মাদকবিরোধী অভিযানের নামে আটক ব্যক্তিদের পেটানো, সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া, এরপর বিতর্কিত বক্তব্য—সব মিলিয়ে চাপে পড়েছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। মাদক নির্মূলের নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাশ কাটিয়ে তাঁর নেতৃত্বে পরিচালিত অভিযান এখন রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, মাদকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কি কোনো রাজনৈতিক নেতার আছে?
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের বক্ষব্যাধি হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করছেন ফারুক। একপর্যায়ে দুই যুবককে চড়-থাপ্পড় মারতে এবং কয়েকজনকে প্লাস্টিকের পাইপ দিয়ে পেটাতে দেখা যায়।
মহানগর ছাত্রদলের সদস্যসচিব নাভিদ রহমান তুষারের দাবি, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়েছিল। পরে স্থানীয় মুরব্বি ও অভিভাবকদের অনুরোধে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে অভিযানের আগে পুলিশকে জানানো হয়নি বলে স্বীকার করেন তিনি।
ঘটনার সবচেয়ে আলোচিত দিক ফারুকের নিজের বক্তব্য। আটক ব্যক্তিদের মারধরের বিষয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে কী করব, তারা তো ছেড়ে দেয়। তাই উত্তমমাধ্যম দিয়ে আমরাও ছেড়ে দিয়েছি।’
এই বক্তব্য ঘিরেই বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার ওপর অনাস্থা প্রকাশ করে কাউকে মারধরের মাধ্যমে ছেড়ে দেওয়ার এই যুক্তি কতটা গ্রহণযোগ্য, সেই প্রশ্ন সামনে এসেছে।
আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) এসআই রেজাউল ইসলাম রেজা সাংবাদিকদের জানিয়েছেন, অভিযানে পুলিশের কোনো সদস্য ছিলেন না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশালের উপ-পরিচালক মো. তানভীর হোসেন খানও অনুরূপ তথ্য দিয়েছেন। কর্মকর্তা বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছাড়া এ ধরনের অভিযান পরিচালনার সুযোগ নেই।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান আকন কুদ্দুসুর রহমানের বক্তব্যেও প্রশাসনের ভূমিকাই গুরুত্ব পেয়েছে। এই নেতার মতে, মাদক নির্মূলে নেতা-কর্মীরা পুলিশকে সহায়তা করতে পারেন, কিন্তু অভিযান পরিচালনা করবে প্রশাসন। সুপ্রিম কোর্টের আইনজীবী আবু আল রায়হানও বলেছেন, মাদকসহ কাউকে আটক করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে।
মাদকবিরোধী অভিযান ঘিরে বিতর্কে ঢাকার বিএনপি নেতা ইশরাক হোসেনের ঘটনাও নতুন করে আলোচনায় আসছে। সম্প্রতি ঢাকার গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া এবং পিস্তল হাতে থাকার ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি। পরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার ঘোষণা দেন।
ইশরাকের ঘটনাকে ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই বরিশালে ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযান নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। দুই ঘটনার প্রেক্ষাপট এক না হলেও মাদকবিরোধী তৎপরতায় রাজনৈতিক নেতাদের ভূমিকা, আইন প্রয়োগের সীমা এবং প্রশাসনের দায়িত্ব নিয়ে আলোচনা সামনে এসেছে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর ফারুককে ঘিরে গণমাধ্যমে আলোচনা-সমালোচনা বাড়ছে। একই সঙ্গে বিএনপির অভ্যন্তরীণ বিরোধের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি বক্তব্য ও সমালোচনাও চোখে পড়ছে।
