ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরে তিনটি সংসদীয় আসনের দুটিতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং অন্যটিতে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থীর বিজয় হয়েছে।
জানা গেছে, পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভাণ্ডারিয়া) আসনে বিএনপির আহম্মদ সোহেল মন্জুর এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থীর রুহুল আমিন দুলাল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পিরোজপুর-১ আসনে মাত্র দুইজন প্রার্থী একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বেসরকারিভাবে পাওয়া ফলাফল সূত্রে জানা গেছে, এখানে মোট কেন্দ্র ১৬৭টি। এ আসনের দাঁড়িপাল্লা মার্কায় মাসুদ সাঈদী পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮২৮টি ভোট তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৫৫টি ভোট।
পিরোজপুর-২ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বীয় ছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর এবং জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম সাঈদী।
বেসরকারিভাবে পাওয়া ফলাফল সূত্রে জানা গেছে, এখানে মোট কেন্দ্র ১৬৬টি। এতে বিজয়ী ধানের শীষের আহম্মেদ সোহেল মঞ্জুর পেয়েছেন ১ লাখ ৫ হাজার ১৮৫টি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বিতা জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।
পিরোজপুর-৩ আসনে ১৬৭টি কেন্দ্রে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. রুহুল আমীন দুলাল এবং ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী শামীম হামিদী।
বেসরকারিভাবে পাওয়া ফলাফল সূত্রে জানা, ধানের শীষ প্রতীক নিয়ে মো. রুহুল আমীন দুলাল পেয়েছেন ৬৩ হাজার ১৩২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার প্রার্থী পেয়েছেন ৩৫ হাজার ৬২৩ ভোট। এতে ২৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছে ধানের শীষ।
এর আগে, আজ সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর, ২০২৬ ০৯:৪৭
পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন মো. সিয়াম নামে এক বাসহেলপার। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সিয়াম বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা। তিনি বরিশাল মালিক সমিতির ‘বাহক’ পরিবহনের একটি বাসের হেলপার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাস দাঁড় করানো ছিল। বুধবার ভোররাত আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাহক পরিবহনের ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার সিয়াম। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি আর বাস থেকে বের হতে পারেননি।
বাসে আগুন জ্বলতে দেখে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে নিরাপদে সরিয়ে নেন। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন নেভানোর পর বাহক পরিবহনের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে চারটি দোকানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
একই রাতে পৃথক স্থানে অগ্নিসংযোগের এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

১০ নভেম্বর, ২০২৬ ১৫:৫২
পিরোজপুর সদর উপজেলার ঝাউতলা সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এক যুগের বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় সেতুটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। ঝুঁকি নিয়ে কাঠ ও গাছের গুঁড়ি বিছিয়ে কোনোরকমে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। এতে চরম দুর্ভোগে পড়েছেন ১২টি গ্রামের প্রায় ১৬ হাজার মানুষ।
স্থানীয় বাসিন্দা শাহে আলম বাড়ি মেরামতের জন্য বালু কিনেছিলেন। বাড়িতে বালু পৌঁছে দিতে ভ্যানও ভাড়া করেন। কিন্তু ঝাউতলা সেতুর কাছে এসে আটকে যায় ভ্যান। ভাঙাচোরা সেতু দিয়ে ভ্যান পার করা সম্ভব না হওয়ায় সেখানেই নামাতে হয় বালুর বস্তাগুলো। পরে শ্রমিক দিয়ে একেকটি বস্তা সেতুর অন্য পাশে নিয়ে যেতে হয় তাঁকে।
