বরগুনার পাথরঘাটা উপজেলায় সংরক্ষিত বনে বৃক্ষরোপণ করতে গিয়ে নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিক মো. জাহাঙ্গীরের (৫০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে পাথরঘাটা উপজেলার পদ্মা নামক এলাকা সংলগ্ন বলেশ্বর নদী থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে একই দিন বেলা ১১টার দিকে ইঞ্জিনচালিত একটি ট্রলার নিয়ে বন বিভাগের বৃক্ষরোপণ করার উদ্দেশ্যে রওয়ানা হয়ে ট্রলারটি ডুবে যাওয়ার ঘটনা ঘটে।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাথরঘাটার পদ্মা নামক এলাকা সংলগ্ন একটি সংরক্ষিত বনে বৃক্ষরোপণের উদ্দেশে বনবিভাগে কর্মরত এক কর্মীসহ কয়েকজন শ্রমিক একটি ছোট ট্রলার নিয়ে রওনা করেন। পরে ট্রলারটি পাথরঘাটা এলাকার বলেশ্বর নদীতে প্রবেশ করলে উত্তাল ঢেউয়ে উল্টে গিয়ে ডুবে যায়। তবে এ সময় ট্রলারে থাকা ৯ জনের মধ্যে বনকর্মীসহ ৮ জন স্থানীয় জেলেদের সহযোগিতায় নিরাপদে নদীর তীরে আসতে পারলেও জাহাঙ্গীর পানিতে ডুবে নিখোঁজ হন।
পরবর্তীতে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ওই শ্রমিকের সন্ধান পেতে অভিযান শুরু করেন তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বরিশালটাইমসকে বলেন, বন বিভাগের বৃক্ষরোপণ করতে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কারও কোনো অভিযোগ পাইনি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।’

১৭ নভেম্বর, ২০২৬ ১৫:৩৩
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে রান্নার প্রস্তুতির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রলার মালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে পাথরঘাটা মাছের খাল বাজারসংলগ্ন খালে নোঙর করা দুলাল মিয়ার মালিকানাধীন এফভি রাবেয়া ট্রলারে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন ট্রলার মালিক দুলাল মিয়া, আলম খান ও ট্রলারের মিস্ত্রি বাকি বিল্লাহ হাওলাদার। তাঁরা সবাই পাথরঘাটা উপজেলার বাসিন্দা।
স্থানীয় আবুল কালাম জানান, পাথরঘাটার বিষখালী ও বলেশ্বর বারানি খালের মাছেরখাল এলাকায় ট্রলারটি নোঙর করা ছিল। রান্নার প্রস্তুতির সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ট্রলারের ছাউনি উড়ে যায় এবং আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা কয়েকজন খালে ঝাঁপ দেন। এ সময় ইঞ্জিন রুমে অবস্থান করায় বাকি বিল্লাহ হাওলাদার বেশি দগ্ধ হন।
পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দগ্ধ দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। অন্যদিকে, বাকি বিল্লাহ হাওলাদারের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাঁকে ঢাকার বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার রাতেই ট্রলারটির সাগরে মাছ শিকারে যাওয়ার কথা ছিল। এর প্রস্তুতি হিসেবে রান্নার সময় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ট্রলারের ওপরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, দগ্ধ তিনজনের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অন্য দুজনের অবস্থাও গুরুতর। তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে।

১০ নভেম্বর, ২০২৬ ১৩:৪৫
রাতের আঁধারে একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি কার্যালয়ের প্রধান ফটকে ঝুলেছে তালা। কোথাও শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টার, কোথাও চিরকুট। একই রাতে পৌরসভার ট্রাকে আগুন এবং গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুঁড়ি ও টায়ার ফেলে অবরোধের চেষ্টাও হয়েছে। বরগুনার চার উপজেলায় এমন ঘটনায় তৈরি হয়েছে উত্তেজনা। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে বরগুনা সদর, বেতাগী, পাথরঘাটা ও আমতলী উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি-বেসরকারি কার্যালয়—বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা লাগিয়ে পোস্টার ও চিরকুট সাঁটিয়ে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতাগী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে তালা লাগানোর পাশাপাশি শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টার লাগানো হয়। এসব পোস্টারে বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের নামও উল্লেখ ছিল। একই রাতে পাথরঘাটা সরকারি কলেজ, কয়েকটি মাদরাসা, বামনার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বরগুনা সদরের জিলা স্কুলের প্রধান ফটকেও তালা লাগানো হয়।
তবে রাতের ঘটনাপ্রবাহ শুধু তালা লাগানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বেতাগী পৌরসভা কার্যালয়ের সামনে রাখা পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি বরিশাল-কুয়াকাটা মহাসড়ক, পাথরঘাটা-মঠবাড়িয়া ও কাকচিড়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও টায়ার ফেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, পৌরসভার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানে তালা লাগানো হয়েছিল, সেগুলোর তালা খুলতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বর্তমানে বেতাগীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। বর্তমানে কোথাও তালা নেই। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এক রাতের ব্যবধানে চার উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা, পৌরসভার গাড়িতে আগুন এবং সড়ক অবরোধের চেষ্টায় ঘটনাগুলোর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

