২২ জুলাই, ২০২৬ ০১:৫৮
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকারের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার একটি মেস কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
জানা গেছে, কয়েকদিন ধরে উচ্ছ্বাসের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে মেসের অন্য বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানান। পরে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আত্মহত্যা কি না, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

২২ জুলাই, ২০২৬ ০০:০৬
২১ জুলাই, ২০২৬ ২৩:৫৫
২১ জুলাই, ২০২৬ ২২:৩১

২১ জুলাই, ২০২৬ ২৩:৫৫
বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামুদরকাঠি গ্রামের প্রবাসীর স্ত্রীকে নিয়ে স্থানীয় একটি মসজিদের ইমাম উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ওই নারী তার ৫ বছর বয়সি কন্যাসন্তানকেও সঙ্গে নিয়ে যান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা গেছে, দামুদরকাঠি গ্রামের কাশেম ফকিরের ছেলে মো. বেলাল ফকির দীর্ঘদিন ধরে কচুয়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১৭ জুলাই জুমার নামাজ শেষে তিনি মসজিদ কমিটির কাছে সাত দিনের ছুটি নেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কর্মস্থলে আর ফেরেননি।
পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একই দিন পাশের বাড়ির প্রবাসী মো. হাসানের স্ত্রী সাম্মি (২২), মাহাবুব হাওলাদারের মেয়ে, নিজের পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে নিখোঁজ হন। স্থানীয়দের অভিযোগ, বেলাল ফকির ও সাম্মির মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে চলে গেছেন।
মসজিদের কয়েকজন মুসল্লি সাংবাদিকদের জানান, জুমার নামাজ শেষে ছুটির কথা বলে ইমাম চলে যান। পরে জানতে পারেন, তিনি পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে চলে গেছেন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে প্রবাসীর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।’

২১ জুলাই, ২০২৬ ২০:৪৮
বরিশালের গৌরনদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জুলাই) সকালে গৌরনদী পৌরসভার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে পৌরসভার তিখাসার এলাকা থেকে ইউনুস (২১) নামের এক মাদকসেবীকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাবুলের ছেলে।
পরে ইউনুসের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২১ জুলাই, ২০২৬ ১৬:৫৬
রাতের মধ্যে দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং এই অঞ্চলের নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।