এখন বড় প্রশ্ন হচ্ছে, ভিডিও ছড়িয়ে পড়ার পর ফারুকের বক্তব্যের বাইরে আর কী ব্যাখ্যা সামনে আসে, বিএনপির পক্ষ থেকে কোনো সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয় কি না এবং প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখে কি না। মাদকবিরোধী অভিযানের নামে আটক ব্যক্তিদের মারধরের এই ঘটনা শেষ পর্যন্ত রাজনৈতিক বিতর্কেই সীমাবদ্ধ থাকে, নাকি ইশরাকের ন্যায় পরিণতি ফারুকেরও হয় সেই বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।’

১৭ নভেম্বর, ২০২৬ ১৫:০৪
বরিশালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন মো. আনোয়ার। নগরীর একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক মৃত্যু হয় তাঁর। কিন্তু মৃত্যুর পর স্বজনদের সামনে দেখা দেয় আরেক দুশ্চিন্তা—কোথায় হবে তাঁর দাফন? বরিশাল শহরে নিজের কোনো জমি নেই, পরিবারের সদস্য কিংবা ঘনিষ্ঠ স্বজনও তেমন কেউ নেই। এমন পরিস্থিতিতে দাফনের জন্য কবরের জায়গা খুঁজতে গিয়ে বিপাকে পড়তে হয় স্বজনদের। নগরীর কিছু কবরস্থানে জায়গার সংকট থাকায় নতুন কবরের জায়গা পাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কোথাও কোথাও পুরোনো কবরের ওপর নতুন করে দাফনের প্রয়োজনও দেখা দেয়। শেষ পর্যন্ত অর্থের বিনিময়ে কবরের জায়গা সংগ্রহ করে সেখানেই তাঁর দাফনের ব্যবস্থা করতে হয় স্বজনদের। মুসলিম পরিবারগুলোর কাছে মৃত্যুর পর দাফনের জায়গা খোঁজার এমন বাস্তবতা খুব একটা অপরিচিত নয়।
এমন পরিস্থিতিতে বরিশাল নগরীর কাছেই প্রায় ২ হাজার ৫০০ মানুষের দাফনের উপযোগী জায়গা নিয়ে গড়ে উঠেছে একটি ব্যতিক্রমী কবরস্থান। দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি যাঁদের বরিশালে নিজস্ব জমি কিংবা পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা নেই, তাঁদের জন্যও এখানে বিনা মূল্যে কবরের জায়গা বরাদ্দের সুযোগ রয়েছে। বরিশাল সদর উপজেলার ৯ নম্বর করাপুর ইউনিয়নের শোলনা গ্রামের বালিবাড়িতে অবস্থিত ‘মাওলানা সিরাজ উদ্দিন আহমেদ পাবলিক গোরস্থান’। প্রায় চার বিঘা জমিতে গড়ে তোলা এই গোরস্থানে কবরের জায়গা বরাদ্দের জন্য কোনো অর্থ দিতে হয় না। নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে এর দূরত্ব মাত্র সাত কিলোমিটার।
২০২৩ সালে প্রতিষ্ঠিত কবরস্থানটির জন্য জমি দান করেছেন মাওলানা সিরাজ উদ্দিন আহমেদের সন্তানরা। পারিবারিক জমি দানের পাশাপাশি নিজেদের অর্থ ব্যয় করে তাঁরা গড়ে তুলেছেন এই কবরস্থান। প্রায় ২৪ বছর আগে কবরস্থানের জন্য ৩৩ শতাংশ জমি দান করা হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৩ সালে কবরস্থানের পরিসর বাড়িয়ে প্রায় চার বিঘায় উন্নীত করা হয়। জমি ভরাট করে দাফনের উপযোগী করে প্রস্তুত করা হয় পুরো এলাকা। গোরস্থান পরিচালনা কমিটির হিসাব অনুযায়ী, এখানে প্রায় ২ হাজার ৫০০ মানুষের দাফনের ব্যবস্থা করা সম্ভব হবে। ফলে নগরীতে বসবাসকারী এমন পরিবার, যাদের নিজস্ব জমি নেই কিংবা স্থানীয়ভাবে দাফনের জায়গা পাওয়া কঠিন, তাদের জন্যও এটি একটি বিকল্প সুযোগ তৈরি করেছে।
কবরস্থান কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এখানে মোট নয়জনকে দাফন করা হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে একজন, ২০২৫ সালে একজন এবং ২০২৬ সালে সাতজনকে দাফন করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন বরিশাল নগরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাশিদা বেগম ও তাঁর স্বামী মো. ওবায়দুল গনি। রাশিদা বেগম কিশোর মজলিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা ছিলেন। গত ১১ জুলাই তাঁর মৃত্যু হলে তাঁকে এই গোরস্থানে দাফন করা হয়। তাঁর স্বামী মো. ওবায়দুল গনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক (অ্যাকাউন্ট্যান্ট) পদ থেকে অবসর নিয়েছিলেন।