০৭ নভেম্বর, ২০২৬ ১৯:৪২

১৫ জুলাই, ২০২৬ ১৮:৪৪

দিনভর নদীতে মাছ ধরার ব্যস্ততা। সন্ধ্যা নামতেই অন্য এক প্রস্তুতি। হাতে কলসি, বালতি কিংবা পানির জার। দল বেঁধে গ্রামের নারীরা বের হন অন্ধকার পথে। গন্তব্য বাড়ির কাছের কোনো নলকূপ নয়—প্রায় ছয় কিলোমিটার দূরের একটি পুকুর। কারণ, ঘরে খাবার পানি নেই।
বরগুনার উপকূলীয় উপজেলা পাথরঘাটার বলেশ্বর নদীর তীরঘেঁষা রুহিতা গ্রামের মানুষের জীবন এমনই। বছরের পর বছর ধরে সুপেয় পানির সংকটে ভুগছেন গ্রামের বাসিন্দারা। বিশেষ করে নারীদের প্রতিদিনের জীবনে এই সংকট যেন নিত্যদিনের এক পরীক্ষা।
গ্রামের অধিকাংশ পরিবারই মৎস্য শিকারের ওপর নির্ভরশীল। পরিবারের পুরুষ সদস্যরা বলেশ্বর নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে দিনের পর দিন কিংবা দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকেন। ফলে সংসারের পানি সংগ্রহের দায়ও মূলত নারীদের ওপর। কিন্তু পানি সংগ্রহ করতেও নেই কাছাকাছি নিরাপদ উৎস।
রাত হলেই শুরু হয় পানির খোঁজ
দিনের আলোয় ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে পানি আনাটা অনেকের জন্যই কঠিন। তার ওপর নদী-খাল আর নির্জন পথের কারণে নিরাপত্তার ঝুঁকিও রয়েছে। তাই সন্ধ্যার পর বা রাতেই দলবদ্ধ হয়ে পানি আনতে বের হন নারীরা।
একেকজনের হাতে থাকে একাধিক পাত্র। কেউ মাথায় নেন কলসি, কেউ হাতে বহন করেন বালতি বা জার। দীর্ঘ পথ পেরিয়ে পুকুরে পৌঁছে পানি সংগ্রহ করতে হয়। এরপর আবার একই পথ ধরে ফিরতে হয় বাড়িতে। এভাবেই প্রতিদিনের পানির চাহিদা মেটানোর চেষ্টা।
শুধু পানি সংগ্রহ করাই নয়, দীর্ঘ পথ হাঁটার এই কাজের সঙ্গে যুক্ত হচ্ছে সময়, শ্রম ও নিরাপত্তার দুশ্চিন্তা। রাতের অন্ধকারে দলবদ্ধ হয়ে চললেও উৎকণ্ঠা থেকেই যায়।
পুরুষরা সাগরে, নারীরা পানির সন্ধানে
রুহিতা গ্রামের বহু পরিবারের জীবিকা মাছ ধরাকে কেন্দ্র করে। বলেশ্বর নদী থেকে বঙ্গোপসাগর—এই জলপথই তাদের আয়ের প্রধান ভরসা। পুরুষ সদস্যরা মাছ ধরতে গেলে ঘরে থাকা নারী, শিশু ও বয়স্কদের সংসার চালাতে হয় সীমিত সামর্থ্যের মধ্যে। এর মধ্যেই প্রতিদিনের অন্যতম বড় কাজ হয়ে দাঁড়িয়েছে পানি সংগ্রহ।
একজন জেলে পরিবারের নারী আমেনা বেগম বলেন, স্বামী সাগরে মাছ ধরতে যায়, ৭ থেকে ১০ দিন থাকে সাগরে। এ সময়টা পানি সংগ্রহের দায়িত্ব আমাদের ওপর প্রভাব পরে। তারপরও জীবন বাঁচাতে তো আনতেই হবে। পানির জন্য ছয় কিলোমিটার পথ যাতায়াত করতে যে সময় চলে যায়, তা ঘরের অন্য কাজ কিংবা উপার্জনমূলক কাজে ব্যবহার করার সুযোগও থাকে না। শিশুদের ক্ষেত্রেও এর প্রভাব পড়ে।
রুহিতা গ্রামের কাস্টম শ্রেনির শিক্ষার্থী জুয়েনা আক্তার বলে, প্রতিদিন সন্ধ্যার পরে মায়ের সাথে খাবার এবং রান্নার পানি আনতে যেতে হয়। সন্ধ্যার পরেই লেখাপড়ার টেবিলে বসার সময় ঠিক এ সময়টা দিতে হয় পানির জন্য। শুরুতেই কাজের যাওয়ার কারনে লেখাপড়ার আগ্রহ যেমন কমে যায় তেমনি সময়ও নষ্ট হয়।
