Loading news...

২২ মে, ২০২৬ ১৪:০৯
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সরকারি খাল পুনঃখননের নামে নকশা বহির্ভূতভাবে ব্যক্তিমালিকানাধীন রেকর্ডীয় জমির ওপর দিয়ে খাল খননের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার(২১ মে) সন্ধ্যায় প্রেসক্লাব দুমকির হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চরগবদী গ্রামের বাসিন্দা মো. মাহতাব হোসেন। এসময় তার পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মাহতাব হোসেন বলেন, মুরাদিয়া ইউনিয়নের ৩২৪ নম্বর এসএ খতিয়ানের ৪৪৫৫, ৪৫২৬, ৪৫২৭, ৪৪৫৪, ৪৪৬৯, ৪৪৬৮, ৪৪৭০ ও ৪৪২১ দাগে মোট ১৬৪ শতাংশ জমি তাদের পৈত্রিক ও রেকর্ডীয় সম্পত্তি। ওয়ারিশ সূত্রে তারা দীর্ঘদিন ধরে এসব জমি ভোগদখল করে আসছেন।
তিনি অভিযোগ করেন, তাদের জমির উত্তর-পশ্চিম পাশ দিয়ে একটি সরকারি খাল রয়েছে। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই খাল পুনঃখননের উদ্যোগ নেয় এবং বর্তমানে সেখানে খনন কাজ চলছে। তবে সিএস ও আরএস ম্যাপ অনুযায়ী সরকারি খালের মূল অবস্থান অনুসরণ না করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মো. সোহরাব হোসেনের ইন্ধনে খালের অ্যালাইনমেন্ট পরিবর্তন করে তাদের ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে খনন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, খনন কাজের কারণে তাদের জমিতে থাকা বিভিন্ন মূল্যবান গাছপালা কেটে ফেলা হয়েছে এবং এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া এ ঘটনার প্রতিবাদ করায় অভিযুক্তদের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়।
মাহতাব হোসেন প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলেন, সরকারি খালের মূল নকশা ও রেকর্ড অনুযায়ী পুনঃখনন কাজ পরিচালনা করতে হবে এবং ব্যক্তিমালিকানাধীন জমি রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

২২ মে, ২০২৬ ২১:৩৬
২২ মে, ২০২৬ ২১:১৪
২২ মে, ২০২৬ ১৯:৫১
২২ মে, ২০২৬ ১৯:২৮

২১ মে, ২০২৬ ১৪:৪৯
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ইয়াবা, গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার পশু হাসপাতালের সামনের সড়ক থেকে আটক করা হয় তাকে।
আটক মো. রিয়াজ হোসেন (৩১) উপজেলার ২ নম্বর ওয়ার্ড এলাকার ফারুক হোসেনের ছেলে। মামলার বাদী এসআই নাজমুল হক জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় রিয়াজকে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি চালিয়ে ৩টি ইয়াবাসহ প্রায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানালেন, মাদকবিরোধী অভিযান চলছে নিয়মিতভাবে এবং অব্যাহত থাকবে।

২১ মে, ২০২৬ ১৩:০১
জাতীয় পতাকার প্রতি অবিচল আনুগত্য, দেশরক্ষার অঙ্গীকার এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছেন ২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিক।
বৃহস্পতিবার পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তাদের বুটক্যাম্প প্রশিক্ষণের সফল সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পদক ও পুরস্কার বিতরণ করেন।
প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন মোঃ শাহরিয়ার টুটুল। তিনি পেশাগত ও সামগ্রিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে সেরা চৌকশ নাবিক হিসেবে নির্বাচিত হন। দ্বিতীয় স্থান অর্জন করে ‘কমখুল পদক’ পান মোঃ সামিউল ইসলাম শাকিল এবং তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন মোঃ কাদের মিয়া। এছাড়া সেরা চৌকশ মহিলা নাবিক হিসেবে মোছাঃ মারিয়া আক্তার ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ অর্জন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেনসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি নৌবহরে দুটি হেলিকপ্টার, দুটি আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি), চারটি মাল্টি-মিশন ইন্টারসেপ্টর বোট এবং পাঁচটি পেট্রোল বোট সংযোজন করা হয়েছে। পাশাপাশি নিজস্ব ডাটা সেন্টার, BNNET স্থাপন, হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ ও আধুনিক ড্রোন সিস্টেম সংযোজনের কার্যক্রমও চলমান রয়েছে। তিনি আরও জানান, নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডসমূহ নিজস্ব সক্ষমতায় যুদ্ধজাহাজ, এলসিটি ও অন্যান্য সহায়ক প্ল্যাটফর্ম নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নৌবাহিনী প্রধান ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সহায়তা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় ও দুর্গম এলাকায় দায়িত্ব পালনের জন্য নৌ সদস্যদের প্রশংসা করেন।
তিনি নবীন নাবিকদের উদ্দেশ্যে বলেন, সততা, শৃঙ্খলা, আনুগত্য ও দেশপ্রেমের আদর্শ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। একই সঙ্গে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
প্রাণবন্ত ও মনোমুগ্ধকর কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন নাবিকরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর গৌরবোজ্জ্বল অঙ্গনে যুক্ত হন এবং দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

২০ মে, ২০২৬ ২০:১৯
পটুয়াখালীর বাউফলে উপ-খাদ্য পরিদর্শক মো. অলিউল্লাহ (৪৪) নামের যুবক এবার সাইবার মামলায় কারাগারে গেলেন। বুধবার (২০ মে) বাউফল থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
অলিউল্লাহর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে,একটি সাইবার মামলায় গত মঙ্গলবার অলিউল্লাহ পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের বিচারক ছিলেন নওরীন করিম।
এর আগে গত ২৬ মার্চ কৃষকের তরমুজভর্তি ট্রলার লুট ও চাঁদাবাজির মামলায় পুলিশ অলিউল্লাহকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। অলিউল্লাহ বাউফল উপজেলার বড় ডালিমা গ্রামের বাসিন্দা।
তিনি মির্জাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক। চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারের পর কর্তৃপক্ষ তাঁকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করে।
বাউফল থানা ও আদালত সূত্রে জানা গেছে, আবু সাঈদ ইছা ওরফে শরীফ তালুকদার নামের এক ব্যক্তির পরিবার নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য, গালাগাল ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে গত ১৪ মে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে উপ-খাদ্য পরিদর্শক অলিউল্লাহর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেন।
ট্রাইব্যুনালের বিচারক শারমিন জাহান মামলাটি আমলে নিয়ে বাউফল থানাকে মামলা রুজু করে তদন্তে জন্য বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম ১৪ মে ওই নির্দেশ মোতাবেক সাইবার সুরক্ষা আইনের ১৭, ২৫ ও ৩০ ধারায় মামলা রুজু করেন। মামলা নং-৩৫।
বাদী পক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ বলেন, গতকাল মঙ্গলবার অলিউল্লাহ আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন,'আদালতের নির্দেশে মামলা রুজু করে অধিকতর গুরুত্ব সহকারে মামলাটি তদন্ত করা হচ্ছে। মামলাটি যেহেতু তদন্তাধীন,তাই এ বিষয়ে এই মুহুর্তে এর বেশি বক্তব্য দেওয়া সম্ভব না।'

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.