১৮ এপ্রিল, ২০২৬ ১১:৫৫
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন–২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট এম. শাহ আলম ও অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদার। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট এ.কে.এম. আউয়াল, অ্যাডভোকেট মো. মুনসুর উদ্দিন হাওলাদার, অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি এবং অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হাওলাদার।
মোট ২২৬ জন ভোটারের মধ্যে ২১২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীম।
ফলাফল অনুযায়ী সভাপতি পদে অ্যাডভোকেট এম. শাহ আলম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ.কে.এম. আউয়াল নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম আলী মোল্লা, অর্থ সম্পাদক ওয়াহিদ হাসান (বাবু), গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক জহিরুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক সুশেন কুমার হালদার শুভ, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান এবং হিসাব নিরীক্ষক মো. রফিকুল ইসলাম।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নাসিমা আক্তার, সরজীত কুমার অধিকারী, রিয়াজুল ইসলাম ও আমিনুল ইসলাম।

২৮ এপ্রিল, ২০২৬ ২৩:০১
২৮ এপ্রিল, ২০২৬ ২২:৪৫
২৮ এপ্রিল, ২০২৬ ২২:০৪
২৮ এপ্রিল, ২০২৬ ২০:২৫

২৮ এপ্রিল, ২০২৬ ১৮:২৫
পিরোজপুরের সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের পিটুনিতে মানিক সরদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।
রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব দুর্গাপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মানিক সরদার মৃত ছবেদ আলী সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মানিক সরদারের সঙ্গে অন্য ভাইদের বিরোধ চলছিল এবং বিষয়টি আদালতে বিচারাধীন ছিল। এ নিয়ে রোববার রাতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।
নিহতের পরিবারের অভিযোগ, ওই রাতে মানিক সরদার ও তার ছেলে মেহেদীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তার ভাতিজা রাব্বি সরদার, আজিম সরদার, সাইফুল ইসলাম মৃধা, প্রতিবেশী রবিন শেখ ও সজিব। প্রথমে তাদের নিজ বাড়িতে মারধর করা হয়, পরে মজিবুর সরদারের বাড়িতে নিয়ে দ্বিতীয় দফায় নির্যাতন চালানো হয়।
এ সময় স্বামী ও ছেলেকে রক্ষা করতে গেলে মানিকের স্ত্রী ফরিদা বেগমকেও মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে মানিক সরদার অচেতন হয়ে পড়েন। পরে তাকে বাড়িতে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে সাইফুল ইসলাম মৃধা (২৭), রাব্বি সরদার, আজিম সরদার (২৭) ও রবিন শেখের নাম উল্লেখ করা হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার সময় ইউনিয়নের চৌকিদার শেখ মিকচান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তার উপস্থিতিতেই মারধরের ঘটনা ঘটে।
নিহতের মেয়ে তামান্না আক্তার বন্যা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার আব্বাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তিনি বাঁচতে চেয়েছিলেন, কিন্তু তাকে হাসপাতালে নেওয়া হয়নি।
ছেলে মেহেদী বলেন, আমাকে ও বাবাকে ধরে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে বাবা অচেতন হয়ে পড়েন।
স্থানীয়রা জানান, জমিজমা বিরোধের পাশাপাশি গরু চুরির সন্দেহ নিয়েও বিরোধ চলছিল, যা ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে।
৩ নম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মৃধা বলেন, বিরোধের পেছনে একাধিক কারণ থাকতে পারে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল টাইমস

২৭ এপ্রিল, ২০২৬ ১৬:২৬
পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খাস মহল লতীফ ইনস্টিটিউশনে স্থাপিত লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্ট থেকে বিশুদ্ধ পানির বিক্রির প্রায় ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমানের বিরুদ্ধে।
প্ল্যান্ট রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতির দায়িত্বে থাকার সুবাদে তিনি এ অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। জানা গেছে, মঠবাড়িয়া পৌর শহরে সুপেয় পানির সংকট নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ২০১৮ সালে প্ল্যান্টটি স্থাপন করা হয়।
প্ল্যান্টটি থেকে প্রতি ঘণ্টায় প্রায় ১৫০০ লিটার বিশুদ্ধ পানি উৎপাদন সম্ভব। শুরুতে প্রতি লিটার পানি ৫০ পয়সা দরে বিক্রি হলেও ২০২৪ সালে তা ১ টাকা করা হয়। এতে দৈনিক গড়ে প্রায় ৩ হাজার টাকা এবং মাসে প্রায় ৯০ হাজার টাকা আয় হতো।
অভিযোগ অনুযায়ী, কেয়ারটেকার, বিদ্যুৎ বিল ও রক্ষণাবেক্ষণ ব্যয় বাদে অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা দেওয়ার নিয়ম থাকলেও অধিকাংশ অর্থই জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে।
প্ল্যান্ট স্থাপনের পর থেকে এখন পর্যন্ত মাত্র ৫৯ হাজার টাকা পূবালী ব্যাংক মঠবাড়িয়া শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বাকি প্রায় ৩০ লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়াও কেয়ারটেকার আব্দুল মন্নানের বিরুদ্ধে প্ল্যান্টের টেকনিক্যাল সমস্যা দেখিয়ে ভুয়া বিল-ভাউচার তৈরি করে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কমিটিকে ‘ম্যানেজ’ করে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অফিসকে না জানিয়ে দূর-দূরান্ত থেকে মেকানিক এনে এসব বিল তৈরি করা হয়েছে।
মঠবাড়িয়া জনস্বাস্থ্য অফিসের উপসহকারী প্রকৌশলী খাইরুল ইসলাম জানান, প্ল্যান্টে বড় ধরনের কোনো মেরামত বা টেকনিক্যাল সমস্যা হলে জনস্বাস্থ্য অফিসকে অবহিত করার নিয়ম রয়েছে।
কিন্তু কেয়ারটেকার ও সংশ্লিষ্টরা অফিসকে না জানিয়ে বাইরে থেকে মেকানিক এনে লাখ লাখ টাকার ভাউচার তৈরি করেছে বলে তিনি জানান। বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
অভিযোগের বিষয়ে কে এম লতীফ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, প্ল্যান্টে কোনো টেকনিক্যাল সমস্যা হলে জনস্বাস্থ্য বিভাগকে জানানো হলেও অনেক সময় তারা টেকনিশিয়ান সংকট দেখায়।
সে কারণে বাইরে থেকে টেকনিশিয়ান দিয়ে কাজ করানো হয়েছে। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং পুরো বিষয়টি তদন্তের দাবি উঠেছে।

২৭ এপ্রিল, ২০২৬ ১২:২৪
পিরোজপুর পৌরসভার মাছিমপুর জামাইপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার এবং মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানার একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভাড়া বাসার পাশের বাগান থেকে গাঁজার ৮টি গাছ উদ্ধার করা হয়।
একই সময় ঘটনাস্থল থেকে দুজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রিফাত (২৬), তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আউয়াল হাওলাদারের ছেলে এবং অপরজন ওই বাসার ভাড়াটিয়া মো. আল আমিন (২৯)।
অভিযানের দায়িত্বে থাকা এসআই রাধা রমন জানান, আল আমিন তার ভাড়া বাসার পাশের বাগানে নিজ হাতে গাঁজার গাছগুলো রোপণ করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাঁজা সেবন এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য গাছ লাগানোর বিষয়টি স্বীকার করেছেন।
তিনি আরও জানান, অভিযানের সময় দুজনকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হাসান সোমবার (২৭ এপ্রিল) সকালে জানান, গ্রেপ্তারকৃতদের আলামতসহ থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.