বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে যুগলের ওপর চড়াও হয়ে তাদের ছবি ফেসবুকে ছেড়ে দেন একদল তরুণ। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা নিয়ে বিএম কলেজ শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত শিক্ষার্থীদের মারামারি হয়। পরে ১০ জনকে আটক করে কোতয়ালি মডেল থানা পুলিশের হাতে তুলে দেয় বিএম কলেজ শিক্ষার্থীরা।
পুলিশ ও কলেজ প্রশাসন জানিয়েছে, যুগলের ওপর চড়াও হওয়া তরুণেরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ‘টিম প্রটেক্ট আওয়ার সিস্টার্স’ নামক একটি উগ্র অনলাইন গ্রুপের সদস্য। তারা নারীদের রক্ষার নামে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা করে আসছেন।
আটক ব্যক্তিরা হলেন- বিএম কলেজের মীর বাহার মিয়া ও তাকরিম হোসেন, ইনফ্রা পলিটেকনিকের মো. ফজলুল হক আকিব, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মো. রাব্বি, বেলতলা দারুল উলুম মাদ্রাসার ইনাম আহমেদ, নগরের কাশিপুরের মো. মাহমুদ মোস্তফা, রূপাতলী এলাকার মো. রাফি, মুসলিমপাড়ার নাসিম মাহমুদ এবং লুৎফুর রহমান সড়কের কাজী মিরাজ এবং মো. তাওহিদ।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, ক্যাম্পাসের পরীক্ষা ভবনের কাছাকাছি ভিন্ন ধর্মাবলম্বী দুটি ছেলে-মেয়ে বসেছিলেন। ছেলেটি হাতেম আলী কলেজের এবং মেয়েটি বিএম কলেজের। কলেজের এক ছেলে তাদের প্রত্যক্ষ করে বহিরাগত সহযোগীদের ডেকে আনেন। সেখানে তরুণ-তরুণীকে ভিডিও করাসহ হাতেম আলী কলেজের ছেলেটিকে মারধর করা হয়। বিষয়টি টের পেয়ে বিএম কলেজছাত্ররা বহিরাগত কয়েকজনকে ধরে উপাধ্যক্ষ ড. আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলামের কার্যালয়ে নিয়ে যান।
উপাধ্যক্ষ সাংবাদিকদের জানান, এই ছেলেরা ‘টিম প্রটেক্ট আওয়ার সিস্টার্স’ নামক একটি উগ্র অনলাইন গ্রুপের সদস্য। তারা কলেজে আটকা পড়েছেন এমন খবর ছড়িয়ে দিলে বেশকিছু যুবক দলে দলে কলেজ গেটের সামনে হাজির হয়। একপর্যায়ে বিএম কলেজে শিক্ষার্থীরা তাদের মধ্যে ১০ জনকে ধরে পুলিশে খবর দেন। তারা শহরের টেক্সটাইল কলেজ, পলিটেকনিক কলেজ, বিএম কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং মাহমুদিয়া মাদ্রাসাছাত্র। খবর পেয়ে পুলিশ তাদের ১১টি মোবাইলসহ আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কোনো খারাপ উদ্দেশ আছে কি না তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তবে তরুণেরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তাদের গ্রুপের প্রধান একজন মালয়েশিয়াপ্রবাসী।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন কোতয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি/তদন্ত) সুমন আইচ। বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে এই রিপোর্ট লেখার প্রাক্কালে পুলিশ কর্মকর্তা বরিশালটাইমসকে জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন। তবে তরুণেরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তাদের গ্রুপের প্রধান একজন মালয়েশিয়াপ্রবাসী।
কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, বিএম কলেজছাত্ররা ১০ জনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে আটকদের কোনো খারাপ উদ্দেশ আছে কি না। এরপর ব্যবস্থা নেওয়া হবে, জানান ওসি।’

১৮ নভেম্বর, ২০২৬ ১৬:৩৫
বরিশালের গৌরনদীতে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি ও ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। এ সময় ৮টি আগ্নেয়াস্ত্র, ৩৩টি পিস্তল ম্যাগাজিন ও ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাহে আলম (৫০), বি.এম. আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তারা সবাই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।
এসআরবি-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল ওই বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগান উদ্ধার করা হয়।
এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৩৩টি পিস্তল ম্যাগাজিন, পিস্তল ও রিভলবারের ২ হাজার ২৮২ রাউন্ড কার্তুজ, শটগানের ৩১২ রাউন্ড কার্তুজ এবং এয়ারগানের ১৬৭ রাউন্ড কার্তুজ। সব মিলিয়ে ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
অভিযানে একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ক্ষুদ্র ভাঙা অংশ, তিনটি মোবাইল ফোন এবং আলামত রাখার ১০টি ব্যাগও জব্দ করা হয়।
