Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১০ অক্টোবর, ২০২৫ ১৪:২৫
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির ছাদে টিকটক করার সময় বিদ্যুতায়িত মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছোট বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোজিনা আক্তার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কামারপাড়া এলাকার সোহের মিয়ার স্ত্রী। আড়াইহাজারে বিনাইচর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন গণমাধ্যমকে এ ঘটনা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত এক মাস আগে সোহেল মিয়া তার পরিবার পরিজন নিয়ে আড়াইহাজার বিনাইচর এলাকায় শফিকুল ইসলাম ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। সোহেল স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।
সম্প্রসারণ কাজ চলায় ওই বাড়িটির ওপর দিয়ে বিদ্যুতের কভারবিহীন তারের সংযোগ লাইন যায়। ছাদ থেকে তারের দূরত্ব শরীরে স্পর্শ করে করলে বাড়ির মালিক স্থানীয় বিদ্যুৎ অফিসে কভার তার অথবা সংযোগ অন্যত্র দিয়ে ঘুরিয়ে নেওয়ার জন্য বার বার বললেও কর্তৃপক্ষ লাইনগুলো সরিয়ে নেয়নি। এর ফলে অত্যন্ত ঝুঁকি নিয়ে ছাদে ওঠানামা করতে হয়।
এদিকে সোহেল মিয়ার মেয়ে পুরুলিয়া আক্তার প্রায় সময়ই বাড়ির ছাদে গিয়ে টিকটক করেন। বৃহস্পতিবার বিকেলে টিকটক করতে গিয়ে তারের সঙ্গে সুরভী আক্তারের শরীর স্পর্শ হয়ে যায়।
বিষয়টি দেখতে পেয়ে মা রোজিনা আক্তার ধাক্কা দিয়ে ফেলে দিতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় বাঁচাতে তার দাদি মাসুদা বেগম (৬০) আহত হন। এ সময় তিনজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে চিকিৎসক রোজিনা আক্তারকে মৃত বলে ঘোষণা করেন।
স্বজনরা জানান, সুরভী আক্তার ও মাসুদা বেগমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করতে বলেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। বাড়ির মালিক শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, বারবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে লাইনগুলো ঘুরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তারা কর্ণপাত করেননি। পল্লী বিদ্যুতের গাফিলতিতে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিটি-২ এর আড়াইহাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার টি এম মেসবাহ উদ্দীন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ অফিস থেকে একটি টিম পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। তদন্ত রিপোর্টে ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘যখন বিদ্যুৎ সংযোগ দেয়া হয় ভবনটি ছিল একতলা। পরে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করায় বিদ্যুতের তারের দুরত্ব কমে যায়। তাই ওই এলাকায় আরও বড় বিদ্যুতের খুঁটি বসানোর উদ্যোগ নেওয়া হয়। ভিকটিমের বাড়ির এক পাশে খুঁটি বসানো গেলেও প্রতিবেশীদের বাঁধায় অন্যপাশে খুঁটি স্থাপন করা নিয়ে জটিলতা তৈরি হয়। জটিলতা নিরসন করে দ্রুততম সময়ে খুঁটি বসানো হবে।’

২৫ জুন, ২০২৬ ২২:৩২
টানা ৮ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিতির কারণে রাজারবাগ পুলিশ টেলিকমের ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল বুধবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, রাজারবাগ পুলিশ টেলিকমের (সংযুক্ত) ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার এমন কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ।
এ কারণে বিপ্লব বিজয় তালুকদারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী যে তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত সেই তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০২৩ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পেয়েছিলেন।
বরিশাল টাইমস

২৫ জুন, ২০২৬ ১২:৪৪
বরিশালসহ দেশের ১২ অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২২ জুন, ২০২৬ ১৫:০৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনীর মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার বাইরের জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রাম।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

৩০ জুন, ২০২৬ ১২:৪৬
২৯ জুন, ২০২৬ ২০:৩০
২৯ জুন, ২০২৬ ১৯:৫০
২৯ জুন, ২০২৬ ১৯:০৩