গত ৩০ অক্টোবর ঝাউতলা বাজার এলাকায় কথা হয় শাহে আলমের সঙ্গে। তিনি বলেন, ‘কী আর করমু, আমাগো দুর্ভোগের শ্যাষ নাই। এইভাবে সব মালামাল নেওন যে কত কষ্টের, হেইডা আমরাই বুঝি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ঝাউতলা এলাকায় সেতুটির অবস্থান। প্রায় ৩০ বছর আগে নির্মিত ৪৫ মিটার দীর্ঘ ও ২ দশমিক ৫৯ মিটার প্রস্থের সেতুটি এক যুগের বেশি সময় ধরে সংস্কার করা হয়নি।
সেতুটির পশ্চিম পাশে উত্তর শংকরপাশা এবং পূর্ব পাশে বাঁশবাড়িয়া, দক্ষিণ শংকরপাশা, কালিকাঠী, পাঙ্গাসিয়া, চিথলিয়া, দক্ষিণ গাজীপুর, রাইনখালী, বাদোখালী, বাদুরা, হরিণা ও হরিণা গাজীপুর গ্রাম অবস্থিত। এসব গ্রামের বাসিন্দাদের উপজেলা শহরে যাতায়াতের অন্যতম পথ এটি।
সেতুর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। কোথাও ভাঙা অংশে সুপারিগাছের গুঁড়ি ও কাঠের টুকরা বসানো হয়েছে। আবার কোথাও স্ল্যাব ভেঙে বেরিয়ে আছে লোহার রড। সেতুর ওপর দিয়ে কেউ হাঁটলেই ঝনঝন শব্দ হয়, কেঁপে ওঠে পুরো কাঠামো। স্থানীয় লোকজন নিজেরাই কাঠ বিছিয়ে চলাচলের ব্যবস্থা করেছেন।
সেতুর বেহাল অবস্থার কারণে কোনো যানবাহনই এখন আর স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। আগে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান, রিকশা, টেম্পো, মোটরসাইকেল ও সাইকেল চলাচল করলেও এখন পায়ে হেঁটে পার হওয়াও ঝুঁকিপূর্ণ।
স্থানীয় অটোরিকশাচালক শামীম বলেন, ‘ভাঙা ব্রিজের কারণে গাড়ি নিয়ে ওই পাড়ে যাইতে পারি না।’
সেতু ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দা ফারজানা আক্তার জানান, তাঁর বড় মেয়ে সেতুর ওপারে জি হায়দার মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। প্রতিদিন মেয়েকে নিয়ে ঝুঁকি নিয়েই সেতু পার হতে হয়। এ কারণে ছোট মেয়েকে সেতুর ওপারের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর পরিকল্পনা নেই তাঁর।
ফারজানা আক্তার বলেন, ‘আমার শাশুড়ির বয়স প্রায় ৯০ বছর। তাঁকে চিকিৎসকের কাছে নিতে হলে অটোরিকশা থেকে নামিয়ে কোলে করে সেতু পার করতে হয়। এরপর আবার অন্য পাশে গিয়ে অটোরিকশা নিতে হয়। এভাবেই আমাদের জীবন চলছে।’
এদিকে সেতুর এক থেকে তিন কিলোমিটারের মধ্যে রয়েছে হরিণা আবদুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়, হরিণা গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাইতুল হুদা দাখিল মাদ্রাসা। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন সেতুটি ব্যবহার করে যাতায়াত করে।
সেতুটি সংস্কার না হওয়ায় কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল পরিবহনেও বাড়তি খরচ ও সময় লাগছে। স্থানীয় বাসিন্দাদের উপজেলা শহরে যেতে প্রায় পাঁচ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে চলাচল করতে হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পিরোজপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মজিবুর রহমান বলেন, ঝাউতলা সেতুটি সংস্কারের জন্য ইতিমধ্যে ঢাকায় প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন হলে সেতুর সংস্কারকাজ করা হবে।

০১ নভেম্বর, ২০২৬ ০২:২৩
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর দাফনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও বিতর্কের রেশ এখনো কাটেনি পরিবারের সদস্যদের মধ্যে। দাফনের সময়কার পরিস্থিতি থেকে তৈরি হওয়া মানসিক আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না স্বজনেরা। নিরাপত্তার আশঙ্কায় দিনের বেলায় বাড়িতে থাকলেও রাতে নিজ বাড়িতে থাকছেন না তাঁর মেয়ে শিমু ও বোন হেনা বেগম। তাঁরা রাত কাটাচ্ছেন একই গ্রামের আত্মীয়স্বজনের বাড়িতে।
শনিবার (৩১ অক্টোবর) রাতে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে মানিক পশারীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
মানিক পশারীর মেয়ে শিমু জানান, বাবাকে দাফনের পর তিনি মায়ের সঙ্গে গোপালগঞ্জে চলে গিয়েছিলেন। গত বৃহস্পতিবার চিতলিয়া গ্রামের বাড়িতে ফিরে এসেছেন। তবে তাঁর মা মনোয়ারা বেগম এখনো গোপালগঞ্জে আরেক মেয়ের বাড়িতে অবস্থান করছেন।
