গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তিনি ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহে তাঁর কর্মস্থল এসআরবি-১৪ কার্যালয় থেকে ডিবি পুলিশের একটি দল তাঁকে আটক করে।
আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে এসআরবিতে বদলি করা হয়।
পুলিশের দাবি, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় তাঁর সম্পৃক্ততার সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁর কথাবার্তা ও অভিব্যক্তিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে অগ্নিসংযোগের ঘটনায় তাঁর সুনির্দিষ্ট ভূমিকা কী ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

২৫ নভেম্বর, ২০২৬ ১৩:৪৬
বাংলাদেশসহ ১৬ অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব দেশের শিল্প খাতে প্রয়োজনের তুলনায় বেশি উৎপাদন সক্ষমতা রয়েছে বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের। এ বিষয়ে শেষ হওয়া একটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই নতুন শুল্ক আরোপ হতে পারে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার বিকেলে (বাংলাদেশ সময় বুধবার রাতে) তদন্তের ফলাফল প্রকাশ হতে পারে।
খবরে বলা হয়েছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এমন কিছু নতুন শুল্কের প্রস্তাব দিতে যাচ্ছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে আরোপ করা শুল্কের সঙ্গে যুক্ত হবে।
গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের বেশ কিছু শুল্ক বাতিল করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। নতুন এই শুল্ক আংশিকভাবে সেগুলোর জায়গা নেবে।
দেশভেদে আলাদা শুল্ক হার
নতুন শুল্কের হার কত হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে একটি সূত্র জানিয়েছে, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কহার নির্ধারণ করা হবে। মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে কোনো নতুন শুল্ক আরোপের সম্ভাবনা নেই।
১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে এই তদন্ত চালিয়েছে ইউএসটিআর।
তবে হোয়াইট হাউজ চূড়ান্ত বাণিজ্য চুক্তিতে থাকা শুল্কের সর্বোচ্চ সীমা সম্মান করবে বলে জানা গেছে। যেমন- ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার ক্ষেত্রে ১৯ শতাংশ শুল্ক সীমা বহাল থাকবে।
চীনা পণ্যের ওপর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা রয়েছে। তবে ১০ জানুয়ারি শেষ হতে যাওয়া বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেই কেবল এটি কার্যকর থাকবে। মেয়াদ না বাড়লে চীনা পণ্যে শুল্ক আরও বাড়বে।
এ বিষয়ে হোয়াইট হাউজ ও ইউএসটিআর রয়টার্সের প্রশ্নের কোনো জবাব দেয়নি।
শুল্ক কতটা বাড়তে পারে
মার্কিন বাণিজ্য দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাস মনে করেন, এই তদন্ত প্রতিবেদন বেশ দীর্ঘ হতে পারে। সেখানে ১৬টি দেশের জন্য আলাদা শুল্ক ব্যবস্থার সুপারিশ থাকতে পারে।
তিনি বলেন, যেসব দেশের বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা পাওয়া যাবে, তাদের পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক প্রস্তাব করা হতে পারে। বাধ্যতামূলক শ্রমবিরোধী আইনে শিথিলতার অভিযোগে আগে আরোপ করা ১০ বা সাড়ে ১২ শতাংশ শুল্কের সঙ্গে এটি যুক্ত হবে।
তবে প্রশাসন শুরুতে কম শুল্ক আরোপ করে একটি শর্ত জুড়ে দিতে পারে বলেও তিনি মনে করেন। সে ক্ষেত্রে দেশগুলো অতিরিক্ত উৎপাদন না কমালে সময়ের সঙ্গে সঙ্গে শুল্কের হার স্বয়ংক্রিয়ভাবে বাড়তে থাকবে।
তদন্তের তালিকায় যেসব দেশ
যুক্তরাষ্ট্রের এই তদন্তের তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।
গত মার্চে ইউএসটিআর এই তদন্ত শুরু করেছিল। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে বাধ্যতামূলক শ্রমবিরোধী আইন প্রয়োগের দুর্বলতা নিয়েও আরেকটি তদন্ত শুরু হয়। মূলত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের বাতিল করা ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ব্যবস্থা পুনর্গঠন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স