এসআরবি-৮-এর প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানা গেছে, জর্দা শামীম গ্রেপ্তারের পর তার কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ সরিয়ে গৌরনদীতে তার মালিকানাধীন 'শাহী ৯৯ পার্কে' নেওয়া হয়েছিল। পরে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং কেনাবেচার ব্যবস্থা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল বলেও জানিয়েছে এসআরবি-৮।
জর্দা শামীম ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি। তিনি ঝালকাঠির শাহী জর্দা কোম্পানির মালিক। অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঢাকার উত্তরা পূর্ব ও রামপুরা থানা এবং ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ২০২৬ সালের ৬ মে রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ এবং গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে।
উদ্ধার করা অস্ত্রের উৎস, কেনাবেচার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং এসব অস্ত্র কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসআরবি-৮-এর ছায়া তদন্ত অব্যাহত রয়েছে।’

১৮ নভেম্বর, ২০২৬ ১৫:৫৭
বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষায় প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। একই সঙ্গে দেশজুড়ে নদী-খাল খনন, সেচ ও নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ সড়ক অবকাঠামো সম্প্রসারণে মোট ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প রয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুমোদিত চারটি প্রকল্পের মধ্যে বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষার প্রকল্পটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এ প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙনের ঝুঁকিতে থাকা সংশ্লিষ্ট এলাকার জনবসতি, কৃষিজমি ও অবকাঠামো সুরক্ষায় উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন এবং সেচ সুবিধা বাড়ানোর একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ এবং ঢাকার গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড ও তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণে মেট্রো ঢাকা প্রকল্পও রয়েছে এ তালিকায়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ। জয়পুরহাট, ফরিদপুর ও রাজবাড়ী, সিলেট বিভাগের চার জেলা এবং বৃহত্তর যশোরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পৃথক প্রকল্প নেওয়া হয়েছে।
এ ছাড়া পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
সড়ক যোগাযোগ খাতে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করা হবে। এ ছাড়া মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করার প্রকল্পও অনুমোদন পেয়েছে।
এদিকে ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়েছে। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন।
এ তালিকায় রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলায় আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, জলবায়ু সহনশীল কৃষি ও পানি ব্যবস্থাপনা এবং জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্প।
এ ছাড়া জগন্নাথপুর ও মোহনগঞ্জে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বাড়ানোর প্রকল্প রয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ খাতের কয়েকটি প্রকল্পও এ তালিকায় অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সক্ষমতা জোরদার, মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা এবং রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প।
এ ছাড়া দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলজ প্রতিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত একটি প্রকল্প অসমাপ্ত রেখে সমাপ্ত করার প্রস্তাব রয়েছে। মহাসড়কের সরু ও ঝুঁকিপূর্ণ পুরোনো কংক্রিট ও বেইলি সেতুর পরিবর্তে নতুন কংক্রিট সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প সম্পর্কেও সভায় অবহিত করা হয়েছে।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৮ নভেম্বর, ২০২৬ ১৫:১৩
