬ ১৬:১৩
বিশ্বের ৮২ দেশের ৫০৯ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (RISSC) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৭’ শীর্ষক বার্ষিক সংকলনে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশিত ২০২৭ সালের তালিকায় বাংলাদেশের তিনজন ব্যক্তিত্বের নাম রয়েছে। তাঁরা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষাবিদ ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা। তালিকায় তারেক রহমানকে রাজনৈতিক প্রভাবের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
‘দ্য মুসলিম ৫০০’-এর ওয়েবসাইটে প্রকাশিত তারেক রহমানের পরিচিতিতে তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর রাজনৈতিক জীবনের পাশাপাশি দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান এবং সেখান থেকে বিএনপির নেতৃত্ব দেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
প্রকাশনায় বলা হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার পর ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেন তারেক রহমান। ওই নির্বাচনে দলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পরবর্তী সময়ে ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
প্রতিবছর প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’ বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের কর্মকাণ্ড, নেতৃত্ব ও প্রভাবের ভিত্তিতে তৈরি করা হয়। এতে রাজনীতি, ধর্মীয় নেতৃত্ব, শিক্ষা, বিজ্ঞান, ব্যবসা, সংস্কৃতি, গণমাধ্যম ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করা হয়।
২০২৭ সালের সংস্করণে বিশ্বের ৮২টি দেশের মোট ৫০৯ জন ব্যক্তিত্বের নাম রয়েছে। এর মধ্যে ২৯ জন নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছেন। তালিকাটি প্রকাশ করেছে জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার।
উল্লেখ্য, তালিকায় নাম অন্তর্ভুক্তির অর্থ এই নয় যে সংশ্লিষ্ট ব্যক্তি শীর্ষ ৫০-এর মধ্যে অবস্থান করছেন। তারেক রহমানের নাম রাজনৈতিক প্রভাবের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

১০ নভেম্বর, ২০২৬ ১৩:৫৮
বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
নুরুল হক নুর বলেন, যারা বাসে আগুন দিচ্ছে এবং ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে, তাদের শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। এ ধরনের অপরাধে জড়িতদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
তিনি জানান, গণ অধিকার পরিষদের পক্ষ থেকেই এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।

১৪ এপ্রিল, ২০২৬ ১৬:১০
গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহর থামিয়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানিয়েছে দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, পয়লা বৈশাখ উপলক্ষে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিন সকাল পৌনে ১০টার দিকে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি পৌঁছায়। এর আগে সকাল থেকেই প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা উড়াল সড়কের দুই পাশে অবস্থান নেয়। পরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নানা স্লোগান দিতে থাকেন। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর গাড়ির গতিরোধ করে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান।
এ বিষয়ে নূরুল ইসলামের ছেলে সরকার শাহনূর ইসলাম রনি বলেন, তার বাবা সম্পূর্ণ নির্দোষ এবং তাকে মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি রাখা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হলে তাকে মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নূরুল ইসলাম সরকারকে আসামি করা হয়। একই বছরে তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে মামলার রায়ে হাইকোর্ট কয়েকজন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং অন্যদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। নূরুল ইসলাম সরকার প্রথমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও আপিলের পর তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৯
১৭ নভেম্বর, ২০২৬ ২২:১৯
১৭ নভেম্বর, ২০২৬ ২১:৩৯
১৭ নভেম্বর, ২০২৬ ২১:১০