গত ২০ অক্টোবর তাঁর মৃত্যু হলে স্ত্রীকে পাশে রেখে তাঁকেও একই গোরস্থানে দাফন করা হয়। জীবিত অবস্থায় তাঁরা দুজনই এখানে দাফনের ইচ্ছা প্রকাশ করে অসিয়ত করে গিয়েছিলেন। জীবিত অবস্থায় তাঁরা দুজনই এখানে দাফনের ইচ্ছা প্রকাশ করে অসিয়ত করে গিয়েছিলেন। গোরস্থানটিতে কবরের জায়গা বিনা মূল্যে বরাদ্দ দেওয়া হলেও দাফনের আনুষঙ্গিক খরচ পরিবারকেই বহন করতে হয়।
শুধু দাফনের জায়গা বরাদ্দেই সীমাবদ্ধ নয় গোরস্থানটির কার্যক্রম। এখানে জানাজার নামাজের ব্যবস্থা, ‘শোলনা গোরস্থান জামে মসজিদ’, দাফন সনদ প্রদান এবং মৃত ব্যক্তিদের তথ্য সংরক্ষণের সুবিধাও রয়েছে। দাফনের আগে মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি পাঠিয়ে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। এতে দাফনের তথ্য সংরক্ষণের পাশাপাশি ব্যবস্থাপনাগত শৃঙ্খলা বজায় রাখার সুযোগ তৈরি হয়েছে।
গোরস্থানটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সভাপতি ও মোতাওয়াল্লি মো. সদরুল উলা ইকবাল। তাঁর তত্ত্বাবধানে কবরস্থানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া ২০২৬ সালের জানুয়ারি মাসে সেখানে নির্মাণ করা হয়েছে একটি নান্দনিক মসজিদ। মাওলানা সিরাজ উদ্দিন আহমেদের পরিবারের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে নির্মিত মসজিদটিতে কোনো দানবাক্স রাখা হয়নি। গ্রামের মানুষের নামাজ আদায়ের সুবিধার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে এ নির্মাণকাজে।
বরিশাল নগরীর কাছাকাছি চার বিঘা জমিতে প্রায় ২ হাজার ৫০০ মানুষের শেষ ঠিকানার ব্যবস্থা করা কেবল একটি কবরস্থান প্রতিষ্ঠা নয়; বরং মৃত্যুর পর অসহায় পরিবারগুলোর দাফনসংক্রান্ত দুশ্চিন্তা কমানোর একটি সামাজিক উদ্যোগ। বিশেষ করে যেসব মানুষের বরিশালে নিজস্ব জমি নেই কিংবা দাফনের জন্য স্থানীয়ভাবে জায়গা পাওয়ার সুযোগ সীমিত, তাঁদের জন্য এমন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিজেদের পারিবারিক জমি দান, ব্যক্তিগত অর্থ ব্যয় এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে মাওলানা সিরাজ উদ্দিন আহমেদের সন্তানরা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত সম্পদকে জনকল্যাণে ব্যবহারের একটি উল্লেখযোগ্য উদাহরণ।
দাফনসংক্রান্ত সকল তথ্য ও যোগাযোগের জন্য ফোন : ০১৭১১১৭৮৬০২

১৭ নভেম্বর, ২০২৬ ১২:৫৩
তিন ইউনিটে কমিটি ঘিরে নতুন-পুরোনো দ্বন্দ্ব, পদবঞ্চিতদের ক্ষোভ; আনন্দমিছিলের বিপরীতে নীরবতা, রুবেলের পদ নিয়ে নাটকীয়তা
প্রায় এক দশকের নেতৃত্বের বৃত্ত ভেঙে বরিশাল মহানগর, জেলা দক্ষিণ ও উত্তর যুবদলে নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন মুখ সামনে এলেও কমিটি ঘোষণার পর সংগঠনের ভেতরে শুরু হয়েছে নানা আলোচনা, অসন্তোষ ও হিসাব-নিকাশ। কারা নেতৃত্বে এলেন, কারা বাদ পড়লেন, কাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের ঘনিষ্ঠতা কাজ করেছে এবং পুরোনো নেতৃত্বের ভবিষ্যৎ অবস্থান কোথায়—এসব প্রশ্ন এখন বরিশালের বিএনপির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
