বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল মঙ্গলবার বিকেলে শপথ নেয়। নতুন এই মন্ত্রিসভার সদস্য বরিশাল ১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের এমপি জহির উদ্দিন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে তিনি সচিবালয়ে আসেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।তিনি বলেন, তিনি নিজেও জানেন, ভয়ভীতির মধ্যে যাঁরা বাস করেন, তাঁদের কী ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো এ রকম পেশায় যাঁরা কাজ করেন। তাঁদের যদি সারাক্ষণ নজরদারির মধ্যে থাকতে হয়।
জহির উদ্দিন আরও বলেন, ‘সমস্যা যেহেতু আমরা জানি, প্রধানমন্ত্রী (তারেক রহমান) যেহেতু তাঁর পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, তাহলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশা আল্লাহ।’

২৫ নভেম্বর, ২০২৬ ১৮:০৬
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ভবনের টিকিট কাউন্টার এলাকায় স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ভবন চত্বরে এ ঘটনা ঘটে।
আটক দুই নারী হলেন শামসুন্নাহার (২৫) ও সাদিয়া (৩৫)। তাদের বাড়ি ময়মনসিংহের নেত্রকোনা এলাকায় বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিয়মিত দায়িত্ব পালনের সময় দুই নারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন আনসার সদস্যরা। একপর্যায়ে স্বর্ণের চেইন চুরির অভিযোগে তাদের আটক করা হয়।
অভিযানে অংশ নেওয়া আনসার সদস্যরা জানান, পিসি নাগর আলীর নেতৃত্বে এপিসি রাকেশ ও নারী আনসার সদস্য শিউলি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে ওই দুই নারীকে আটক করেন।
পরে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তবে আটক দুই নারীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।

২৫ নভেম্বর, ২০২৬ ১৬:২০
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার তথ্য উঠে এসেছে প্রধান আসামি কর্নেল (অবসরপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে। জবানবন্দিতে তারেক সাঈদ উল্লেখ করেছেন, জিয়াউল আহসানের নির্দেশ ও অনুমতি ছাড়া র্যাবের কোনো অভিযান পরিচালিত হতো না।
বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, নারায়ণগঞ্জের সাত খুন দেশের অন্যতম নৃশংস অপরাধ। মামলার নথিপত্র ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ঘটনাটি দেখে ফেলায় তাঁদেরও অপহরণ করা হয়। এরপর সাতজনকে অচেতন করে হত্যা করা হয়। লাশ পানিতে ভেসে ওঠা ঠেকাতে পেটে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। আসামিদের জবানবন্দির সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও মিল রয়েছে।
সাত খুন মামলার আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল নিজে এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক আদালতে যুক্তি উপস্থাপন করেন। শুনানিতে হাইকোর্টের রায়ের বিভিন্ন অংশের পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির গুরুত্বপূর্ণ তথ্য আদালতের নজরে আনা হয়। বুধবার দিনভর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলাটির শুনানি অব্যাহত থাকার কথা রয়েছে।
জিয়াউল আহসানকে সাত খুন মামলায় আসামি না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত আইনে এ মামলার বিচার হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ভিন্ন। এ মামলায় জিয়াউল আহসানকে আসামি করা হয়নি, সেটি আলাদা বিষয়। তবে মামলার সাক্ষ্য ও জবানবন্দিতে তাঁর নাম এবং দায়িত্বের বিষয়টি উঠে এসেছে। এ কারণে ইতোমধ্যে সম্পন্ন বিচারিক প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই।
মামলার রায়ের বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, হাইকোর্ট বিভাগ ১৫ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে হাইকোর্টের এ রায় বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে।
এদিকে আলোচিত ও গুরুতর অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। অ্যাটর্নি জেনারেল জানান, এর অংশ হিসেবে নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপিল বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে চারটি আলোচিত মামলার শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। মামলাগুলো হলো—নারায়ণগঞ্জের সাত খুন, বুয়েটের আবরার ফাহাদ হত্যা, মেজর সিনহা হত্যা এবং বিশ্বজিৎ দাস হত্যা মামলা।

২৫ নভেম্বর, ২০২৬ ১৪:৪৩
স্ত্রীর দেওয়া কিডনিতে নতুন জীবন ফিরে পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার শিক্ষক সুদাম পাল। দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন স্ত্রী মন্দিরা রানী পাল। ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে এই শিক্ষক দম্পতির কিডনি প্রতিস্থাপন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভারতে অবস্থানরত মন্দিরা রানী পালের ভাই সবুজ কুমার পাল মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
সুদাম পাল গৌরনদী উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর স্ত্রী মন্দিরা রানী পাল একই উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সবুজ কুমার পাল জানান, ২৪ নভেম্বর ভারতের স্থানীয় সময় সকাল ১০টার দিকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়। দীর্ঘ সময়ের অস্ত্রোপচার শেষে ওইদিন সন্ধ্যায় চিকিৎসকেরা সফলভাবে সার্জারি সম্পন্ন করেন।
সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু ও গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদাম ও মন্দিরা। তাঁদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। ২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটির জীবনে নেমে আসে অনিশ্চয়তা।
তিনি বলেন, দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করেও উপযুক্ত কিডনি দাতা পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন মন্দিরা রানী পাল।
স্বামীর প্রতি গভীর ভালোবাসা থেকে মন্দিরা বলেছিলেন, ‘আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ!’
গিয়াস উদ্দিন মিয়া আরও জানান, কিডনি প্রতিস্থাপনের জন্য আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের চিকিৎসার পরবর্তী কার্যক্রম শুরু হয়।
হাসপাতালের ডিপার্টমেন্ট অব ইউরোলজি, কিডনি ট্রান্সপ্লান্টেশন, রোবোটিক অ্যান্ড ইউরো-অনকোলজির চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসা ও প্রয়োজনীয় ফলোআপ চলে। সব প্রস্তুতি শেষে ২৪ নভেম্বর সফলভাবে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর এই কিডনি দান ভালোবাসা ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত।
শিক্ষক দম্পতির এই ঘটনায় পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি হয়েছে। সফল অস্ত্রোপচারের খবরে দুই পরিবারের সদস্যদের মধ্যেও স্বস্তি ফিরেছে।

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৪৮
বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল মঙ্গলবার বিকেলে শপথ নেয়। নতুন এই মন্ত্রিসভার সদস্য বরিশাল ১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের এমপি জহির উদ্দিন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে তিনি সচিবালয়ে আসেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।তিনি বলেন, তিনি নিজেও জানেন, ভয়ভীতির মধ্যে যাঁরা বাস করেন, তাঁদের কী ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো এ রকম পেশায় যাঁরা কাজ করেন। তাঁদের যদি সারাক্ষণ নজরদারির মধ্যে থাকতে হয়।
জহির উদ্দিন আরও বলেন, ‘সমস্যা যেহেতু আমরা জানি, প্রধানমন্ত্রী (তারেক রহমান) যেহেতু তাঁর পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, তাহলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশা আল্লাহ।’
২৫ নভেম্বর, ২০২৬ ১৮:৩১
২৫ নভেম্বর, ২০২৬ ১৮:০৬
২৫ নভেম্বর, ২০২৬ ১৭:৪৮
২৫ নভেম্বর, ২০২৬ ১৭:৪১