নিরাপদ পানির সংকট
উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট নতুন নয়। লবণাক্ততা, জলবায়ুজনিত পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং নিরাপদ পানির উৎসের স্বল্পতা অনেক উপকূলীয় জনপদের মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। রুহিতার বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা এই সংকটের মধ্যে বসবাস করলেও স্থায়ী সমাধান পাননি।
পানি শুধু তৃষ্ণা মেটানোর বিষয় নয়
একটি গ্রামের মানুষের জন্য নিরাপদ পানির সহজলভ্যতা শুধু পান করার পানির নিশ্চয়তা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে স্বাস্থ্য, শিক্ষা, নারীদের নিরাপত্তা, সময় এবং মর্যাদার প্রশ্নও।
রুহিতার নারীদের কাছে তাই একটি নিরাপদ পানির উৎস মানে শুধু বাড়ির পাশে একটি নলকূপ কিংবা সংরক্ষিত পুকুর নয়; এর অর্থ হলো রাতের অন্ধকারে ছয় কিলোমিটার পথ হাঁটার অবসান।
যে নারীরা দিনের আলোয় সংসারের নানা কাজ সামলে রাখেন, তাদেরই আবার রাত নামলে হাতে কলসি নিয়ে বের হতে হয় পানির সন্ধানে।
পাথরঘাটা উপজেলা পানি কমিটির সভাপতি এরফান আহমেদ সোয়েন বলেন, নিরাপদ পানির হাহাকার আমাদের এ অঞ্চলে। ইতোমধ্যেই চীফ হুইপ আমাদের আশ্বস্ত করেছেন নিরাপদ পানির সংরক্ষণে পাথরঘাটা উপজেলায় ২০০০ টাংকি বরাদ্দ করা হয়েছে। প্রথমে ৫০০ দেয়া হবে।
পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম বলেন, বিষখালী ও বলেশ্বর নদী সংলগ্ন হলেও সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। সুপেয় পানির অভাবে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে, স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে। তাই সুপেয় পানির জন্য নতুন নতুন উদ্যোগ নেয়ার দাবি জানাচ্ছি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পাথরঘাটা উপজেলা প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন—জনসাস্থ্য অধিদপ্তর থেকে সুপেয় পানির জন্য পুকুর খনন, ফিল্টার এগুলো চলমান। ইতোমধ্যেই অনেক পানির ট্যাংকি বরাদ্দ হয়েছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান বলেন, মানুষের স্বাস্থ্য ভালো থাকার অন্যতম উপাদান হলো নিরাপদ পানি। এ এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। হাসপাতাল কম্পাউন্ডে একটি অত্যাধুনিক ফিল্টার ছিল যা দীর্ঘ আড়াই বছর ধরে নষ্ট। একটি দ্রুত মেরামত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে তবে দীর্ঘমেয়াদী সুপ্রিয় পানি সংকট মোকাবেলায় সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।

১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৯
১৭ নভেম্বর, ২০২৬ ২২:১৯
১৭ নভেম্বর, ২০২৬ ২১:৩৯
১৭ নভেম্বর, ২০২৬ ২১:১০