নেতৃত্ব পরিবর্তনের এই ঘোষণাকে ঘিরে একদিকে নতুন কমিটির অনুসারীদের আনন্দ-উচ্ছ্বাস, অন্যদিকে পদপ্রত্যাশীদের একটি অংশের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। এমনকি কমিটি ঘোষণার পরপরই একজন যুগ্ম সাধারণ সম্পাদকের পদ নিয়ে ঘটে নাটকীয় পরিবর্তন। সব মিলিয়ে নতুন নেতৃত্বের অভিষেকের সঙ্গে সামনে এসেছে যুবদলের অভ্যন্তরীণ বিরোধ এবং স্থানীয় বিএনপির সাংগঠনিক সমীকরণের নানা দিক।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তিন ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মহানগর যুবদলের সভাপতি হয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না। দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ। উত্তর জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ কায়ছার আহমেদ এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি।
নতুন কমিটি ঘোষণার পর পদপ্রাপ্ত নেতাদের অনুসারীরা আনন্দমিছিল ও শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত হয়ে পড়েন। তবে একই সময়ে পদপ্রত্যাশী কয়েকজন নেতার অনুসারীদের মধ্যে দেখা যায় হতাশা। মহানগর যুবদলের সভাপতি পদপ্রত্যাশী ও সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের বাসায় শত শত কর্মী-সমর্থকের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়।
কমিটি ঘোষণার সময় নগরীর কাউনিয়ার বাসায় অবস্থান করছিলেন মামুন। পদ না পেলেও নতুন কমিটিকে স্বাগত জানান তিনি। তবে তাঁর বাসায় কর্মী-সমর্থকদের এমন উপস্থিতি দীর্ঘদিনের সাংগঠনিক যোগাযোগ ও পুরোনো নেতৃত্বের প্রভাবের বিষয়টিও সামনে এনেছে। অর্থাৎ নেতৃত্ব বদল হলেও সংগঠনের ভেতরে পুরোনো বলয়ের সাংগঠনিক অবস্থান কতটা অক্ষুণ্ন রয়েছে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
সূত্র জানায়, বরিশাল মহানগর যুবদলের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল ২০১৬ সালের শেষ দিকে। ওই কমিটিতে সভাপতি ছিলেন আক্তারুজ্জামান শামীম এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন। ২০২৩ সালে শামীমকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে একপর্যায়ে বহিষ্কৃত হলেও পরে স্বপদে ফিরে আসেন মামুন।
দক্ষিণ জেলা যুবদলের কমিটি গঠিত হয়েছিল ২০১৭ সালে। ওই কমিটির সভাপতি পারভেজ আকন বিপ্লবের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান মাসুদ রেজা খান। উত্তর জেলা যুবদলেও ২০১৬ সালের পর বিভিন্ন সময়ে নেতৃত্বে পরিবর্তন এলেও দীর্ঘদিন পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো ও নতুন কমিটির অপেক্ষায় ছিলেন নেতাকর্মীরা।
দীর্ঘ সময় পর তিন ইউনিটে নতুন নেতৃত্ব আসায় সাংগঠনিক স্থবিরতা কাটানোর সুযোগ তৈরি হয়েছে। তবে নেতৃত্ব নির্বাচনে পুরোনোদের কতটা মূল্যায়ন করা হয়েছে এবং নতুনদের সামনে আনার ক্ষেত্রে কী ধরনের সমন্বয় করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
নতুন কমিটি ঘিরে আলোচনার অন্যতম বিষয় কেন্দ্রীয় যুবদলের সভাপতি নুরুল ইসলাম নয়নের ভূমিকা। স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, বরিশাল মহানগর বিএনপি নেতা মীর জাহিদুল কবির জাহিদ এবং দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিনের সঙ্গে তাঁর রাজনৈতিক ঘনিষ্ঠতা রয়েছে। একইভাবে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল অঞ্চলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মঈনুদ্দীন রুবেলের সঙ্গে নতুন নেতৃত্বের কয়েকজনের যোগাযোগ নিয়েও আলোচনা চলছে। এসব সম্পর্ক কমিটি গঠনের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেছে কি না? সেই বিষয়টি স্থানীয় রাজনৈতিকদের ভাবিয়ে তুললেও কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
