মহাসড়কে নিরাপদে যাতায়াতের নিশ্চয়তা, জনগুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবরপেয়ে গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
অবরোধ চলাকালীন সময় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, যুবদল নেতা এনামুল হক সহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ডে বেপরোয়া যানবাহনের চাঁপায় প্রায়ই মানুষ মারা যাচ্ছে। দীর্ঘদিন যাবত এখানে ফুটওভার ব্রীজ অথবা স্পিড ব্রেকার নির্মানের জন্য দাবি করা হলেও কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করে আসছে। তাই বিক্ষুব্ধ জনতা বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসার জন্য মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচী পালন করতে বাধ্য হয়েছেন।
আগামী ৩ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষুব্ধদের দাবিপূরনের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

১৬ নভেম্বর, ২০২৬ ১০:১৭
উপকূলে সরাসরি আঘাতের আশঙ্কা কম, ১৮ নভেম্বর থেকে বৃষ্টি হতে পারে
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পথে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হবে ‘আকভান’। এর প্রভাবে বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে আগামী ১৮ নভেম্বর থেকে বৃষ্টিপাত হতে পারে। সাগর উত্তাল থাকায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টির বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত হানার আশঙ্কা কম বলে আবহাওয়াবিষয়ক পূর্বাভাসে ধারণা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও ঘনীভূত হয়ে সোমবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপটির কেন্দ্র সোমবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ৪২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

১৫ নভেম্বর, ২০২৬ ২৩:১৫
প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২৮ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেল। কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে শুরু করে ঢাকা কেন্দ্রের স্থানীয় কমিটি—বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জয় পেয়েছেন এ্যাব-সমর্থিত প্রার্থীরা। এবারের নির্বাচনে বিশেষভাবে আলোচনায় এসেছে বরিশালের প্রকৌশলীদের সাফল্য। কেন্দ্রীয় নেতৃত্ব ও ঢাকা কেন্দ্রের গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নিয়েছেন বরিশালের একাধিক প্রকৌশলী।
আইইবির সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বরিশালের কৃতী সন্তান প্রকৌশলী খান মনজুর মোর্শেদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম। আগামী দুই বছর তাঁদের নেতৃত্বেই পরিচালিত হবে সংগঠনটির কেন্দ্রীয় কার্যক্রম।
অন্যদিকে আইইবি ঢাকা কেন্দ্রের স্থানীয় কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. প্রকৌশলী মনিরুল ইসলাম। একই কমিটির সম্মানসূচক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বরিশালের প্রকৌশলী কে.এম. আসাদুজ্জামান। এছাড়া লোকাল কাউন্সিল মেম্বার পদে জয় পেয়েছেন বরিশালের আরেক প্রকৌশলী আব্দুস সামাদ রনি।
ফলে আইইবির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে ঢাকা কেন্দ্রের স্থানীয় পর্যায়েও বরিশালের প্রকৌশলীদের উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হয়েছে।
গত ১২ নভেম্বর বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন কেন্দ্রে আইইবির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার ফলাফল ঘোষণা করা হয়। এ্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ১৮টি কেন্দ্র ও প্রায় ৩০টি উপকেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৪৪ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সংগঠনটির দাবি, আইইবির নির্বাচনী ইতিহাসে নিজস্ব প্যানেল নিয়ে এককভাবে অংশগ্রহণ করে এবারই তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি বিভিন্ন স্থানীয় কমিটিতেও এ্যাব-সমর্থিত প্রার্থীদের বিজয় সংগঠনটির সাংগঠনিক অবস্থানকে নতুন মাত্রা দিয়েছে।
ঢাকা কেন্দ্রের সম্মানসূচক সম্পাদক পদে প্রকৌশলী কে.এম. আসাদুজ্জামানের বিজয়কে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। এর আগে তিনি আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব পালনকালে পেশাগত কার্যক্রম, প্রশিক্ষণ ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। প্রকৌশলীদের দক্ষতা ও কর্মক্ষমতা বাড়াতে সরকারি ক্রয় আইন (পিপিএ), সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) এবং ই-জিপি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
পূর্ববর্তী সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন মেয়াদে প্রকৌশলীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং সদস্যদের অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এবারের নির্বাচনে বরিশালের প্রকৌশলী আব্দুস সামাদ রনির বিজয়ও বিশেষ আলোচনায় এসেছে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিপুল ভোটের ব্যবধানে আইইবি ঢাকা কেন্দ্রের লোকাল কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন তিনি।
বরিশাল নগরীর ঈশ্বরবসু রোডের বাসিন্দা প্রকৌশলী রনি শিক্ষাজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা, সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং তাঁদের সমর্থন নির্বাচনে তাঁর সাফল্যে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন তিনি।
নবনির্বাচিত এই কাউন্সিল সদস্য ঢাকা কেন্দ্রের প্রকৌশলীদের বিভিন্ন সমস্যা, পেশাগত দাবি ও কল্যাণমূলক প্রত্যাশা স্থানীয় কাউন্সিলে তুলে ধরার সুযোগ পাবেন। বিশেষ করে নবীন প্রকৌশলীদের অংশগ্রহণ বাড়ানো, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং প্রকৌশলীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদারে কাজ করার সুযোগ রয়েছে তাঁর সামনে।
প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তাঁর এই সাফল্য বরিশালের প্রকৌশলী মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। একই সঙ্গে পেশাজীবী সংগঠনের নেতৃত্বে তরুণ প্রকৌশলীদের অংশগ্রহণের ক্ষেত্রেও এটি নতুন আগ্রহ তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছে এ্যাব। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রতিও সম্মান জানিয়ে সংগঠনটি বলেছে, নির্বাচনী প্রতিযোগিতা থাকলেও প্রকৌশলীদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ প্রতিষ্ঠার প্রশ্নে ঐক্য বজায় রাখা জরুরি।
প্রকৌশলীরা দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন, প্রযুক্তিগত অগ্রগতি ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার, দক্ষতা উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা তাই জাতীয় উন্নয়নের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।
আইইবির নতুন নেতৃত্বের সামনে এখন নির্বাচনী প্রতিশ্রুতি ও প্রত্যাশাকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার চ্যালেঞ্জ। প্রকৌশলীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য নিরসন, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে তাঁদের।
সব মিলিয়ে এবারের আইইবি নির্বাচনে এ্যাব-সমর্থিত প্যানেলের সাফল্যের পাশাপাশি বরিশালের প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া আঞ্চলিক পর্যায়েও বিশেষ তাৎপর্য বহন করছে। এখন নতুন নেতৃত্বের কর্মকাণ্ডের দিকে তাকিয়ে রয়েছেন দেশের প্রকৌশলী সমাজ।

