১৪ মার্চ, ২০২৬ ১৪:১৩
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। শনিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।খবর দ্য গার্ডিয়ানের।
ফরাসি বার্তা সংস্থা এএফপিও জানায়, দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে।
লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রথমে সাওয়ানেহ শহরে এক হামলায় হিজবুল্লাহ এবং তাদের মিত্র সংগঠন আমাল মুভমেন্ট সংশ্লিষ্ট দুই প্যারামেডিক নিহত হন।
এরপর দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো হলে সেখানে ১২ জন চিকিৎসক, প্যারামেডিক ও নার্স নিহত হন। নিহতদের সঙ্গে সামরিক কোনো সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর দূতাবাসের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। স্থানীয় সময় শনিবার সকালে এই হামলা হয়।
দুই ইরাকি নিরাপত্তা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, ক্ষেপণাস্ত্রটি বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনে প্রবেশের পর সরাসরি দূতাবাস সীমানার ভেতরে গিয়ে পড়ে। গ্রিন জোন এলাকাটি ইরাকি সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন বিদেশি দূতাবাসের জন্য নির্ধারিত।
এ ছাড়া অন্য একটি নিরাপত্তা সূত্র এএফপিকে নিশ্চিত করেছে, একটি ড্রোন এই কূটনৈতিক মিশনকে লক্ষ্য করে হামলাটি চালায়। বাগদাদে ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার পরপরই এই পাল্টা হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, ইরাকের রাজধানীতে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এ ড্রোন হামলার ঘটনা ঘটে।
বরিশাল টাইমস
হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

১৪ মার্চ, ২০২৬ ১৩:২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১৩ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচিটি পরিচালনা করে ‘ডিপ্লোমেটিক সিকিউরিটি সার্ভিস’।
‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘এই ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের বিভিন্ন অংশের নেতৃত্ব দেন ও পরিচালনা করেন, যারা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়ন করেন।’
বিবৃতিতে আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ কয়েকজন নেতার ছবি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, তাদের অবস্থান বা কার্যক্রম সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদাতাকে আর্থিক পুরস্কার দেওয়া হতে পারে।
এ ছাড়া নিরাপত্তার স্বার্থে তথ্যদাতাকে পুনর্বাসনের সুযোগও দেওয়া হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র : রয়টার্স।

১২ মার্চ, ২০২৬ ১৫:৪৯
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে বাহরাইনের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) বাহরাইনের মোহাররক দ্বীপে অবস্থিত দেশটির যোগাযোগের কেন্দ্রবিন্দু এ বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালেও সেখান থেকে ধোঁয়া ওড়তে দেখা যায়। একই সময় কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।
এসব হামলায় উদ্বেগ বাড়ছে বিশ্বে। অর্থনীতিতে মন্দার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। ফলে যুদ্ধবিরতিতে আসতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ছে দিন দিন।
বাহরাইন কর্তৃপক্ষ দেশটির বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে অনুরোধ করেছেন । পাশাপাশি ধোঁয়া থেকে বাঁচতে বাসাবাড়ির জানালা বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্যা মিররের প্রতিবেদন।
এদিকে পৃথক এক ইরানি হামলায় ইরাকের বসরা বন্দরে তেল টার্মিনাল গুলো বন্ধ রাখতে হচ্ছে। বন্দরের পরিচালক ফারহান আল ফারতৌসি হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

১১ মার্চ, ২০২৬ ২২:৪৪
উত্তর কোরিয়ার সাম্প্রতিক সামরিক তৎপরতাকে কেন্দ্র করে পূর্ব এশিয়ায় নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। দেশটির পশ্চিম উপকূলে একটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার থেকে ধারাবাহিকভাবে বেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করেছেন সর্বোচ্চ নেতা কিম জং উন।
বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই খবর নিশ্চিত করে জানায় যে, মূলত যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা যাচাই করার পাশাপাশি নৌবাহিনীর সদস্যদের দ্রুত মোতায়েনের সক্ষমতা পরখ করতেই মঙ্গলবার এই বিশেষ মহড়া চালানো হয়েছে।
পিয়ংইয়ংয়ের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা প্রদর্শনের লক্ষ্যেই নামফো উপকূলের কাছে ‘৫১ নম্বর চো হিয়ন’ নামক একটি রণতরী থেকে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়।
ক্ষেপণাস্ত্রগুলো উড্ডয়নের ক্ষেত্রে এক অভাবনীয় রেকর্ড তৈরি করেছে। এগুলো কোরীয় উপদ্বীপের পশ্চিম সাগর বরাবর নির্ধারিত পথ ধরে প্রায় ১৬৯ মিনিট বা ১০ হাজার ১৩৮ সেকেন্ড আকাশপথে উড়ে গিয়ে একটি সুনির্দিষ্ট দ্বীপের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানে। উড্ডয়ন সময়ের এই দীর্ঘ রেকর্ডটি ২০২২ ও ২০২৩ সালে পরীক্ষিত ‘হাওয়াসাল’ কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সক্ষমতার প্রায় সমান।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায়, যুদ্ধজাহাজটির পেছনের অংশে থাকা আধুনিক ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম থেকে পশ্চিম দিকে দ্রুত গতিতে একে একে ছয়টি ক্ষেপণাস্ত্র আকাশে উঠে যাচ্ছে। এর আগে ৪ মার্চও একই জাহাজ থেকে আরও পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের রণপ্রস্তুতি ঝালিয়ে নিয়েছিল উত্তর কোরিয়া।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১৪ মার্চ, ২০২৬ ২১:২৬
১৪ মার্চ, ২০২৬ ২০:৫০
১৪ মার্চ, ২০২৬ ২০:৪১
১৪ মার্চ, ২০২৬ ২০:৩৯