Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

৩০ এপ্রিল, ২০২৬ ১৩:৪৭
পিরোজপুরের মঠবাড়িয়ায় হাঁস আনতে গিয়ে বজ্রপাতে আয়েশা আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাঠ থেকে হাঁস আনতে গেলে বজ্রপাতের আঘাতে নিহত হন আয়েশা আক্তার। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মঠবাড়িয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে মঠবাড়িয়া সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামে মশিউর রহমান তালুকদারের ছেলে স্বাধীন তালুকদার (২২) মাঠে গরু আনতে গেলে নিখোঁজ হন। পরবর্তীতে মাঠে তার মৃতদেহ পাওয়া যায়। পরিবারের লোকজনের ধারণা, বজ্রপাতের কারণে স্বাধীন তালুকদারের ঘটনাস্থলে মৃত্যু হয়।
এ ছাড়াও উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের নবী হোসেনের ছেলে মোহাম্মদ হাসান (২৫) বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। তার সাথে থাকা সঙ্গী সোহেল জানান, বজ্রপাতের সময় তিনি নদীতে পড়ে যান। পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বরিশাল টাইমস
ছবি: সংগৃহীত

১৩ মে, ২০২৬ ১৮:৩২
পিরোজপুরের কদমতলা ইউনিয়নে কৃষকদের সহায়তায় ধান কাটা কর্মসূচি পালন করেছে কদমতলা ইউনিয়ন ছাত্রদল। টানা বৃষ্টি ও মাঠে পানি জমে যাওয়ায় পাকা ধান দ্রুত কাটতে হিমশিম খাচ্ছেন কৃষকরা।
শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক সময়মতো ধান কাটতে না পারায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কেটে সহযোগিতা করছে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৩ মে) সকালে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ, সাধারণ সম্পাদক নাজিম আহমেদ খানসহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ধান কাটা কর্মসূচিতে সহযোগিতা পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং ছাত্রদলের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান, এছাড়াও এলাকাবাসী এমন উদ্যোগের প্রশংসা করেন।
স্থানীয় কৃষক রফিক উদ্দিন বলেন, বেশ কয়েকদিন ধরে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম কিন্তু আজকে সকালে ছাত্রদলের কয়েকজন এসে ধান কাটায় সহযোগিতা করেছে। আমাদের কাছে বিষয়টা অনেক ভালো লেগেছে। ধান কেটে সহযোগিতা
করার মানসিকতার জন্য আমরা অনেক আনন্দিত। কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। টানা বৃষ্টিতে কদমতলা ইউনিয়নের অনেক ফসলি জমি পানিতে তলিয়ে গিয়েছে।
এ অবস্থায় ধান কাটার জন্য কোন শ্রমিক পাচ্ছে না স্থানীয় কৃষকেরা। কৃষকের এই দুর্ভোগ কমাতে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা পাশে দাঁড়িয়েছে। আজ সকালে কদমতলা ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে সহযোগিতা করে তাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছি।

১৩ মে, ২০২৬ ১৮:১১
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ৬ নং নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠি গ্রামের মো. মিরাজ শেখের দুই ছেলে আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুই শিশু মায়ের সঙ্গে দুই দিন আগে নানাবাড়িতে বেড়াতে আসে। বাড়ির পাশের নতুন খনন করা গভীর খালে বুধবার দুপুরে তারা নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল সিকদার জানান, ধারণা করা হচ্ছে একজন পানিতে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে গিয়ে ডুবে যায়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক স্নিগ্ধা মিত্র জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়।নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

১৩ মে, ২০২৬ ১৪:৪৭
পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের আলোচিত সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (সি.এ) মো. ইয়াসির আরাফাতকে বদলি করা হয়েছে। সোমবার (১১ মে) পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি কার্যকর করা হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, নাজিরপুর উপজেলা পরিষদে কর্মরত সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর মো. ইয়াসির আরাফাতকে জিয়ানগর উপজেলায় বদলি করা হয়েছে। একই সঙ্গে জিয়ানগর উপজেলা পরিষদে একই পদে কর্মরত শাহারিয়ারকে নাজিরপুর উপজেলায় পদায়ন করা হয়েছে।
এর আগে ইয়াসির আরাফাতের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে— সরকারি কাজে অনিয়ম, ফাইল গায়েবের অভিযোগ, নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাদ্য বরাদ্দে অনিয়ম, বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ সম্পন্ন না করেই প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে বিল উত্তোলনের অভিযোগ এবং বেনামে ঠিকাদারি পরিচালনার তথ্য।
এসব অভিযোগ নিয়ে টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে এ বদলির আদেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে এ বিষয়ে জানতে মো. ইয়াসির আরাফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।