রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে মামলা হয়েছে। শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত জালাল আহমদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
ওসি বলেন, গতরাতে রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় অভিযুক্ত জালালকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করে। সেই মামলায় অভিযুক্ত হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও ডাকসু ভিপি প্রার্থী জালালকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে রবিউল হককে ছুরিকাঘাত করেন জালাল আহমদ। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে চলমান বাকবিতণ্ডার জেরে রবিউলের রুমমেট জালাল আহমেদ তাকে ছুরি দিয়ে আঘাত করেছেন। আহত রবিউল এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। হাসপাতালে চিকিৎসাধীন রবিউল হক বলেন, রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে।
ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে অযথা শব্দ করলে ঘুমে সমস্যা হচ্ছে। এতে সে রেগে গিয়ে আমাকে অবৈধ, বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে। পরে কোনোভাবে আমি নিজেকে আত্মরক্ষা করি।
রাত ১টার দিকে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে (জালাল) হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে। রাতেই শাহবাগ থানা পুলিশকে জানিয়ে তার বিরুদ্ধে মামলা দায়েরের কথা জানান তিনি।
আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, জালাল আহমদের বিরুদ্ধে আগে একাধিক অভিযোগ আছে। আগের প্রশাসন তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে আজকের ঘটনার পর সবগুলো বিষয় খতিয়ে দেখা হবে।
এ ঘটনায় হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রভোস্টের পদত্যাগের দাবি জানিয়েছেন অনেক শিক্ষার্থী। এ বিষয়ে প্রক্টর বলেন, ‘আমি নিজেও শিক্ষার্থীদের দেখেছি হল প্রশাসন বিশেষ করে প্রভোস্টের পদত্যাগের দাবি জানাচ্ছে। তবে তারা যদি বুধবার কোনো এক সময়ে উপাচার্যের সঙ্গে বসে তাদের দাবি দাওয়া পদ্ধতিগতভাবে জানায়, সেক্ষেত্রে তাদের দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৯
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার পর তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফরিদপুরের ভাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হন। তবে হামলার সময় তিনি কী অবস্থায় ছিলেন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং হামলায় আর কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হলে ওই পথে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

১৭ নভেম্বর, ২০২৬ ২১:১০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার পাটগাতি চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, টায়ার জ্বালানো ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি পিকআপ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় ১৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর ১৫ নভেম্বর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ মামলার বাদী এসআই মোসলেম আলী হামলার শিকার হয়ে আহত হন। একই দিন গোপালগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের শাখায়ও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরবর্তী সময়ে জেলায় বিজিবি মোতায়েন করা হয়। ১৭ নভেম্বর নাশকতার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে যুবলীগের তিন নেতাকর্মীকেও গ্রেপ্তারের তথ্য জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় এসব ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তারা থানার ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) এলাকায় উত্তেজনা চলছিল। ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

১৭ নভেম্বর, ২০২৬ ১৮:৩৫
বিরিয়ানি, তেহারি, মোরগপোলাও ও কাচ্চিকে আকর্ষণীয় করতে কাপড়ে ব্যবহারের রং মেশানোর অভিযোগে একটি খাবারের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া খাবার তৈরিতে নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুমিল্লা নগরের চকবাজার ও তেলিকোনা এলাকায় অভিযান চালিয়ে নিউ হাজী বিরিয়ানি হাউজকে এ জরিমানা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির রান্নাঘর ও খাবার তৈরির কার্যক্রম পরিদর্শন করেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় খাবারে কাপড়ে ব্যবহারের রং মেশানোর পাশাপাশি নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে খাদ্যসামগ্রী তৈরির পরিবেশও অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করা হয়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন অংশ নেন।
সহকারী পরিচালক কাউছার মিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২৭ আগস্ট, ২০২৫ ১২:৪০

১৯ নভেম্বর, ২০২৬ ০১:১৮
১৯ নভেম্বর, ২০২৬ ০১:০৯
১৯ নভেম্বর, ২০২৬ ০১:০৭
১৮ নভেম্বর, ২০২৬ ২৩:২৫