২০২৬ সালটা বিশ্বকাপের বছর। তবে বিশ্বকাপের আগে নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে ফিফা। এর নাম ‘ফিফা সিরিজ’। আগামী বছর মার্চ ও এপ্রিল মাসের উইন্ডোয় এই টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে জানিয়েছে ফিফা।
এই টুর্নামেন্টে আন্তর্জাতিক বিরতির সময় বিভিন্ন মহাদেশের জাতীয় দল একে অন্যের বিপক্ষে খেলবে। এই সিরিজের উদ্দেশ্য দলগুলোকে নতুন অভিজ্ঞতা দেওয়া এবং মহাদেশের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তৈরি করা। ২০২৪ সালের পাইলট প্রোগ্রাম সফল হওয়ার পর এবার প্রথমবার বড় পরিসরে এই আয়োজন হচ্ছে।
ফিফা জানায়, এবার আরও বেশি আয়োজক দেশ এবং আরও বেশি দল অংশ নেবে। প্রথমবার নারীদের জন্যও আলাদা সংস্করণ থাকবে। এই বড় ফরম্যাটের লক্ষ্য আন্তর্জাতিক ফুটবলে সমতা আনা এবং খেলার মান বাড়ানো। ২০২৩ থেকে ২০২৭ সালের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই পরিকল্পনার মধ্যেই রয়েছে এই উদ্যোগ।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফিফা সিরিজ খেলোয়াড়, কোচ এবং সমর্থকদের উন্নতির সুযোগ করে দেবে। এই আয়োজন ফুটবলের সর্বজনীনতা এবং বৈচিত্র্যকে সামনে আনবে। ২০২৬ সালের সিরিজ পুরুষ ও নারী—দুই পর্যায়ের ফুটবলেরই উন্নতি আরও বাড়াবে।’
তিনি বলেন, ‘প্রতিযোগিতার মাধ্যমে দেশগুলোকে যুক্ত করা আমাদের লক্ষ্য। স্থানীয় দল ও সমর্থকদের বিশ্বমঞ্চের সঙ্গে যুক্ত করাই এই সিরিজের উদ্দেশ্য।’
ফিফা সিরিজ ২০২৬ এর আয়োজন করবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা এবং উজবেকিস্তান। আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। নারীদের সিরিজ শুরু হবে ব্রাজিল, কোট দি আইভরি এবং থাইল্যান্ডে।
প্রতিটি গ্রুপে বিভিন্ন মহাদেশের দল একসঙ্গে খেলবে। ম্যাচগুলো হবে প্রীতি ম্যাচের মতো। এতে দলগুলো নতুন খেলার ধরণ, নতুন কৌশল এবং নতুন প্রতিপক্ষের সঙ্গে খেলার অভিজ্ঞতা পাবে।
মাঠের বাইরে এই সিরিজ বিভিন্ন দেশকে আরও সুযোগ দেবে। নতুন বাজারে তাদের ফুটবল পরিচিতি বাড়বে। ফুটবল সংস্কৃতি বিনিময় হবে। এক দেশের দল আরেক দেশের খেলার ধরন থেকে শিখবে। মূলত এই উদ্দেশ্য নিয়েই টুর্নামেন্টটি আয়োজনের ঘোষণা দিয়েছে ফিফা।

৩১ আগস্ট, ২০২৬ ২১:৪১
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসর নিলেন মহাতারকা লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক মঞ্চকে বিদায়ের ঘোষণা দিলেন তিনি।

২৩ আগস্ট, ২০২৬ ১২:২২
আরও একবার জালের দেখা পেলেন লিওনেল মেসি। তবুও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে ঘরের মাঠ নিউ স্টেডিয়ামে টরন্টো এফসির কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে বেকহ্যামদের দল। এই নিয়ে লিগে টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখলো না মিয়ামি।
বিশ্বকাপ বিরতি কাটিয়ে ফেরার পর মিয়ামির ফর্ম গ্রাফ নিম্নমুখী। ২২ জুলাই থেকে ৯ টি ম্যাচ খেলে ৩ জয়ের বিপরীতে ড্র দুটি, পরাজয় ৪টি। টানা দুই পরাজয়ে লিগস কাপ থেকে বিদায় হয়েছে তাদের।
এমএলএসের ৬ ম্যাচে শনিবারের পরাজয় তাদের দ্বিতীয়। সব মিলিয়ে ৮ আগস্ট থেকে চতুর্থ পরাজয় এটি। এতে এমএলএসের দ্বিতীয় স্হানে থাকলেও ২১ ম্যাচে পয়েন্ট দাড়িয়েছে ৩৯, যা ন্যাশভিলের চেয়ে পয়েন্ট কম।
শনিবার ম্যাচের প্রথমার্ধে অবশ্য রক্ষণভাগ সামলে রেখেছিল স্বাগতিকরা। ফলে কোনো দলই জালের দেখা না পাওয়ায় ০-০ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয় রাউন্ডে ম্যাচের চিত্র বদলে যায়। দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে ম্যাচের ৫৯ মিনিটে প্রথম গোল করে টরন্টোকে এগিয়ে দেন জোশ সার্জেন্ট। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ৬২ মিনিটে ডেরেক ইতিয়েন জুনিয়রের গোল মিয়ামিকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
ম্যাচের শেষভাগে এসে ৮২ মিনিটে গোল পান মেসি। এটি বিশ্বকাপ পরবর্তী ক্লাব ফুটবলে মেসির পঞ্চম গোল। তবে মেসির এই গোলটি কেবল ব্যবধানই কমিয়েছে, দলের হার এড়াতে পারেনি।
এই হারে শিরোপার দৌড়ে আরও পিছিয়ে গেল মিয়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২১ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষে থাকা ন্যাশভিল।