সূত্র নিশ্চিত করে কমিটি ঘোষণার পরপরই স্থানীয় নেতাকর্মীদের আলোচনায় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ এবং বিএনপির প্রভাবশালী নেতাদের অবস্থান ও দীর্ঘদিনের সাংগঠনিক বলয়ের বিষয়গুলো বারবার উঠে আসছে। ফলে নতুন কমিটি কেবল সাংগঠনিক যোগ্যতার ভিত্তিতে হয়েছে, নাকি এর পেছনে বৃহত্তর রাজনৈতিক সমন্বয়ও রয়েছে— সেই আলোচনা থামছে না।
মহানগর যুবদলের কমিটি ঘোষণার পরপরই ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদ নিয়ে ঘটে নাটকীয় ঘটনা। প্রথম প্রকাশিত তালিকায় অহিদুল ইসলাম রুবেলের নাম থাকলেও ফেসবুকে কমিটির বিরোধিতা করে পোস্ট দেওয়ার প্রায় ৩০ মিনিটের মধ্যে সংশোধিত তালিকায় তাঁর নাম বাদ পড়ে। ওই পদে অন্তর্ভুক্ত করা হয় মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম রনিকে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে রুবেল অভিযোগ করেন, বরিশাল মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিবকে মহানগর যুবদলের সভাপতি করায় তিনি প্রতিবাদ করেছিলেন। এর কিছুক্ষণের মধ্যেই তাঁকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বাদ দিয়ে অন্যজনকে অন্তর্ভুক্ত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে রুবেল মন্তব্য করেন, প্রতিবাদ করায় যদি সঙ্গে সঙ্গে পদ চলে যায়, তাহলে মনে হয় প্রতিবাদই ভালো। তবে তাঁর নাম বাদ দেওয়ার কারণ কিংবা সংশোধিত তালিকা প্রকাশের বিষয়ে কেন্দ্রীয় যুবদলের আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে কমিটি ঘোষণার পরপরই এই পরিবর্তন সংগঠনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তৈরি করেছে।
নতুন কমিটি ঘোষণার পর আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা সামনে এসেছে— যুবদলের পুরোনো নেতৃত্বের একটি অংশকে কি বিএনপির বিভিন্ন ইউনিট কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে?
এক্ষেত্রে রাজনৈতিক মহলের একটি অংশের ধারণা, যুবদলে নতুন প্রজন্মকে সামনে আনার পাশাপাশি অভিজ্ঞ নেতাদের বিএনপির সাংগঠনিক কাঠামোয় যুক্ত করার একটি সমন্বয় থাকতে পারে। যদিও এ বিষয়ে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
অবশ্য দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন আগেই জানিয়েছিলেন, বিএনপিতে স্থান না পেলে তিনি যুবদলের সভাপতি পদে প্রার্থী হবেন। কিন্তু নতুন কমিটিতে তাঁর নাম না আসায় তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থান নিয়েও আলোচনা শুরু হয়েছে।
অন্যদিকে দীর্ঘদিন কমিটি না হওয়ায় আগে অসন্তোষ প্রকাশ করেছিলেন মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম জাহান এবং দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু। তাঁরা নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন। সে সময় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দীন রুবেল বলেছিলেন, নতুন ও পুরোনোদের সমন্বয়ে নেতৃত্ব গঠন করা হতে পারে। নতুন কমিটিতে সেই সমন্বয় কতটা প্রতিফলিত হয়েছে, তা নিয়েও আলোচনা রয়েছে।
বরিশালের তিন ইউনিটে নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের নেতৃত্বের অপেক্ষার অবসান ঘটলেও সাংগঠনিক ঐক্যের প্রশ্নটি এখনো সামনে রয়েছে। নতুন নেতৃত্বকে একদিকে নিজেদের সাংগঠনিক ভিত্তি শক্ত করতে হবে, অন্যদিকে পদবঞ্চিত ও পুরোনো নেতাদের সঙ্গে সম্পর্কের ভারসাম্যও রক্ষা করতে হবে।
