রাজধানীতে চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে। জানা গেছে, সেদিনই পুলিশ যুবদল নেতা মঈনসহ দুজনকে আটক করেছে।
নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসা করতেন।
এই হত্যাকাণ্ডের ভিডিও এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, ব্যবসায়ীর পরনের কাপড় খুলে নিয়ে তাকে নির্মমভাবে মাথায় পাথর মেরে হত্যা করে অভিযুক্তরা।
নিহত সোহাগের বন্ধু মামুন বলেন, ২/৩ মাস ধরে মঈন প্রতি মাসে চাঁদা দাবি করত সোহাগের কাছে। সোহাগ টাকা দিতে অস্বীকৃতি জানালে কিছুদিন আগে দোকানের সামনে এসে তাকে ‘দেখে নেওয়া’র হুমকি দিয়ে চলে যায়। বুধবার সন্ধ্যায় সোহাগকে একা পেয়ে মঈনসহ ৪-৫ জন মিলে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে। নির্যাতনের সময় তারা তার পরনের পোশাকও খুলে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা কেউ ভয়ে এগিয়ে যেতে পারিনি। কারণ মঈন যুবদলের চকবাজার থানার সাধারণ সম্পাদক প্রার্থী। তার বিরুদ্ধে মিটফোর্ড হাসপাতালের ফুটপাত ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। এমনকি হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগেও মোটা অঙ্কের ঘুস বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
লালবাগ থানা ছাত্রদলের সদস্যসচিব রাব্বি সাংবাদিকদের জানান, তিনি মঈনকে চিনেন। মঈন যুবদলের সক্রিয় কর্মী। দীর্ঘদিন ধরে চকবাজার থানায় যুবদলের কোনো কমিটি নেই। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মঈন এ ধরনের কর্মকাণ্ড করতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ঘটনার পর পুলিশ মঈন এবং জনি নামে দুজনকে আটক করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

১৯ নভেম্বর, ২০২৬ ০১:১৮
খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে বরিশালগামী বাস চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে পদ্মা সেতু হয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন রুটেও বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে এসব গন্তব্যে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই খুলনার বাস টার্মিনাল ও বিভিন্ন কাউন্টারে গিয়ে বাস না পেয়ে বিপাকে পড়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে বাস চলাচলে বাধা সৃষ্টি, কয়েকটি বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাস মালিক সমিতি।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, আজ দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহনমালিকেরা বেলা দেড়টার পর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, গোপালগঞ্জের ওপর দিয়ে পদ্মা বহুমুখী সেতু হয়ে চলাচলকারী খুলনা-ঢাকা রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে। খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে কাশিয়ানি দিয়ে পদ্মা সেতু হয়ে চলাচলকারী বাসও বন্ধ রাখা হয়েছে। তবে আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল করছে। নিরাপত্তার অভাবে এ সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তিনি।

১৯ নভেম্বর, ২০২৬ ০১:০৯
চট্টগ্রামে একের পর এক অগ্নিসংযোগ, হামলা ও পুলিশের তল্লাশিকে ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এরই মধ্যে এবার পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার বাড়িটিতে এ ঘটনা ঘটে। এতে বাড়িটির নিচতলায় আগুন জ্বলে ওঠে।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ড. ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর সামনে এসেছে। চট্টগ্রামের মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। দেশের বিভিন্ন এলাকায় এসব ঘটনার পর এবার সরাসরি পেট্রলবোমার নিশানায় এলো সাবেক প্রধান উপদেষ্টার বাসভবন।
কালের কণ্ঠের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, পাঁচলাইশ আবাসিক এলাকার বাড়িটির নিচতলায় আগুন জ্বলছে। রিকশায় যাওয়ার সময় এক পথচারী ঘটনাটি ভিডিও ধারণ করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কালের কণ্ঠকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’
তবে কারা পেট্রলবোমা নিক্ষেপ করেছে, কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে একই রাতে চট্টগ্রামের রাজনীতিতে আরেকটি ঘটনা আলোচনায় আসে। রাত ১০টার দিকে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের আন্দরকিল্লার বাসায় তল্লাশি চালায় পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির বলেন, আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালানো হয়েছে। তবে তাকে সেখানে পাওয়া যায়নি।
একই রাতে একদিকে সাবেক প্রধান উপদেষ্টার বাসভবনে পেট্রলবোমা নিক্ষেপ, অন্যদিকে সাবেক মেয়রের বাসায় পুলিশের তল্লাশি—চট্টগ্রামের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
তবে এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। হামলার পেছনের উদ্দেশ্য, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনাগুলোর সঙ্গে এর সম্পর্ক তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছে।

১৯ নভেম্বর, ২০২৬ ০১:০৭
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাকে আটক করা হয় বলে মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া গোলাম রব্বানী শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য। এ ছাড়া তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে নবোদয় হাউজিংয়ের ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় শামীমকে গ্রেপ্তারের পাশাপাশি তার কাছ থেকে ১৪ বোতল ‘কফ সিরাপ’ এবং এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
পুলিশের প্রাথমিক তদন্তের বরাতে আরও জানানো হয়েছে, গোলাম রব্বানী শামীম মোবাইল ফোনের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং দলটির ঝটিকা মিছিল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যেই তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে পুলিশ উল্লেখ করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

১১ জুলাই, ২০২৫ ১৮:০৭

১৮ নভেম্বর, ২০২৬ ২৩:২৫