০৭ জানুয়ারি, ২০২৬ ১৩:২০
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের ম্যাচগুলো আয়োজক দেশ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করায়, আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতেই সফর করতে হবে, এমনটাই জানিয়েছে বিভিন্ন প্রতিবেদন।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছে, মঙ্গলবার অনলাইন বৈঠকে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছে, বাংলাদেশকে ভারতের মাটিতেই নির্ধারিত ম্যাচ খেলতে হবে, নইলে পয়েন্ট হারানোর ঝুঁকি রয়েছে। তবে ইএসপিএনক্রিকইনফো বলছে, বিসিবি আইসিসির কাছ থেকে এমন কোনো চূড়ান্ত আলটিমেটাম পাওয়ার কথা অস্বীকার করেছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, ভারতে নিরাপত্তা নিয়ে বাংলাদেশের যে মূল্যায়ন, আইসিসি তা গ্রহণ করেনি।
বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও, আইসিসি তাদের অবস্থান পরিবর্তন করবে, এমন সম্ভাবনা কম। প্রতিবেদনে আরো বলা হয়, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত খুব শিগগিরই জানানো হতে পারে, সম্ভবত শনিবারের মধ্যেই। এ বিষয়ে আইসিসি কিংবা ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ড, কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
এই অচলাবস্থার সূত্রপাত হয় বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনায়। বাংলাদেশ-ভারতের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। ফ্র্যাঞ্চাইজিটি ৩ জানুয়ারি তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।
এর জবাবে বিসিবি নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে জানায়, তারা বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না এবং আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার আবেদন করে। পরবর্তীতে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার স্থগিতের ঘোষণাও দেয়।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী দিনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদদেশের। গ্রুপ পর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচগুলোও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা, আর নেপালের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইয়ে।

২৯ এপ্রিল, ২০২৬ ২০:৩৩
বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। এই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশের সিরিজ হার এড়ানো নিশ্চিত হয়েছে। পরের ম্যাচে হারলেও সিরিজ ড্র হবে, আর জিতলে শিরোপা ঘরে তুলবে স্বাগতিকরা।
বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় দুপুর ২টায়। এর আগে দুপুর দেড়টায় টসের নির্ধারিত সময় ছিল। কিন্তু বৃষ্টির জন্য কিছুই হয়নি। শেষ পর্যন্ত বিকাল সোয়া চারটার দিকে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
গতকাল থেকেই চট্টগ্রামসহ দেশের অধিকাংশ অঞ্চলেই প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তা আজও অব্যহত আছে। তাই আগে থেকেই শঙ্কা ছিল আজকের ম্যাচ মাঠে গড়ানো নিয়ে। সেই শঙ্কাই সত্যি হয়েছে।
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ফলে সিরিজে ১-০তে এগিয়ে আছে টাইগাররা।

২৮ এপ্রিল, ২০২৬ ২০:২৫
সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। জাকার্তায় এই জয়ের মাধ্যমে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) জাকার্তায় খেলাটি অনুষ্ঠিত হয়।
এদিকে আন্তর্জাতিক হকিতে নিজেদের অভিষেক আসরে একের পর এক ইতিহাস তৈরি করে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালে দুর্দান্ত খেলেছেন তারা।
আইরিন আক্তার রিয়া বাংলাদেশের অন্যতম একজন খেলোয়াড়। আজ এই ফরোয়ার্ড হ্যাটট্রিক করে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন। খেলা শুরুর আট মিনিটে রিয়ার গোলে লিড নেয় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করে ১২ মিনিটে সমতায় ফেরে সিঙ্গাপুর।
১-১ গোলে সমতা চলতে থাকে ৫৬ মিনিট পর্যন্ত। ৫৭ মিনিটে দ্বিতীয়বার বাংলাদেশকে এগিয়ে দেন রিয়া। পরের মিনিটে আরেকটি গোল করেন তিনি। তার হ্যাটট্রিক পূরণের মাধ্যমে বাংলাদেশের জয়ও নিশ্চিত হয়ে যায়।

২৮ এপ্রিল, ২০২৬ ১৮:৪৬
শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে সিরিজ হারার পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সিলেটে মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রথম ম্যাচে সফরকারীদের কাছে ২৫ রানে হারে বাংলাদেশ।
সিলেটে শ্রীলঙ্কার দেওয়া ১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। ৩ ওভার ৩ বলেই ৩৯ রান করে ফেলেছিলেন জুয়াইরা ফেরদৌস ও দিলারা আক্তার। তবে এরপরই শুরু হয় ইউকেট পতন। ৪৪ রানের মধ্যে এই দুই ওপেনারের পাশাপাশি বিদায় নেন শারমিন আক্তার সুপ্তা ও অধিনায়ক জ্যোতিও।
১৪ বলে ২৩ রান করে আউট হন দিলারা। জুয়াইরার ব্যাট থেকে আসে ১৬ (১২ বলে) রান। তবে তিন ও চারে নামা শারমিন আর জ্যোতি যথাক্রমে ১ ও ০ রানে আউট হন। তৃতীয় উইকেটে বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করেন সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার। তবে তাদের ধীরগতির ব্যাটিং জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। ২৬ বলে ১৬ রান করে আউট হন সোবহানা। শেষদিকে চালিয়ে খেলা স্বর্ণা ৪৫ বলে ৬০ রান করে রান আউট হন। তবে শেষ দিকে রাবেয়া খান (৭ বলে ৬) ও সুলতানা খাতুনরা (১০ বলে ৫) বলের সমান রানও করতে পারেননি।
এর আগে ইমেশা দুলানি ও হারশিতা সামারাবিক্রামার ফিফটিতে ১৬১ রানের লড়াকু পুঁজি পায় লঙ্কানরা। দুলানি ৪০ বলে ৫৫ ও হারশিতা ৩৫ বলে ৬১ রান করেন। বাংলাদেশের হয়ে দুইটি উইকেট নেন সুলতানা।
বরিশাল টাইমস

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.