বিশেষ করে মহানগর যুবদলে সাবেক নেতৃত্বের অনুসারীদের উপস্থিতি, দক্ষিণ জেলা যুবদলে দীর্ঘদিনের সাংগঠনিক বলয় এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে স্থানীয় নেতাদের সম্পর্ক— সবকিছু মিলিয়ে নতুন কমিটির পথচলা সহজ হবে কি না, তা নিয়ে আলোচনা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুবদলের এই নেতৃত্ব পরিবর্তনকে শুধু তিনটি কমিটি ঘোষণার ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে স্থানীয় বিএনপির ভবিষ্যৎ সাংগঠনিক বিন্যাস, পুরোনো নেতৃত্বের পুনর্বাসন এবং নতুন প্রজন্মকে সামনে আনার প্রশ্নও জড়িত। তবে এসব সমীকরণের বাস্তব প্রতিফলন নির্ভর করবে পরবর্তী দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক কার্যক্রমের ওপর।
দীর্ঘদিন পর নেতৃত্ব পাওয়া নতুনরা কতটা সক্রিয়ভাবে সংগঠন পরিচালনা করতে পারেন, পদবঞ্চিতদের কতটা পাশে রাখতে পারেন এবং পুরোনো নেতৃত্বের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে পারেন— এখন সেটিই দেখার বিষয়।’

১৬ নভেম্বর, ২০২৬ ১৭:১৭
সাত বছরের সংসারে বিচ্ছেদ, সন্তান না হওয়ার অভিযোগে ভাঙে দাম্পত্য; কর্মসংস্থানের জন্য সরকারের সহযোগিতা চান তরুণী
সাত বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে সন্তান না হওয়ার অভিযোগে। সংসার বাঁচাতে স্বামীর কাছে কেঁদে আকুতি জানিয়েছেন, চেয়েছেন আরও ছয় মাস সময়। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি সংসার। বিচ্ছেদের পর নতুন করে বিয়ের স্বপ্নে বিভোর না হয়ে এবার নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বরিশালের হিজলা উপজেলার ইতি আক্তার। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে পেয়েছেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব। তবে আপাতত বিয়ের চেয়ে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
ইতি আক্তারের বাড়ি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামে। সাত বছর আগে ভালোবাসা ও নানা স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তার দাম্পত্য জীবন। স্বামীকে ঘিরে সুখের সংসার গড়ার প্রত্যাশা থাকলেও সন্তান না হওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে সেই সংসারে দেখা দেয় অশান্তি।
ইতির অভিযোগ, সন্তান না হওয়ার কারণে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে তাকে মানসিক চাপ, অপমান ও নানা কটুকথা সহ্য করতে হয়েছে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। একপর্যায়ে প্রায় দুই থেকে আড়াই মাস একা থাকতে বাধ্য হন তিনি।
সংসারটি টিকিয়ে রাখতে শেষবারের মতো স্বামীর কাছে ছয় মাস সময় চেয়েছিলেন ইতি। এমনকি স্বামীর পা ধরে কেঁদে সংসার না ভাঙার আকুতিও জানিয়েছিলেন। কিন্তু তার সেই অনুরোধে সাড়া দেননি স্বামী রনি খান। শেষ পর্যন্ত তাকে ঘর থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ইতির।
রোববার (১৫ নভেম্বর) সকালে নিজের জীবনের এমন কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। জানান, অতীতের কষ্ট পেছনে ফেলে এবার নতুনভাবে জীবন শুরু করতে চান।
মেয়ের সুখের জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা বাবার
মেয়ের সংসার টিকিয়ে রাখতে বাবা রিকিব আলী সরদার নিজের সামর্থ্যের প্রায় সবটুকুই ব্যয় করেছেন। মেয়ের সুখের আশায় জমি বন্ধক রেখেছেন, কৃষিঋণ নিয়েছেন, এমনকি গাছপালা বিক্রি করেও জামাইয়ের সংসারে সহযোগিতা করেছেন। ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা থেকে শুরু করে মেয়ের ছোট ছোট আবদার পূরণেও কার্পণ্য করেননি।
মা-হারা মেয়ের মুখে হাসি ফোটাতে নিজের কষ্টকে কখনো বড় করে দেখেননি এই বাবা। কিন্তু এত চেষ্টা করেও মেয়ের সংসার টিকিয়ে রাখতে না পারার বেদনা এখন তাকে কুরে কুরে খাচ্ছে। মেয়ের ভবিষ্যৎ নিয়ে তার একটাই প্রত্যাশা—ইতি যেন সম্মানের সঙ্গে নিজের পায়ে দাঁড়াতে পারেন।
