০১ সেপ্টেম্বর, ২০২৫ ২০:০০
বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রলজার্স সোসাইটি বরিশাল বিভাগীয় শাখার ত্রিবার্ষিক সাধারণ সভা সংবর্ধনা অনুষ্ঠান বরিশাল সদর রোডের আর্য্যলক্ষ্মী ভবনের কীর্তনখোলা মিলনায়তনের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগের বিজ্ঞ জ্যোতিষ বৃন্দ অনুষ্ঠানে যোগদান করেন। মানুষ ও দেশের কল্যাণে জ্যোতিষ এর ভূমিকার বিষয়ে বিজ্ঞ আলোচক বৃন্দ মূল্যবান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রলজার্স সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডঃ মুহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার। উদ্বোধক শ্রী মিণাল কান্তি সাহা, সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বরিশাল মহানগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্যসচিব বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলা সঞ্জীব সিংহ বর্মন। ছিলেন আরো মাধব চক্রবর্তী, রনজিৎ সেন গুপ্ত, নিকুঞ্জ বিহারী দেবনাথ, প্রফেসর পরিমল চন্দ্র কর্মকার, কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব ড. আশীষ কুমার আচার্য এডভোকেট গৌরাঙ্গ লাল মন্ডব।

০৫ ডিসেম্বর, ২০২৫ ০৩:০০
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে মনোনয়ন পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনে এডভোকেট জয়নুল আবেদীনের মনোনয়নের বিষয়টি ঘোষণা করেন।
অ্যাডভোকেট জয়নুল আবেদীনের মনোনয়নের খবরে উল্লাসে ফেটে পড়েন তার কর্মী সমর্থকরা। এ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার খানসহ একাধিক প্রার্থী। প্রথম দফায় বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে কেবলমাত্র বরিশাল-৩ আসন টি ফাঁকা রেখে পাঁচটি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছিল।
প্রথম দফায় বরিশাল-৩ আসনে আসনে প্রার্থী ঘোষণা না করায় রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছিল হয়তোবা এ আসনটি জোট বা সমমনা দলগুলোর জন্য ছেড়ে দিতে পারে দলটি। শরিক দল হিসেবে এ আসনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নামও শোনা যাচ্ছিলো। তবে বৃহস্পতিবার বিএনপি'র প্রার্থী ঘোষণা করাই সকল জল্পনা কল্পনার অবসান ঘটলো।

০৪ ডিসেম্বর, ২০২৫ ২১:২৩
সারাদেশে বায়ুদূষণকারী অবৈধ ইটভাটা, নিষিদ্ধ পলিথিন এবং দূষণকারী শিল্পকারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
ইট প্রস্তুত ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে চট্টগ্রাম, কুষ্টিয়া, দিনাজপুর, ঝিনাইদহ ও বরিশাল জেলায় পরিচালিত পাঁচটি অভিযানে মোট ১২টি মামলার মাধ্যমে ৩৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ১২টি অবৈধ ইটভাটার কাঁচা ইট ধ্বংস, চিমনি ভেঙে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘন করে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে সিরাজগঞ্জ জেলায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১টি মামলার মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা আদায় ও দুই কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় বিভিন্ন বাজার, দোকান ও সুপারশপে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে সতর্কতামূলক বার্তা প্রদান এবং লিফলেট বিতরণ করা হয়।
যানবাহন থেকে মানমাত্রাতিরিক্ত ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ঢাকা মহানগরে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে পরিচালিত মোবাইল কোর্টে ১০টি মামলার মাধ্যমে ৪৯ হাজার টাকা জরিমানা আদায় এবং একাধিক যানবাহনের চালককে সতর্ক করা হয়।
একই স্থানে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী শব্দদূষণ বিরোধী অভিযানে ৩টি মামলার মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় চালকদের শব্দ নিয়ন্ত্রণে সতর্ক করা হয়।
অন্যদিকে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে ঝিনাইদহ এবং ঢাকা মহানগরের বসিলা-মোহাম্মদপুর এলাকায় নির্মাণ সামগ্রী ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ধোঁয়া দ্বারা পরিবেশ দূষণের অভিযোগে পরিচালিত দুইটি মোবাইল কোর্টে ১০টি মামলায় ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা এবং তাৎক্ষণিকভাবে নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়।
এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকার বিভিন্ন স্থানে যৌথভাবে দূষণ বিরোধী অভিযান পরিচালনা করছে।
এদিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে অবৈধভাবে পরিচালিত একটি ডাইং কারখানার বিরুদ্ধে নারায়ণগঞ্জে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে কারখানাটির সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, দূষণ রোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

০৪ ডিসেম্বর, ২০২৫ ১৬:৪৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)) বিকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়: ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মো. মজিবুর রহমান। টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান, রাজবাড়ী-২ আসনে মো. হারুন অর রশীদ।
ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল।
ফরিদপুর-১ আসনে খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৈধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা-২ আসনে মো. সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন ও কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।
উল্লেখ্য, সবমিলিয়ে এ পর্যন্ত ২৭৩ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি। পরবর্তীতে বাকি ২৭ আসনেও যথাসময়ে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.