০৮ আগস্ট, ২০২৬ ১৯:৪৯
মালয়েশিয়াকে মাত্র ৬৯ রানে গুঁড়িয়ে দিয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল এইচপি দল।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরারের ঝড়ো ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও মাঝের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে এইচপি। শেষ দিকে অধিনায়ক এস এম মেহেরব হোসেনের আগ্রাসী ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।
জাওয়াদ ১৮ বলে ২৮ রানের ঝলমলে ইনিংস খেলেন। এরপর আরিফুল ইসলাম ১২ বলে ১৫ রান করেন। ১২ বলে ১৪ রান করেন সাব্বির। ২৬ বলে ৩২ রান করেন সাকলাইন। শেষ দিকে মেহেরব ২২ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলে শেষ ওভারের আগেই ফেরেন এইচপি অধিনায়ক। মালয়েশিয়ার হয়ে বিজয় উনি নেন ৩ উইকেট।
জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই নাজমুল সাকিবকে বোল্ড করে ফেরান আবু হায়দার রনি। এরপর আসলাম খান বিন মালিকও ৫ বলে কোনো রান না করে ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা।
তিন নম্বরে নেমে কিছুটা প্রতিরোধ গড়েন আহমেদ আকীল ওয়াহিদ। ২৫ বলে ২৯ রান করেন তিনি। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় মালয়েশিয়ার রান তোলার গতি থেমে যায়। ১০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল মাত্র ৪২ রান।
এরপর মোহাম্মদ আমির আজিম ও বিজয় উনি কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। বিজয় ১৫ বলে ১৪ রান করে আবদুল গাফফার সাকলাইনের শিকার হন। আর আমির আজিম ২২ বলে ১৫ রান করে ফেরেন মোহাম্মদ রুবেল হাসানের বলে। ৬৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় মালয়েশিয়া। শেষ পর্যন্ত ১৬ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয় তারা। ফলে ৮৯ রানের বড় জয় পায় বাংলাদেশ এইচপি।
সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী ১০ আগস্ট, সোমবার, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

২২ নভেম্বর, ২০২৫ ১১:৪১
২০২৬ সালটা বিশ্বকাপের বছর। তবে বিশ্বকাপের আগে নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে ফিফা। এর নাম ‘ফিফা সিরিজ’। আগামী বছর মার্চ ও এপ্রিল মাসের উইন্ডোয় এই টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে জানিয়েছে ফিফা।
এই টুর্নামেন্টে আন্তর্জাতিক বিরতির সময় বিভিন্ন মহাদেশের জাতীয় দল একে অন্যের বিপক্ষে খেলবে। এই সিরিজের উদ্দেশ্য দলগুলোকে নতুন অভিজ্ঞতা দেওয়া এবং মহাদেশের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তৈরি করা। ২০২৪ সালের পাইলট প্রোগ্রাম সফল হওয়ার পর এবার প্রথমবার বড় পরিসরে এই আয়োজন হচ্ছে।
ফিফা জানায়, এবার আরও বেশি আয়োজক দেশ এবং আরও বেশি দল অংশ নেবে। প্রথমবার নারীদের জন্যও আলাদা সংস্করণ থাকবে। এই বড় ফরম্যাটের লক্ষ্য আন্তর্জাতিক ফুটবলে সমতা আনা এবং খেলার মান বাড়ানো। ২০২৩ থেকে ২০২৭ সালের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই পরিকল্পনার মধ্যেই রয়েছে এই উদ্যোগ।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফিফা সিরিজ খেলোয়াড়, কোচ এবং সমর্থকদের উন্নতির সুযোগ করে দেবে। এই আয়োজন ফুটবলের সর্বজনীনতা এবং বৈচিত্র্যকে সামনে আনবে। ২০২৬ সালের সিরিজ পুরুষ ও নারী—দুই পর্যায়ের ফুটবলেরই উন্নতি আরও বাড়াবে।’
তিনি বলেন, ‘প্রতিযোগিতার মাধ্যমে দেশগুলোকে যুক্ত করা আমাদের লক্ষ্য। স্থানীয় দল ও সমর্থকদের বিশ্বমঞ্চের সঙ্গে যুক্ত করাই এই সিরিজের উদ্দেশ্য।’
ফিফা সিরিজ ২০২৬ এর আয়োজন করবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা এবং উজবেকিস্তান। আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। নারীদের সিরিজ শুরু হবে ব্রাজিল, কোট দি আইভরি এবং থাইল্যান্ডে।
প্রতিটি গ্রুপে বিভিন্ন মহাদেশের দল একসঙ্গে খেলবে। ম্যাচগুলো হবে প্রীতি ম্যাচের মতো। এতে দলগুলো নতুন খেলার ধরণ, নতুন কৌশল এবং নতুন প্রতিপক্ষের সঙ্গে খেলার অভিজ্ঞতা পাবে।
মাঠের বাইরে এই সিরিজ বিভিন্ন দেশকে আরও সুযোগ দেবে। নতুন বাজারে তাদের ফুটবল পরিচিতি বাড়বে। ফুটবল সংস্কৃতি বিনিময় হবে। এক দেশের দল আরেক দেশের খেলার ধরন থেকে শিখবে। মূলত এই উদ্দেশ্য নিয়েই টুর্নামেন্টটি আয়োজনের ঘোষণা দিয়েছে ফিফা।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৪
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৪
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৬