সিরাজগঞ্জের শাহজাদপুরে গত তিন দিন ধরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছে এইসএসসি পরীক্ষার্থী। শাহজাদপুর সরকারি কলেজের ব্যাবসা শাখার এইসএসসি পরীক্ষার্থী আয়শা ইসলাম উর্মি গত রোববার দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের প্রেমিক রাজের বাড়িতে অবস্থান নিলে কৌশলে রাজ ও তার পরিবারের রোকজন লাপাত্তা হয়ে যায়।
এদিকে অনশনের তিন দিন পার হলেও প্রেমিক রাজ লাপাত্তা থাকায় বিষয়টি সুরাহা করতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম। ভুক্তভোগী শিক্ষার্থী আয়শা ইসলাম উর্মি জানান, রাউতরা গ্রামের হিরুর ছেলে রাজ তার সহপাঠী হওয়ার সুবাদে গত দেড় বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রেমের সম্পর্কের একপর্যায়ে তারা এক বছর আগে স্থানীয় একটি রেস্টুরেন্টে বন্ধু-বান্ধবের উপস্থিতিতে স্ট্যাম্পে স্বাক্ষর করে বিয়ে করেন। সেই বিয়ের মাধ্যমেই তারা একাধিকবার শারিরিক সম্পর্কে জড়ান। এ সম্পর্ক চলাকালে আয়শা অন্তঃসত্ত্বা হলে দুজনের সম্মতিতেই স্থানীয় একটি ক্লিনিকে গিয়ে গর্ভপাত করান।
পরে দুই পরিবারের সম্মতিতে সংসার শুরুর কথা থাকলেও রাজ নানাভাবে টালবাহানা করতে থাকে। বিষয়টি বুঝতে পেরে আয়শা চাপ দিলে রাজ তাদের বিয়েকে অস্বীকার করে আয়শাকে অন্য কাউকে বিয়ে করতে বলে।
এদিকে আয়শা-রাজের নাটকীয় বিয়ে এবং প্রেম কাহিনি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মুখে মুখে রটে যাওয়ায় নিরুপায় আয়শা চলমান এইসএসসি পরীক্ষা শেষ করেই স্ত্রীর স্বীকৃতির দাবিতে রাজের বাড়িতে অনশন শুরু করে।
স্থানীয় ইউপি সদস্য জানান, স্ত্রীর স্বীকৃতি চেয়ে মেয়েটি অনশন করছে। প্রেমিক রাজ লাপাত্তা থাকায় আপাতত কিছু করাও সম্ভব হচ্ছে না। মেয়েটির নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পোতাজিয়া ইউনিয়ন বিটে দায়িত্বরত শাহজাদপুর থানার এসআই এরশাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জটিল আকার ধারণ করা বিষয়টি স্থানীয় সমাজসেবা অফিসকে জানানো হয়েছে। তারাই প্রয়োজনীয় ব্যাবস্থা নেবে।

১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৯
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার পর তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফরিদপুরের ভাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হন। তবে হামলার সময় তিনি কী অবস্থায় ছিলেন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং হামলায় আর কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হলে ওই পথে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

১৭ নভেম্বর, ২০২৬ ২১:১০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার পাটগাতি চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, টায়ার জ্বালানো ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি পিকআপ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় ১৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর ১৫ নভেম্বর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ মামলার বাদী এসআই মোসলেম আলী হামলার শিকার হয়ে আহত হন। একই দিন গোপালগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের শাখায়ও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরবর্তী সময়ে জেলায় বিজিবি মোতায়েন করা হয়। ১৭ নভেম্বর নাশকতার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে যুবলীগের তিন নেতাকর্মীকেও গ্রেপ্তারের তথ্য জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় এসব ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তারা থানার ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) এলাকায় উত্তেজনা চলছিল। ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

