১৫ জানুয়ারি, ২০২৬ ১১:৩৯
বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর সভাকক্ষে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বরিশাল আঞ্চলিক ও জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে গতকাল (বুধবার) বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল ।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির কার্যক্রম এগিয়ে নেয়ার ক্ষেত্রে সরকারের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থাও কাজ করছে । তৃণমূল পর্যায়ে মানুষের ভাগ্য পরিবর্তনে এসব কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। এসময় তিনি স্বাস্থ্য বিষয়ক যেকোন প্রকল্প এগিয়ে নিতে স্বাস্থ্য বিভাগের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন।
তিনি এসডিএফ’র কার্যক্রমের প্রশংসা করে বলেন, সামাজিক উন্নয়নে এসডিএফ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরমধ্যে স্বাস্থ্য খাত অন্যতম। স্বাস্থ্য বিভাগ ও নিউট্রিশান অঙ্গাঅঙ্গিকভাবে জড়িত। জনস্বাস্থ্য নিশ্চিত করতে এই দুই খাতের মধ্যে কাজের নিবিড় সমন্বয় খুবই জরুরি। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সঠিক পুষ্টিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে একটি সুস্থ ও সবল জাতি গঠন করা সহজ হবে।
উল্লেখ্য, এসডিএফ কর্তৃক রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিয়রশীপ আ্যান্ড লাইভলিহুড ইমপ্রভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় ২০টি জেলার পিছিয়ে পড়া ৬৮ টি উপজেলার ১২৮ টি ক্লাস্টারের আওতাধীন ৩২০০টি গ্রামে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, সহনশীলতা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের সহায়তাকরণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় বরিশাল অঞ্চলের বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর জেলার ১১ টি উপজেলায় ৫৫০ টি গ্রামে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে পিছিয়ে পড়া দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠির জন্য বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এপর্যন্ত বরিশাল অঞ্চলে ৩০৪৩ জনকে ২৯,২১২,৮০০ টাকা মাতৃত্বকালীন ভাতা এবং ২৮৫ জনকে ২,৮৫০,০০০ টাকা সিজারিয়ান ভাতা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়েছে।
কর্মশালায় এসডিএফ বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ কামাল বাশার এর সভাপতিত্বে বিভাগীয় সমাজসেবার পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এস.এম মনজুর-এ-এলাহীসহ পটুয়াখালী ও পিরোজপুর জেলার স্বাস্থ্য, সমাজসেবা, কৃষি সম্প্রসারণ, জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এছাড়া কর্মশালায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এসডিএফ’র আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. মুক্তপাশা।

২০ মার্চ, ২০২৬ ১৫:০৪
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন ১০ হাজারের বেশি পরিবার। আজ শুক্রবার (২০ মার্চ) চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহসূফী মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা এই ঈদ উদযাপন করেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে শাহসূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ৭০টি মসজিদে প্রায় ১০ হাজার পরিবার আজ ঈদ উদযাপন করছে।
তারা জানিয়েছেন, পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিলিয়ে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন।’

১৯ মার্চ, ২০২৬ ২২:৩৬
ইসলাম ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২১ মার্চ)। ঈদের দিন বরিশালসহ দেশের আট বিভাগেই কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি এবং সঙ্গে কালবৈশাখী ঝড় হতে পারে।বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২ ধরে সারাদেশে কম-বেশি বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে কালবৈশাখি ঝড়। এ ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময়ে সাবাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময়েও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছাড়া সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা বেশি ছিল ঢাকা বিভাগে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আরিচায়, ৫৮ মিলিমিটার। ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটিতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’

১৯ মার্চ, ২০২৬ ১৮:৫৯
বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। প্রথমবারে মতো এবারে এখানে মেয়েদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
এজন্য কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল সিটি করপোরেশন। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন প্রধান ঈদগাহ পরিদর্শন শেষে কাজের অগ্রগতি দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় সিটি প্রশাসক বলেন, বরিশালের সব থেকে বড় ঈদের জামায়াত হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এখানে ৫-৭ হাজার লোকের সমাগম হবে। সরকারি কর্মকর্তাসহ সামাজিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নগরীর প্রধান ঈদের জামাতে অংশ নেবেন। সুষ্ঠুভাবে নামাজ অনুষ্ঠিত করার লক্ষ্যে খাবার পানি, টয়লেট ও মেডিক্যাল টিমের ব্যবস্থা রাখা হচ্ছে।
এ ছাড়া জেলায় হাজারের বেশি মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ ও উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে হবে সকাল আটটায়।
নগরীর কেন্দ্রীয় জামে কসাই মসজিদে প্রথম জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত সকাল ১০টায়, জামে এবায়েদুল্লাহ মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে আটটায় ও দ্বিতীয় জামাত ১০টায়, বায়তুল মোকাররম মসজিদে প্রথম সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টায়। মডেল মসজিদে সকাল আটটায়।
পোর্ট রোডের কেরামতিয়া জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়, পুলিশ রাইন্স জামে মসজিদে প্রথম জামাত সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায়, নুরিয়া স্কুল ঈদগাহ ময়দানে প্রথম জামাত ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং আঞ্জুমানে হেমায়েত ইসলাম (গোরস্থান) ঈদগা ময়দানে সকাল সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.