উপকূলে সাইক্লোন শেল্টার মেরামত প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে স্টার্ট ফান্ডের সহযোগিতায় এনএসএস'র উদ্যোগে সাইক্লোন রেডিনেন্স ফর কমিউনিটি পিপারনেস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
এনএসএস'র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মুনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মহসীন হোসাইন, সিপিপির প্রতিনিধি সগির হোসেন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেল, উপজেলা পাবিলক পলিসি ফোরামের সভাপতি শফিকুল ইসলাম খোকন, প্রেসক্লাবের সাবেক সভাপতি খলিলুর রহমান শাহিন, কাকচিড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরোয়ারুল আলম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন। এছাড়াও বক্তৃতা করেন শিক্ষক আবু বকর।
সভা সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর নিশাত শিমু ও প্রকল্প উপস্থাপন করেন সিআরসিপি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো:মনিরুজ্জামান। সভায় জনপ্রতিনিধি, সিপিপি উপজেলা ও ইউনিয়ন টিম লিডার, শিক্ষক ইয়ুথ ভলান্টিয়ারসহ ৪২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এ প্রকল্পের আওতায় পাথরঘাটা উপজেলার কালমেঘা ও কাকচিড়া ইউনিয়নের সাইক্লোন শেল্টার মেরামত, সংযোগ সড়ক মেরামত, বিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মেরামতের কাজ করা হবে।

২৬ আগস্ট, ২০২৬ ১৪:২৫
বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে বরগুনার নিখোঁজ পাঁচ জেলের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে তার লাশ উদ্ধার করা হয়।
তার নাম সাইকুল মীর (৪৫)। তিনি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহাদাত মীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে সমুদ্রে দুটি ট্রলার পাঠানো হয়। উদ্ধার অভিযানে মঙ্গলবার বিকালের দিকে ডুবে যাওয়া ট্রলারের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এই জেলের লাশ ভাসতে দেখেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে আজ বুধবার সকাল ৯টার দিকে পাথরঘাটার ঘাটে পৌঁছান।
বরগুনা জেলা মৎস্য মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দুর্ঘটনার পর থেকে আমাদের পক্ষ থেকে তাৎক্ষণিক দুটি ট্রলার পাঠিয়ে দেওয়া হয়। পরে সেখানে ডুবুরি দলও পাঠানো হয়। তবে সেখানে আমাদের উদ্ধার অভিযানে যাও দুটি ট্রলার নিখোঁজদের খুঁজতে থাকে, পরে বিকালে একজনের লাশ ভাসতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে করে আজ সকালে ঘাটে পৌঁছায়। তবে আমাদের উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে, অন্য নিখোঁজ চার জেলেদের জন্য।
এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ‘এফবি বরকত’ ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন আরও পাঁচ জন।

২৫ আগস্ট, ২০২৬ ১৬:৫২
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর সমুদ্র থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা সাংবাদিকদের জানান, গভীর সমুদ্র থেকে পাঁচ জেলের লাশ উদ্ধার করে একটি ট্রলার বর্তমানে উপকূলের দিকে ফিরছে। পাথরঘাটায় পৌঁছাতে তাদের প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে। এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর আট জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন আরও পাঁচজন।
নিখোঁজ পাঁচ জেলে হলেন—নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাদের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির মধ্যে ক্লান্ত হয়ে কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝড় ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি উলটে যায়। পরে আট জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি মাছ ধরার ট্রলারে উঠে প্রাণে বাঁচেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে সমুদ্রে একটি ট্রলার পাঠানো হয়। উদ্ধার অভিযান চালিয়ে শেষ পর্যন্ত পাঁচ জেলের লাশের সন্ধান পাওয়া যায়।

১৯ আগস্ট, ২০২৬ ১৯:২০
বরগুনার তালতলী উপজেলার একটি ভাড়া বাসা থেকে পিস্তল ও চার রাউন্ড গুলিসহ পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ছোটবগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাবতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বরগুনা সদর উপজেলার হৃদয় মোল্লা, কেওড়াবুনিয়া এলাকার মো. জামাল, আংগারপাড়া এলাকার লিমন সিকদার, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অনিক এবং নড়াইলের জিহাদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই থেকে তিন মাস আগে গাবতলী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন লিমন সিকদার। তিন-চার দিন আগে সেখানে যান হৃদয় মোল্লা। পরে বরগুনাসহ বিভিন্ন এলাকা থেকে আরও তিন যুবক ওই বাসায় আসেন। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে বুধবার সকালে স্থানীয় কয়েকজন ওই বাসায় গিয়ে তল্লাশি চালান। এ সময় একটি পিস্তল দেখতে পেয়ে তারা পাঁচ যুবককে আটকে রেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তালতলী থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) মো. শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, বুধবার তালতলীতে বিএনপির দুটি সমাবেশ ছিল। ওই সমাবেশকে কেন্দ্র করে পুলিশের একাধিক টিম সক্রিয় অবস্থানে ছিল। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ ৫ জনকে আটক করা হয়েছে।’

২৬ আগস্ট, ২০২৫ ১৯:১০
উপকূলে সাইক্লোন শেল্টার মেরামত প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে স্টার্ট ফান্ডের সহযোগিতায় এনএসএস'র উদ্যোগে সাইক্লোন রেডিনেন্স ফর কমিউনিটি পিপারনেস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
এনএসএস'র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মুনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মহসীন হোসাইন, সিপিপির প্রতিনিধি সগির হোসেন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেল, উপজেলা পাবিলক পলিসি ফোরামের সভাপতি শফিকুল ইসলাম খোকন, প্রেসক্লাবের সাবেক সভাপতি খলিলুর রহমান শাহিন, কাকচিড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরোয়ারুল আলম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন। এছাড়াও বক্তৃতা করেন শিক্ষক আবু বকর।
সভা সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর নিশাত শিমু ও প্রকল্প উপস্থাপন করেন সিআরসিপি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো:মনিরুজ্জামান। সভায় জনপ্রতিনিধি, সিপিপি উপজেলা ও ইউনিয়ন টিম লিডার, শিক্ষক ইয়ুথ ভলান্টিয়ারসহ ৪২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এ প্রকল্পের আওতায় পাথরঘাটা উপজেলার কালমেঘা ও কাকচিড়া ইউনিয়নের সাইক্লোন শেল্টার মেরামত, সংযোগ সড়ক মেরামত, বিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মেরামতের কাজ করা হবে।
২৭ আগস্ট, ২০২৬ ০২:০৯
২৬ আগস্ট, ২০২৬ ২০:১৪
২৬ আগস্ট, ২০২৬ ১৯:৫৬
২৬ আগস্ট, ২০২৬ ১৭:৫৭