Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

০৪ নভেম্বর, ২০২৫ ১৩:৫৮
ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বরিশালের উজিরপুরে বামরাইল সেতু সংস্কারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেয়। বেলা ১১টায় সেতুর ঢালে মানববন্ধন শেষে ইউএনওর দপ্তরে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, বামরাইল সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে চলাচল করে। এ রকম একটি সেতু বালুর বস্তার ওপর দাঁড়িয়ে থাকা মানে অনেক মানুষের প্রাণ ঝুঁকিতে ফেলা। অবিলম্বে সেতুটি সংস্কার এবং তার আগে বিকল্প সড়কের ব্যবস্থা করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাসদ উজিরপুর উপজেলা শাখার আহ্বায়ক আবুল কালাম মাস্টার। বক্তব্য দেন সংগঠনের উজিরপুর উপজেলা সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ, বরিশাল জেলার সাগর দাস আকাশ, অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম সর্দার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের লাকি বেগম, ওটরা ইউনিয়ন আহ্বায়ক হরিদাস রায়, সদস্য সচিব খোকন গাজী প্রমুখ।
বামরাইল সেতুর নিচের তিনটি গার্ডারের দুটিতে ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়া রোধ করতে আপাতত নিচে বালুর বস্তা রাখা হয়েছে। সেতুটি ভেঙে পড়লে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে।
সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি
কক্সবাজারে একটি সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করা ও ডাকাতি রোধে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয় পদযাত্রাটি। পরে নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে নির্মাণাধীন খুরুশকুল-ভারুয়াখালী সংযোগ সেতুর কাছে সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০২১ সালের জানুয়ারি মাসে ওই সেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল। প্রায় ৫ বছর পার হতে চলল; এখনও ৪০ শতাংশের বেশি কাজ বাকি। আগামী তিন মাসের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ করার দাবি জানান তারা। না হলে এলাকাবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
ভারুয়াখালী-রশিদনগর সড়কে সাম্প্রতিক সময়ে ডাকাতি বেড়েছে উল্লেখ করে বক্তারা বলেন, ডাকাতি বন্ধের জন্য এই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে।
পরে সেখানে তাদের দাবির বিষয়ে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। সাংবাদিক ইফতেখারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ বদরুল আলম, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, সরওয়ার কামাল প্রমুখ।

২৫ জুন, ২০২৬ ২২:৩২
টানা ৮ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিতির কারণে রাজারবাগ পুলিশ টেলিকমের ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল বুধবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, রাজারবাগ পুলিশ টেলিকমের (সংযুক্ত) ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার এমন কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ।
এ কারণে বিপ্লব বিজয় তালুকদারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী যে তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত সেই তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০২৩ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পেয়েছিলেন।
বরিশাল টাইমস

২৫ জুন, ২০২৬ ১২:৪৪
বরিশালসহ দেশের ১২ অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২২ জুন, ২০২৬ ১৫:০৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনীর মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার বাইরের জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রাম।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

২৯ জুন, ২০২৬ ২০:৩০
২৯ জুন, ২০২৬ ১৯:৫০
২৯ জুন, ২০২৬ ১৯:০৩
২৯ জুন, ২০২৬ ১৬:১৪