শিমু বলেন, সরাসরি কেউ তাঁদের নতুন করে হুমকি দেয়নি। তবে বাবার দাফনের সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে তাঁরা মানসিকভাবে আতঙ্কিত। এ কারণে রাতে নিজ বাড়িতে না থেকে এক আত্মীয়ের বাড়িতে থাকছেন। তাঁর ফুফু হেনা বেগমও রাতে একই গ্রামের নিজের মেয়ে কিংবা ছেলের বাড়িতে অবস্থান করেন।
২০২৪ সালের আগস্টেও বাড়িতে আগুন
শিমু জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁদের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। এরপর নিরাপত্তার কারণে তিনি বাবা-মা, বোন ও ভগ্নিপতিকে নিয়ে গোপালগঞ্জে চলে যান। ঘটনার প্রায় তিন মাস পর থেকে মাঝেমধ্যে চিতলিয়ার বাড়িতে আসা শুরু করেন। কখনো একমাত্র ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন, আবার নিরাপত্তার কথা ভেবে ফিরে যেতেন গোপালগঞ্জে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় তাঁদের বসতভিটার পাশাপাশি ছোট দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে অবস্থান করছিলেন মানিক পশারী ও তাঁর পরিবারের সদস্যরা।
দাফন ঘিরে উত্তেজনা, কবর ভরাটের অভিযোগ
গত ২৪ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর মরদেহ পিরোজপুরের চিতলিয়া গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু দাফন ও রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জামায়াতে ইসলামীর কিছু নেতাকর্মী তাঁর দাফনে বাধা দেন। এমনকি আগে থেকে খুঁড়ে রাখা কবর মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়। এ সময় বিভিন্ন স্লোগান ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রথম আলোর প্রতিবেদনে স্থানীয় বাসিন্দাদের বরাতে বলা হয়েছে, দাফনের বিরোধিতা করে একটি মিছিল থেকেও আপত্তিকর স্লোগান দেওয়া হয়েছিল। নিরাপত্তার আশঙ্কায় জানাজার অপেক্ষায় থাকা অনেকেই সরে যান। তবে এসব অভিযোগের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে ভিন্ন বক্তব্যও এসেছে। জেলা জামায়াতের এক নেতা দাফনে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরে তিনটি সংসদীয় আসনের দুটিতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং অন্যটিতে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থীর বিজয় হয়েছে।
জানা গেছে, পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভাণ্ডারিয়া) আসনে বিএনপির আহম্মদ সোহেল মন্জুর এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থীর রুহুল আমিন দুলাল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পিরোজপুর-১ আসনে মাত্র দুইজন প্রার্থী একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বেসরকারিভাবে পাওয়া ফলাফল সূত্রে জানা গেছে, এখানে মোট কেন্দ্র ১৬৭টি। এ আসনের দাঁড়িপাল্লা মার্কায় মাসুদ সাঈদী পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮২৮টি ভোট তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৫৫টি ভোট।
পিরোজপুর-২ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বীয় ছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর এবং জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম সাঈদী।
বেসরকারিভাবে পাওয়া ফলাফল সূত্রে জানা গেছে, এখানে মোট কেন্দ্র ১৬৬টি। এতে বিজয়ী ধানের শীষের আহম্মেদ সোহেল মঞ্জুর পেয়েছেন ১ লাখ ৫ হাজার ১৮৫টি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বিতা জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।
পিরোজপুর-৩ আসনে ১৬৭টি কেন্দ্রে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. রুহুল আমীন দুলাল এবং ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী শামীম হামিদী।
বেসরকারিভাবে পাওয়া ফলাফল সূত্রে জানা, ধানের শীষ প্রতীক নিয়ে মো. রুহুল আমীন দুলাল পেয়েছেন ৬৩ হাজার ১৩২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার প্রার্থী পেয়েছেন ৩৫ হাজার ৬২৩ ভোট। এতে ২৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছে ধানের শীষ।
এর আগে, আজ সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর, ২০২৬ ০৯:৪৭
১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৯
১৭ নভেম্বর, ২০২৬ ২২:১৯
১৭ নভেম্বর, ২০২৬ ২১:৩৯