২৫ নভেম্বর, ২০২৬ ১৩:৩৫
গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল এবং পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম শিগগির চালু হচ্ছে না। নাশকতার আশঙ্কা ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে রয়েছে সরকার। অন্যদিকে, থানা দুটি সংস্কারের কাজও এখনো শুরু হয়নি। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সরকারি বরাদ্দের তৃতীয় কিস্তির অর্থ ছাড় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সরকারি সূত্র জানিয়েছে, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক কর্মসূচি ঘিরে নতুন করে সংঘাতের আশঙ্কা রয়েছে। এ কারণে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল ও থানা দুটির কার্যক্রম আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা কম।
গোপালগঞ্জের জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় দেওয়া অর্থসহায়তার তৃতীয় কিস্তি আপাতত ছাড় করা হবে না। সরকারের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
সাধারণত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে চার কিস্তিতে অর্থ বরাদ্দ দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ মেয়াদের তৃতীয় কিস্তির অর্থ ছাড় আপাতত বন্ধ থাকবে। এতে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পর্যায়ের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) পুড়িয়ে দেওয়া, পুলিশ বক্সে ভাঙচুর এবং জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং দুটি থানায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
এসব ঘটনার পর ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্যান্য জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পরে ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে থানা দুটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে।
বর্তমানে থানা দুটির কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এর মধ্যে ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত। এর মধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, অভিযাত্রী কমিউটার, রূপসী বাংলা, জাহানাবাদ এক্সপ্রেস ও ভাটিয়াপাড়া এক্সপ্রেস রয়েছে।
টুঙ্গিপাড়া এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬টায় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যেত। অভিযাত্রী কমিউটার ঢাকা থেকে গোপালগঞ্জে চলাচল করত। রূপসী বাংলা ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে যশোরের বেনাপোল এবং জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা পর্যন্ত চলাচল করত। অন্যদিকে, ভাটিয়াপাড়া এক্সপ্রেস ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলস্টেশন পর্যন্ত যাতায়াত করত।
ট্রেন চলাচল বন্ধ থাকায় নিয়মিত যাত্রীদের ভোগান্তি বেড়েছে। বাসের তুলনায় কম খরচে ও তুলনামূলক কম সময়ে যাতায়াতের সুযোগ থাকায় বিশেষ করে ঢাকাগামী যাত্রীরা রেলসেবার ওপর নির্ভরশীল ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে রেলপথ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে সার্বিক নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে।
পুড়িয়ে দেওয়া থানা দুটি সংস্কারের কাজ এখনো শুরু হয়নি। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেন, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এতে কিছুটা সময় লাগবে। ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। এ সেবা চালু হতেও সময় লাগবে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুই থানার পুলিশ সদস্যরা গোপালগঞ্জেই কর্মরত রয়েছেন। তবে থানা দুটির কার্যক্রম কবে নাগাদ পুনরায় চালু হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।

২৫ নভেম্বর, ২০২৬ ১৩:২৬
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তের পরও অসন্তোষ কাটেনি গাজীপুরের শিল্পাঞ্চলে। মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। এ সময় কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল ব্যাহত হয়। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি অংশে যান চলাচল স্বাভাবিক হলেও দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ চলছিল। এতে দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনচালকেরা।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে মহানগরীর ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
এ ছাড়া ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, গাজীপুর সদর উপজেলার সালনা ও ভবানীপুর এবং শ্রীপুরের বাঘের বাজার এলাকায়ও শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করেন। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় যানজটে আটকা পড়া বাসযাত্রী সেলাইমান হোসেন জানান, জরুরি কাজে ঢাকায় যাওয়ার পথে এক ঘণ্টার বেশি সময় ধরে সড়কে অপেক্ষা করছেন তিনি। কখন যান চলাচল স্বাভাবিক হবে, তা বুঝতে পারছেন না।
অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকায় আটকে পড়া জসিম উদ্দিন বলেন, শ্রমিকেরা তাঁদের দাবি আদায়ের জন্য কারখানায় আন্দোলন করতে পারেন। কিন্তু মহাসড়ক অবরোধ করে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলার কারণ কী?
আন্দোলনরত শ্রমিকদের ভাষ্য, বর্তমান বাজারদরে ১২ হাজার ৫০০ টাকা বেতনে সংসার চালানো কঠিন। বাড়িভাড়া, খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ মেটাতে গিয়ে মাস শেষে হাতে টাকা থাকে না। নাওজোড় এলাকার শ্রমিক কবির হোসেন বলেন, দাবি অনুযায়ী মজুরি কার্যকর না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
ভোগড়া এলাকার শ্রমিক শরিফুল ইসলাম বলেন, বাজারে সবকিছুর দাম বাড়লেও শ্রমিকদের আয় সে তুলনায় বাড়েনি। মালিকপক্ষ বেতন না বাড়ালে কাজ করে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। কয়েকটি স্থানে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। পরিস্থিতির কারণে অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে শ্রীপুরে চারটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে উপজেলার দক্ষিণ ভাংনাহাটি ও কেওয়া পূর্বখণ্ড (কেওয়াচালা) এলাকায় এসব ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কারখানাগুলো হলো—হ্যামস গার্মেন্টস লিমিটেড, ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড, লাক্সমা ইনার ওয়্যার লিমিটেড এবং ক্রিস্টাল মার্টিন অ্যাপারেলস লিমিটেড।
প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান, সকালে শতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে দক্ষিণ ভাংনাহাটি এলাকার হ্যামস গার্মেন্টসের সামনে জড়ো হন। পরে তাঁরা কারখানার প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করে প্রশাসনিক ভবনে ভাঙচুর চালান। একই সময়ে পাশের ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড ও লাক্সমা ইনার ওয়্যার লিমিটেড কারখানার ফটকেও ভাঙচুর করা হয়।
হ্যামস গার্মেন্টসের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সকালে একদল লোক কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। পাশের একই গ্রুপের ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেডেও হামলা হয়েছে। ঘটনার পর কয়েকটি কারখানার ফটকে তিন দিনের ছুটির নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, কারখানায় হামলা ও ভাঙচুরের খবর পেয়েছেন তাঁরা। বিস্তারিত জানতে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
উল্লেখ্য, তৈরি পোশাকশ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার রাতে দীর্ঘ বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ড নতুন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করে। এতে আগের তুলনায় মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। তবে এ সিদ্ধান্ত কার্যকর করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকরের কথা রয়েছে।

২৫ নভেম্বর, ২০২৬ ১৩:১৩