১৭ নভেম্বর, ২০২৬ ১৮:৩৫
বিরিয়ানি, তেহারি, মোরগপোলাও ও কাচ্চিকে আকর্ষণীয় করতে কাপড়ে ব্যবহারের রং মেশানোর অভিযোগে একটি খাবারের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া খাবার তৈরিতে নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুমিল্লা নগরের চকবাজার ও তেলিকোনা এলাকায় অভিযান চালিয়ে নিউ হাজী বিরিয়ানি হাউজকে এ জরিমানা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির রান্নাঘর ও খাবার তৈরির কার্যক্রম পরিদর্শন করেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় খাবারে কাপড়ে ব্যবহারের রং মেশানোর পাশাপাশি নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে খাদ্যসামগ্রী তৈরির পরিবেশও অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করা হয়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন অংশ নেন।
সহকারী পরিচালক কাউছার মিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

০১ জুলাই, ২০২৫ ১৭:২৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে গত তিন দিন ধরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছে এইসএসসি পরীক্ষার্থী। শাহজাদপুর সরকারি কলেজের ব্যাবসা শাখার এইসএসসি পরীক্ষার্থী আয়শা ইসলাম উর্মি গত রোববার দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের প্রেমিক রাজের বাড়িতে অবস্থান নিলে কৌশলে রাজ ও তার পরিবারের রোকজন লাপাত্তা হয়ে যায়।
এদিকে অনশনের তিন দিন পার হলেও প্রেমিক রাজ লাপাত্তা থাকায় বিষয়টি সুরাহা করতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম। ভুক্তভোগী শিক্ষার্থী আয়শা ইসলাম উর্মি জানান, রাউতরা গ্রামের হিরুর ছেলে রাজ তার সহপাঠী হওয়ার সুবাদে গত দেড় বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রেমের সম্পর্কের একপর্যায়ে তারা এক বছর আগে স্থানীয় একটি রেস্টুরেন্টে বন্ধু-বান্ধবের উপস্থিতিতে স্ট্যাম্পে স্বাক্ষর করে বিয়ে করেন। সেই বিয়ের মাধ্যমেই তারা একাধিকবার শারিরিক সম্পর্কে জড়ান। এ সম্পর্ক চলাকালে আয়শা অন্তঃসত্ত্বা হলে দুজনের সম্মতিতেই স্থানীয় একটি ক্লিনিকে গিয়ে গর্ভপাত করান।
পরে দুই পরিবারের সম্মতিতে সংসার শুরুর কথা থাকলেও রাজ নানাভাবে টালবাহানা করতে থাকে। বিষয়টি বুঝতে পেরে আয়শা চাপ দিলে রাজ তাদের বিয়েকে অস্বীকার করে আয়শাকে অন্য কাউকে বিয়ে করতে বলে।
এদিকে আয়শা-রাজের নাটকীয় বিয়ে এবং প্রেম কাহিনি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মুখে মুখে রটে যাওয়ায় নিরুপায় আয়শা চলমান এইসএসসি পরীক্ষা শেষ করেই স্ত্রীর স্বীকৃতির দাবিতে রাজের বাড়িতে অনশন শুরু করে।
স্থানীয় ইউপি সদস্য জানান, স্ত্রীর স্বীকৃতি চেয়ে মেয়েটি অনশন করছে। প্রেমিক রাজ লাপাত্তা থাকায় আপাতত কিছু করাও সম্ভব হচ্ছে না। মেয়েটির নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পোতাজিয়া ইউনিয়ন বিটে দায়িত্বরত শাহজাদপুর থানার এসআই এরশাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জটিল আকার ধারণ করা বিষয়টি স্থানীয় সমাজসেবা অফিসকে জানানো হয়েছে। তারাই প্রয়োজনীয় ব্যাবস্থা নেবে।
১৯ নভেম্বর, ২০২৬ ০১:১৮
১৯ নভেম্বর, ২০২৬ ০১:০৯
১৯ নভেম্বর, ২০২৬ ০১:০৭
১৮ নভেম্বর, ২০২৬ ২৩:২৫