০৪ মার্চ, ২০২৬ ২১:২২
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৬ সেশনের চার সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সালেহ মুহাম্মদ হাসিবুললাহ ও সাধারণ সম্পাদক হিসেবে তারিকুল ইসলাম।
বুধবার (৩ মার্চ) সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ'র সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এ কমিটি ঘোষণা করেন। এ ছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ মাসুম বিল্লাহ্ ও মুহাম্মাদ নুরুল আমিন।

০১ এপ্রিল, ২০২৬ ২০:০৫
বরিশালের বানারীপাড়া পৌর শহরের উত্তরপাড় ইউনিটির উদ্যোগে এলাকায় যেখানে-সেখানে ময়লা ফেলার প্রবণতা রোধে নেওয়া হয়েছে প্রশংসনীয় সামাজিক উদ্যোগ। স্থায়ী ডাস্টবিন স্থাপন ও নিয়মিত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে এলাকাবাসীর সহযোগিতায় ছয়টি নির্দিষ্ট স্থানে ডাস্টবিন বসানো হয়েছে। বুধবার
পহেলা মে, বাদ জোহর এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তাওহিদুল ইসলামের নেতৃত্বে ডাস্টবিনগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উত্তরপাড় ইউনিটির সদস্যরা—মোঃ রাব্বি সরদার, মোঃ সজিব, শাহাদাত হোসাইন, মাহমুদুল হাসান, মেহেদী মাসুদ মাসুম, নাইম মৃধাসহ আরও অনেকে।
এ বিষয়ে স্থানীয় মসজিদের ইমাম মোঃ নাজমুল হাসান জুয়েল বলেন, জনস্বাস্থ্য রক্ষা ও রোগজীবাণু থেকে মানুষকে বাঁচাতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণের অংশ এবং ঈমানী দায়িত্ব। পৌরসভার ১ নং ওয়ার্ড সংলগ্ন সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা এলাকার আংশিক অংশে এই কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতেও এলাকাবাসীর সহযোগিতায় এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে উত্তরপাড় ইউনিটি।

০১ এপ্রিল, ২০২৬ ১৮:৫০
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এ্যডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন মহানগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করনে গণমাধ্যম কর্মীদর সহযোগিতা চেয়েছেন।
সবার সহযোগীতা নিয়ে ঐতিহ্যবাহী একটি জনবান্ধব নগরীতে পরিণত করার লক্ষ্যে সম্ভব সবকিছু করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে, নগর ভবনকে দুর্নীতির রাহু গ্রাস থেকে মুক্ত করতে সম্ভব সব কিছু করার কথাও জানান নগর প্রশাসক।
বুধবার (১ মার্চ) দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় বরিশালের প্রথম নারী প্রশাসক শিরিন জানান, নগরবাসীর স্বার্থে তার এ স্বল্পতম কর্মকালে তিনি সব কিছু করার চেষ্টা করে যাবেন। এক্ষেত্রে তিনি নগরবাসীর পাশাপাশি গণমাধ্যমের সহযোগীতার ওপরও গুরুত্বারোপ করেন।
নগর প্রশাসক নগরীর বিভিন্ন সমস্যাসমুহ সম্পর্কে গণমাধ্যম কর্মীদের বক্তব্য শোনার পাশাপাশি নিজের অভিজ্ঞতাও বর্ণনা করে নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথাও জানান। নগর প্রশাসক বরিশাল প্রেসক্লাবে তার অতীত স্মৃতির কথা উল্লেখ করে এ প্রতিষ্ঠানের উন্নয়নে সম্ভব সবকিছু করার প্রত্যয় ব্যক্ত করেন।

০১ এপ্রিল, ২০২৬ ১৮:৩২
বরিশালের উজিরপুর উপজেলায় এক মাদ্রাসা ছাত্রের আকস্মিক মৃত্যুকে ঘিরে এলাকায় হাম (মিজলস) নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ ও চিকিৎসকদের প্রাথমিক বক্তব্য এটি স্বাভাবিক অসুস্থতাজনিত মৃত্যু হতে পারে।
উপজেলার ঐতিহ্যবাহী শিকারপুর বন্দরের নেছারিয়া নূরানী হাফেজি মাদ্রাসা, ইয়াতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের নাজেরা বিভাগের ছাত্র মোহাম্মদ ইয়াছিন আরাফাত (১২) ভোর রাতে জ্বর, খিচুনি ও বমিতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে মাদ্রাসার দায়িত্বপ্রাপ্তরা তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইদুল ইসলাম জানান, “০১ এপ্রিল সকাল প্রায় ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।
এটি হামজনিত কি না, তা নিশ্চিত হতে হলে ল্যাবরেটরিতে পরীক্ষা জরুরি।” একই সাথে তিনি আতঙ্কিত আতঙ্কিত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছেন।
মৃত ইয়াছিন আরাফাত উপজেলার ওটরা ইউনিয়নের ওটরা গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিনের পুত্র। তার মা প্রবাসে কর্মরত বলে জানা গেছে।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “সুরতহাল প্রতিবেদনে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।”
এদিকে, সন্তানের মৃত্যুতে শোকে ভেঙে পড়া পিতা ফরিদ উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে অসুস্থ হয়ে মারা গেছে। আমি তার লাশ বাড়িতে নিয়ে যেতে চাই।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে হাম রোগ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই দ্রুত প্রকৃত কারণ নির্ণয় ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

০১ এপ্রিল, ২০২৬ ২০:৪৪
০১ এপ্রিল, ২০২৬ ২০:৪০
০১ এপ্রিল, ২০২৬ ২০:৩২
০১ এপ্রিল, ২০২৬ ২০:০৫