Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১৬ নভেম্বর, ২০২৫ ২১:১০
বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য আমিনুল ইসলাম হাওলাদারকে (৪২) পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছেন তার স্বজনেরা। রোববার সকালে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে তার (আমিনুল) নিজ বাড়ির পুকুরের পাকা ঘাটলার নিচ থেকে আমিনুলের মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য আমিনুলের মরদেহ দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত আমিনুল ওই গ্রামের আওয়ামী লীগ নেতা মরহুম মাস্টার জাহাঙ্গীর হোসেন হাওলাদারের মেজো ছেলে।
নিহতের স্ত্রী পারভিন আক্তার বলেন, আওয়ামী লীগ করার কারণে আমার স্বামী আমিনুল ইসলাম হাওলাদার বাড়ির বাহিরে বের হতেন না। প্রায়ই রাত ৯টা-১০টার দিকে ঘর থেকে বের হয়ে আমিনুল আমাদের পুকুরের পাকা ঘাটলায় গিয়ে ২/১ ঘণ্টা বসে সময় কাটাতেন। শনিবার রাত ১০টার দিকে আমার স্বামী ঘর থেকে বের হয়ে ঘরে ফিরে আসেননি। স্বামী ফোন রিসিভ না করায় রাত ১১টার দিকে আমি ও আমার মেয়ে বাড়ির আশপাশ ও পুকুরের পাকা ঘাটলার চারপাশে খোঁজে ওই রাতে স্বামীর সন্ধান পাওয়া যায়নি। রাতেই তার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের কাছে ফোন করেও স্বামীর খোঁজ মেলেনি। রোববার সকালে পুকুরের পাকা ঘাটলার প্রথম সিঁড়িতে স্বামীর মোবাইল ফোন ও স্যান্ডেল দেখতে পাই। এরপর পুকুরে খোঁজা-খুঁজি করে পাকা ঘাটলার নিচ থেকে স্বামীর (আমিনুল) মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বড়ভাই মাজাহারুল ইসলাম হাওলাদার ও ভগিনীপতি মিন্টু সরদার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা গলায় ও মাথায় রক্তাক্ত জখম করে আমার ভাইকে (আমিনুল) হত্যার পর তার লাশ পুকুরের পাকা ঘাটলার নিচে লুকিয়ে রাখে। এ ব্যাপারে গৌরনদী থানায় একটি হত্যা মামলা করা হবে।
গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আমিনুলের লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এতে মরদেহের গলায়, মাথার পিছনে ও মাথার এক পাশে জখমের চিহ্ন লক্ষ্য করা গেছে। পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্ট পেলে সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
এই ঘটনায় নিহতের স্বজনদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে, জানান ওসি।’