বরিশাল আদালতের বিচারক শেখ ফারহান নাদিম নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাত থেকে তাকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে আদালতের কর্মকর্তাসহ বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ। এর আগে নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কোতয়ালি থানা পুলিশের ওসি সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেন।
আদালতের একাধিক সূত্র জানিয়েছে, মঙ্গলবারও আদালতের বিচারকার্যে অংশ নিয়েছেন সহকারি জেলা জজ শেখ ফারহান নাদিম। এবং বিকেলে তিনি একটি রিকশাযোগে কোথাও রওনা হয়ে গেছেন। এরপর থেকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ আছে। গতকাল রাত থেকেই তার সন্ধানে নেমেছে স্বজনসহ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পুলিশের একাধিক টিম বিচারককে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ থাকায় কিছুটা বিলম্বিত হচ্ছে।’

৩০ অক্টোবর, ২০২৫ ২৩:৪০
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে যুগলের ওপর চড়াও হয়ে তাদের ছবি ফেসবুকে ছেড়ে দেন একদল তরুণ। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা নিয়ে বিএম কলেজ শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত শিক্ষার্থীদের মারামারি হয়। পরে ১০ জনকে আটক করে কোতয়ালি মডেল থানা পুলিশের হাতে তুলে দেয় বিএম কলেজ শিক্ষার্থীরা।
পুলিশ ও কলেজ প্রশাসন জানিয়েছে, যুগলের ওপর চড়াও হওয়া তরুণেরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ‘টিম প্রটেক্ট আওয়ার সিস্টার্স’ নামক একটি উগ্র অনলাইন গ্রুপের সদস্য। তারা নারীদের রক্ষার নামে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা করে আসছেন।
আটক ব্যক্তিরা হলেন- বিএম কলেজের মীর বাহার মিয়া ও তাকরিম হোসেন, ইনফ্রা পলিটেকনিকের মো. ফজলুল হক আকিব, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মো. রাব্বি, বেলতলা দারুল উলুম মাদ্রাসার ইনাম আহমেদ, নগরের কাশিপুরের মো. মাহমুদ মোস্তফা, রূপাতলী এলাকার মো. রাফি, মুসলিমপাড়ার নাসিম মাহমুদ এবং লুৎফুর রহমান সড়কের কাজী মিরাজ এবং মো. তাওহিদ।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, ক্যাম্পাসের পরীক্ষা ভবনের কাছাকাছি ভিন্ন ধর্মাবলম্বী দুটি ছেলে-মেয়ে বসেছিলেন। ছেলেটি হাতেম আলী কলেজের এবং মেয়েটি বিএম কলেজের। কলেজের এক ছেলে তাদের প্রত্যক্ষ করে বহিরাগত সহযোগীদের ডেকে আনেন। সেখানে তরুণ-তরুণীকে ভিডিও করাসহ হাতেম আলী কলেজের ছেলেটিকে মারধর করা হয়। বিষয়টি টের পেয়ে বিএম কলেজছাত্ররা বহিরাগত কয়েকজনকে ধরে উপাধ্যক্ষ ড. আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলামের কার্যালয়ে নিয়ে যান।
উপাধ্যক্ষ সাংবাদিকদের জানান, এই ছেলেরা ‘টিম প্রটেক্ট আওয়ার সিস্টার্স’ নামক একটি উগ্র অনলাইন গ্রুপের সদস্য। তারা কলেজে আটকা পড়েছেন এমন খবর ছড়িয়ে দিলে বেশকিছু যুবক দলে দলে কলেজ গেটের সামনে হাজির হয়। একপর্যায়ে বিএম কলেজে শিক্ষার্থীরা তাদের মধ্যে ১০ জনকে ধরে পুলিশে খবর দেন। তারা শহরের টেক্সটাইল কলেজ, পলিটেকনিক কলেজ, বিএম কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং মাহমুদিয়া মাদ্রাসাছাত্র। খবর পেয়ে পুলিশ তাদের ১১টি মোবাইলসহ আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কোনো খারাপ উদ্দেশ আছে কি না তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তবে তরুণেরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তাদের গ্রুপের প্রধান একজন মালয়েশিয়াপ্রবাসী।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন কোতয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি/তদন্ত) সুমন আইচ। বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে এই রিপোর্ট লেখার প্রাক্কালে পুলিশ কর্মকর্তা বরিশালটাইমসকে জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন। তবে তরুণেরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তাদের গ্রুপের প্রধান একজন মালয়েশিয়াপ্রবাসী।
কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, বিএম কলেজছাত্ররা ১০ জনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে আটকদের কোনো খারাপ উদ্দেশ আছে কি না। এরপর ব্যবস্থা নেওয়া হবে, জানান ওসি।’
১৮ নভেম্বর, ২০২৬ ২৩:১৯
১৮ নভেম্বর, ২০২৬ ২০:৫৮
১৮ নভেম্বর, ২০২৬ ২০:৪৯
১৮ নভেম্বর, ২০২৬ ১৯:৫১