বরগুনার তালতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদী থেকে অজ্ঞাতনামা এক শিশুর (০৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড়অঙ্কুজান পাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা (বুড়িশ্বর) নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড়অঙ্কুজান পাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা (বুড়িশ্বর) নদীতে স্থানীয় বাসিন্দারা মাছ শিকার করতে যাওয়ার সময় নদীর তীরে একটি শিশুর লাশ দেখতে পায়। পরে স্থানীয় বাসিন্দারা নৌ-পুলিশ ও থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, 'শিশুটির মরদেহ উদ্ধারের পর আমরা আশপাশের এলাকায় খোঁজ নিয়েছি। কেউ পরিচয় বলতে পারেননি।' তিনি আরও বলেন, 'লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।'

১৮ নভেম্বর, ২০২৬ ২৩:২৫
বরগুনার আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসের জানালাও ভাঙচুর করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার শাখারিয়া বাজারসংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে বুধবার রাতে শাখারিয়া এলাকায় ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার নেতা-কর্মীরা। মিছিল থেকে তাঁরা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে মহাসড়কে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করেন মিছিলকারীরা। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। তবে তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করেছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

১৭ নভেম্বর, ২০২৬ ১৫:৩৩
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে রান্নার প্রস্তুতির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রলার মালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে পাথরঘাটা মাছের খাল বাজারসংলগ্ন খালে নোঙর করা দুলাল মিয়ার মালিকানাধীন এফভি রাবেয়া ট্রলারে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন ট্রলার মালিক দুলাল মিয়া, আলম খান ও ট্রলারের মিস্ত্রি বাকি বিল্লাহ হাওলাদার। তাঁরা সবাই পাথরঘাটা উপজেলার বাসিন্দা।
স্থানীয় আবুল কালাম জানান, পাথরঘাটার বিষখালী ও বলেশ্বর বারানি খালের মাছেরখাল এলাকায় ট্রলারটি নোঙর করা ছিল। রান্নার প্রস্তুতির সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ট্রলারের ছাউনি উড়ে যায় এবং আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা কয়েকজন খালে ঝাঁপ দেন। এ সময় ইঞ্জিন রুমে অবস্থান করায় বাকি বিল্লাহ হাওলাদার বেশি দগ্ধ হন।
পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দগ্ধ দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। অন্যদিকে, বাকি বিল্লাহ হাওলাদারের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাঁকে ঢাকার বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার রাতেই ট্রলারটির সাগরে মাছ শিকারে যাওয়ার কথা ছিল। এর প্রস্তুতি হিসেবে রান্নার সময় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ট্রলারের ওপরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, দগ্ধ তিনজনের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অন্য দুজনের অবস্থাও গুরুতর। তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে।

১০ নভেম্বর, ২০২৬ ১৩:৪৫
রাতের আঁধারে একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি কার্যালয়ের প্রধান ফটকে ঝুলেছে তালা। কোথাও শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টার, কোথাও চিরকুট। একই রাতে পৌরসভার ট্রাকে আগুন এবং গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুঁড়ি ও টায়ার ফেলে অবরোধের চেষ্টাও হয়েছে। বরগুনার চার উপজেলায় এমন ঘটনায় তৈরি হয়েছে উত্তেজনা। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে বরগুনা সদর, বেতাগী, পাথরঘাটা ও আমতলী উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি-বেসরকারি কার্যালয়—বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা লাগিয়ে পোস্টার ও চিরকুট সাঁটিয়ে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতাগী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে তালা লাগানোর পাশাপাশি শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টার লাগানো হয়। এসব পোস্টারে বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের নামও উল্লেখ ছিল। একই রাতে পাথরঘাটা সরকারি কলেজ, কয়েকটি মাদরাসা, বামনার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বরগুনা সদরের জিলা স্কুলের প্রধান ফটকেও তালা লাগানো হয়।
তবে রাতের ঘটনাপ্রবাহ শুধু তালা লাগানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বেতাগী পৌরসভা কার্যালয়ের সামনে রাখা পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি বরিশাল-কুয়াকাটা মহাসড়ক, পাথরঘাটা-মঠবাড়িয়া ও কাকচিড়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও টায়ার ফেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, পৌরসভার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানে তালা লাগানো হয়েছিল, সেগুলোর তালা খুলতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বর্তমানে বেতাগীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। বর্তমানে কোথাও তালা নেই। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এক রাতের ব্যবধানে চার উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা, পৌরসভার গাড়িতে আগুন এবং সড়ক অবরোধের চেষ্টায় ঘটনাগুলোর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৩৪
বরগুনার তালতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদী থেকে অজ্ঞাতনামা এক শিশুর (০৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড়অঙ্কুজান পাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা (বুড়িশ্বর) নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড়অঙ্কুজান পাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা (বুড়িশ্বর) নদীতে স্থানীয় বাসিন্দারা মাছ শিকার করতে যাওয়ার সময় নদীর তীরে একটি শিশুর লাশ দেখতে পায়। পরে স্থানীয় বাসিন্দারা নৌ-পুলিশ ও থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, 'শিশুটির মরদেহ উদ্ধারের পর আমরা আশপাশের এলাকায় খোঁজ নিয়েছি। কেউ পরিচয় বলতে পারেননি।' তিনি আরও বলেন, 'লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।'
২২ নভেম্বর, ২০২৬ ১৯:৩০
২২ নভেম্বর, ২০২৬ ১৯:২২
২২ নভেম্বর, ২০২৬ ১৭:৩০
২২ নভেম্বর, ২০২৬ ১৭:২৪