সংসার ভাঙার পর সামাজিক যোগাযোগ ও বিভিন্ন মাধ্যমে ইতির কাছে বিয়ের প্রস্তাব আসতে শুরু করেছে। তার ভাষ্য অনুযায়ী, ভাইয়ের মাধ্যমে এবং বিভিন্ন যোগাযোগে দেশ-বিদেশ থেকে এ পর্যন্ত তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। প্রতিদিনই নতুন নতুন প্রস্তাব নিয়ে ফোন আসছে।
তবে এত প্রস্তাবের পরও আপাতত নতুন করে সংসার গড়ার কথা ভাবছেন না ইতি। অতীতের মানসিক আঘাত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় চান তিনি।
ভবিষ্যতে বিয়ের সিদ্ধান্ত নিলে এমন একজন জীবনসঙ্গী চান, যিনি ভালো মনের মানুষ হবেন এবং সন্তান না হওয়ার বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নেবেন। এ কারণে তাকে কোনো ধরনের মানসিক চাপ, অপমান কিংবা কটুকথা শুনতে হবে না—এমন একটি সম্মানজনক সম্পর্কই তার প্রত্যাশা।
ইতির কাছে এখন সবচেয়ে বড় চাওয়া একটি চাকরি কিংবা কর্মসংস্থানের সুযোগ। কারও ওপর নির্ভরশীল না হয়ে নিজের দায়িত্ব নিজে নিতে চান তিনি। কাজের মাধ্যমে নতুন করে জীবন সাজানোর স্বপ্ন দেখছেন এই তরুণী।
এ জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি। তার বিশ্বাস, উপযুক্ত একটি কর্মসংস্থানের সুযোগ পেলে অতীতের কষ্ট পেছনে ফেলে সম্মানের সঙ্গে বেঁচে থাকার পথ তৈরি করতে পারবেন।
মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাবা রিকিব আলী সরদার বলেন, মেয়ের সুখের জন্য নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন। জমি বন্ধক রাখা, কৃষিঋণ নেওয়া, গাছপালা বিক্রি করা—কোনো কিছুই বাদ দেননি। সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রও কিনে দিয়েছেন। কিন্তু সন্তান না হওয়ার অজুহাতে মেয়েকে সংসার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। সরকারের কাছে তার আবেদন, মেয়ের জন্য একটি ছোটখাটো চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যাতে সে নিজের সম্মান নিয়ে বাঁচতে পারে।
ইতির সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ব্যথিত তার সহপাঠীরাও। সহপাঠী সোহাগ বলেন, ইতি তাদের ছোটবেলার সহপাঠী। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত দুঃখজনক। সন্তান না হওয়ার বিষয়টি কোনোভাবেই শুধু একজন নারীর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে একজন নারীর পাশে দাঁড়ানো এবং তাকে মানসিকভাবে সহযোগিতা করা সমাজের সবার দায়িত্ব।
সাত বছর আগে যে সংসার ঘিরে ছিল স্বপ্ন আর ভালোবাসা, আজ তা কেবলই অতীত। একসময় সংসার বাঁচাতে স্বামীর কাছে কেঁদে আকুতি জানিয়েছিলেন ইতি। আর আজ তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেয়েও নতুন সংসারের চেয়ে নিজের পরিচয় তৈরি করাকেই বড় করে দেখছেন তিনি।
ইতির এই লড়াই এখন শুধু একটি ভেঙে যাওয়া সংসারের গল্প নয়; বরং প্রতিকূলতার মধ্যেও আত্মমর্যাদা নিয়ে নতুন করে বাঁচার প্রত্যয়ের গল্প। তার প্রত্যাশা, সমাজ ও রাষ্ট্র পাশে দাঁড়ালে কর্মসংস্থানের মাধ্যমে নতুন জীবনের পথ খুঁজে পাবেন তিনি।’

২২ অক্টোবর, ২০২৬ ০০:৪০
মাদকবিরোধী অভিযানের নামে আটক ব্যক্তিদের পেটানো, সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া, এরপর বিতর্কিত বক্তব্য—সব মিলিয়ে চাপে পড়েছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। মাদক নির্মূলের নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাশ কাটিয়ে তাঁর নেতৃত্বে পরিচালিত অভিযান এখন রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, মাদকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কি কোনো রাজনৈতিক নেতার আছে?