১৫ নভেম্বর, ২০২৬ ২৩:০৩
বরিশালের বাবুগঞ্জে ঝাড়ু মিছিলকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে। ধারালো অস্ত্রের আঘাতে অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই সহোদর সোহাগ আকন ওরফে রাঙ্গা সোহাগ এবং সবুজ আকনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
অভিযুক্ত সোহাগ আকন বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। তাঁর ভাই সবুজ আকন বরিশাল জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুই ভাইয়ের নেতৃত্বেই বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে রহমতপুর বিমানবন্দর মোড়ে ইভটিজিংয়ের অভিযোগে কৃষি কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করেন সোহাগ আকন। এ সময় ঘটনাটি দেখে প্রতিবাদ করেন কলেজছাত্র স্বাধীন ইসলাম ফামিন। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ তাঁকেও চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে।
ফামিনের বাবা রহমতপুর বাজারের ডেকোরেটর ব্যবসায়ী হামিদুর রহমান হামিদ। তাঁর চাচা ফরিদ হোসেন বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি।
ছেলেকে মারধরের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ রাত ১১টার দিকে ঝাড়ু হাতে রহমতপুর সেতু এলাকায় জড়ো হন। তাঁরা সেতুতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অভিযোগ অনুযায়ী, বিক্ষোভের খবর পেয়ে সোহাগ আকন তাঁর ভাই সবুজসহ লোকজন নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে পুলিশের উপস্থিতিতেই বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট রফিকুল ইসলাম (৫০), পারুল বেগম (৪৫) ও রিংকন বেপারী গুরুতর আহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী হামিদুর রহমান হামিদ বলেন, তাঁর ছেলে ফামিন বন্ধুকে নিয়ে বিমানবন্দর মোড়ে মন্টুর দোকানে খেতে গিয়েছিল। সেখানে সোহাগ দুই শিক্ষার্থীকে মারধর করছিলেন। প্রতিবাদ করায় তাঁর ছেলেকেও চড়-থাপ্পড় মারা হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ঝাড়ু মিছিল বের করেন। পরে সোহাগ দলবল নিয়ে এসে তাঁদের ওপর হামলা চালান।
হামিদুর রহমানের দাবি, ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সোহাগ ও তাঁর ভাই সবুজকে আটক করেন। তবে মামলা হলে এলাকায় আরও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কায় বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এদিকে বিষয়টি মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব ওয়াহেদুজ্জামান প্রিন্সের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে তাঁর এবং উপজেলা বিএনপির সভাপতি সুলতান হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মেয়েঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির খবর তাঁরা পেয়েছেন। তবে তাঁর ভাষ্য, মূলত স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনায় দুই পক্ষ নিজেরাই মীমাংসার উদ্যোগ নিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সোহাগ ও সবুজকে আটক করা হয়েছে।
অন্যদিকে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সোহাগ এবং সবুজ নামের দুজনকে বিমানবন্দর থানা থেকে কোতয়ালি থানায় পাঠানো হয়েছে। তবে কী কারণে তাঁদের পাঠানো হয়েছে, সে বিষয়ে তাঁকে বিস্তারিত জানানো হয়নি।’
স্থানীয় সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রহমতপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহাগ ও সবুজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগকে একসময় বহিষ্কার করা হয়েছিল। পরে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
অন্যদিকে স্ত্রীর বোনের মেয়েকে ধর্ষণের মামলায় অভিযুক্ত হওয়ার পর জেলা ছাত্রদলের সহসভাপতির পদ থেকে সবুজকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।

২০ এপ্রিল, ২০২৬ ২০:২৮
মহাসড়কে নিরাপদে যাতায়াতের নিশ্চয়তা, জনগুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবরপেয়ে গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
অবরোধ চলাকালীন সময় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, যুবদল নেতা এনামুল হক সহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ডে বেপরোয়া যানবাহনের চাঁপায় প্রায়ই মানুষ মারা যাচ্ছে। দীর্ঘদিন যাবত এখানে ফুটওভার ব্রীজ অথবা স্পিড ব্রেকার নির্মানের জন্য দাবি করা হলেও কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করে আসছে। তাই বিক্ষুব্ধ জনতা বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসার জন্য মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচী পালন করতে বাধ্য হয়েছেন।
আগামী ৩ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষুব্ধদের দাবিপূরনের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৯
১৭ নভেম্বর, ২০২৬ ২২:১৯
১৭ নভেম্বর, ২০২৬ ২১:৩৯
১৭ নভেম্বর, ২০২৬ ২১:১০