১২ জুন, ২০২৬ ১৪:১৯
মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার (মাহিন্দ্রা) চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে বরিশাল ও খুলনা বিভাগের ৫ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।স্থানীয় প্রশাসনের সঙ্গে কয়েক দফায় দফায় বৈঠকের পরও দাবিগুলো পূরণ না হওয়ায় বাধ্য হয়ে রোববার থেকে তারা এ ধর্মঘটে যাচ্ছেন। ধর্মঘট শুরু হলে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলা-বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি এবং বরিশালে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে, জানিয়েছেন বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
পরিবহন মালিক ও শ্রমিকদের ৩ দফা দাবিগুলো হল-
১. সরকারি নীতিমালা লঙ্ঘন করে অনুমোদনের বাইরে অতিরিক্ত বিআরটিসি ও লিজকৃত গাড়ি চলাচল বন্ধ করা এবং নীতিমালা অনুযায়ী জেলা টার্মিনালে একটি মাত্র কাউন্টার চালু রেখে পথে পথে থাকা সব অবৈধ কাউন্টার অপসারণ করা।
২. আঞ্চলিক মহাসড়কগুলোতে অবৈধ থ্রি-হুইলার (মাহেন্দ্র, নছিমন, করিমন, অটোরিকশা) চলাচল সম্পূর্ণ বন্ধ করা।
৩. দূরপাল্লার পরিবহনে নীতিমালা বহির্ভূতভাবে লোকাল বা মাঝপথের যাত্রী পরিবহন বন্ধ করা।
শ্রমিক নেতা শহীদুল ইসলাম বলেন, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে সরকারি ১৮টি বিআরটিসি বাস চলাচলের কথা থাকলেও বাস্তবে চলছে তার চেয়ে বেশি। মহাসড়কগুলোতে অবৈধ থ্রিহুইলারগুলো নিয়মিত চলাচল করছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য ২০২৪ সাল থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সাতটি বাস মালিক সমিতি ও সাতটি শ্রমিক ইউনিয়নের কয়েক দফা সভা হয়েছে।
তিনি বলেন, প্রশাসন বারবার শুধু আশ্বাসের বাণীই শুনিয়েছে, কোনো সুরাহা করতে পারেনি। তাই বাধ্য হয়ে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে গত ২০ মে একটি জরুরি সভা করে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। পরে চিঠি দিয়ে স্ব স্ব জেলার প্রশাসনকেও জানানো হয়।
“আমরা আশা করেছিলাম ১১ জুনের আগে প্রশাসন সমস্যার সমাধান করবে। কিন্তু প্রশাসন আমাদের দাবির বিষয়গুলো সমাধান না করায় আগামী ১৪ জুন ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছি।”
এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন সাংবাদিকদের বলেন, বাস মালিক সমিতির তিন দফা দাবির বিষয়ে প্রশাসন সম্পূর্ণ অবগত রয়েছেন। ইতোমধ্যে তাদের সঙ্গে একটি বৈঠকও হয়েছে।
তিনি বলেন, “আগামী ১৪ জুন থেকে মহাসড়কে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট যাতে না হয় তার উদ্যোগ নিচ্ছি। আশা করছি আগেই সমাধান হয়ে যাবে।”

১২ জুন, ২০২৬ ১৩:১৮
ক্রমাগত ব্যবসায়িক লোকসান, কাঁচামাল এবং এলসি সংকটের কারণে বরিশাল অলিম্পিক সিমেন্ট লিমিটেডের উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) এক নোটিসে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়।
নোটিসে বলা হয়, উৎপাদন বন্ধের কারণে প্রতিষ্ঠানটিতে কর্মরত সব শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। একই সঙ্গে সব শ্রমিক তাদের প্রাপ্য পাওনা যথাযথ সময় পেয়ে যাবেন।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের বরিশালের সমন্বয়ক ড. মনীষা চক্রবর্তী কালের কণ্ঠকে বলেন, ‘মূলত প্রতিষ্ঠানটির মালিকানা পরিবর্তন হচ্ছে। এ কারণে উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে।
অলিম্পিক সিমেন্ট লিমিটেডের কর্মচারীদের আন্দোলনের এই নেতা আরও বলেন, ‘এই প্রতিষ্ঠানে প্রায় ৩০০ শ্রমিক কর্মরত রয়েছেন।
তাই আমাদের দাবি, মালিকানা পরিবর্তন হলে পরবর্তী মালিককে ওই সব শ্রমিককে কাজে নিযুক্ত করার নিশ্চয়তা দিতে হবে। একই সঙ্গে শ্রমিকদের পাওনা কতদিনের মধ্যে পরিশোধ করা হবে সে বিষয়েও নিশ্চয়তাও দিতে হবে।’

১১ জুন, ২০২৬ ১৬:৫৭
বরিশাল-পটুয়াখালীসহ দেশের ১৯ জেলায় রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আগামী ২-৩ দিনের মধ্যে বাংলাদেশের বাকি অংশে বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে।
এ অবস্থায় শুক্রবার (১২ জুন) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।’