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের বক্ষব্যাধি হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করছেন ফারুক। একপর্যায়ে দুই যুবককে চড়-থাপ্পড় মারতে এবং কয়েকজনকে প্লাস্টিকের পাইপ দিয়ে পেটাতে দেখা যায়।
মহানগর ছাত্রদলের সদস্যসচিব নাভিদ রহমান তুষারের দাবি, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়েছিল। পরে স্থানীয় মুরব্বি ও অভিভাবকদের অনুরোধে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে অভিযানের আগে পুলিশকে জানানো হয়নি বলে স্বীকার করেন তিনি।
ঘটনার সবচেয়ে আলোচিত দিক ফারুকের নিজের বক্তব্য। আটক ব্যক্তিদের মারধরের বিষয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে কী করব, তারা তো ছেড়ে দেয়। তাই উত্তমমাধ্যম দিয়ে আমরাও ছেড়ে দিয়েছি।’
এই বক্তব্য ঘিরেই বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার ওপর অনাস্থা প্রকাশ করে কাউকে মারধরের মাধ্যমে ছেড়ে দেওয়ার এই যুক্তি কতটা গ্রহণযোগ্য, সেই প্রশ্ন সামনে এসেছে।
আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) এসআই রেজাউল ইসলাম রেজা সাংবাদিকদের জানিয়েছেন, অভিযানে পুলিশের কোনো সদস্য ছিলেন না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশালের উপ-পরিচালক মো. তানভীর হোসেন খানও অনুরূপ তথ্য দিয়েছেন। কর্মকর্তা বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছাড়া এ ধরনের অভিযান পরিচালনার সুযোগ নেই।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান আকন কুদ্দুসুর রহমানের বক্তব্যেও প্রশাসনের ভূমিকাই গুরুত্ব পেয়েছে। এই নেতার মতে, মাদক নির্মূলে নেতা-কর্মীরা পুলিশকে সহায়তা করতে পারেন, কিন্তু অভিযান পরিচালনা করবে প্রশাসন। সুপ্রিম কোর্টের আইনজীবী আবু আল রায়হানও বলেছেন, মাদকসহ কাউকে আটক করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে।
মাদকবিরোধী অভিযান ঘিরে বিতর্কে ঢাকার বিএনপি নেতা ইশরাক হোসেনের ঘটনাও নতুন করে আলোচনায় আসছে। সম্প্রতি ঢাকার গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া এবং পিস্তল হাতে থাকার ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি। পরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার ঘোষণা দেন।
ইশরাকের ঘটনাকে ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই বরিশালে ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযান নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। দুই ঘটনার প্রেক্ষাপট এক না হলেও মাদকবিরোধী তৎপরতায় রাজনৈতিক নেতাদের ভূমিকা, আইন প্রয়োগের সীমা এবং প্রশাসনের দায়িত্ব নিয়ে আলোচনা সামনে এসেছে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর ফারুককে ঘিরে গণমাধ্যমে আলোচনা-সমালোচনা বাড়ছে। একই সঙ্গে বিএনপির অভ্যন্তরীণ বিরোধের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি বক্তব্য ও সমালোচনাও চোখে পড়ছে।
এখন বড় প্রশ্ন হচ্ছে, ভিডিও ছড়িয়ে পড়ার পর ফারুকের বক্তব্যের বাইরে আর কী ব্যাখ্যা সামনে আসে, বিএনপির পক্ষ থেকে কোনো সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয় কি না এবং প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখে কি না। মাদকবিরোধী অভিযানের নামে আটক ব্যক্তিদের মারধরের এই ঘটনা শেষ পর্যন্ত রাজনৈতিক বিতর্কেই সীমাবদ্ধ থাকে, নাকি ইশরাকের ন্যায় পরিণতি ফারুকেরও হয় সেই বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।’
১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৯
১৭ নভেম্বর, ২০২৬ ২২:১৯
১৭ নভেম্বর, ২০২৬ ২১:৩৯
১৭ নভেম্বর, ২০২৬ ২১:১০